নিজস্ব প্রতিবেদক : বাইকপ্রেমীদের জন্য বাংলাদেশে প্রথমবারের মতো সুপার স্পোর্টস বাইক নিনজা ও জেড নিয়ে এসেছে কাওয়াসাকি।
বুধবার রাজধানীর একটি হোটেলে বাইক দু’টি উন্মোচন করেন কাওয়াসাকি বাংলাদেশের পরিচালক কোসুকি ইয়োসিদা এবং অপারেশন ম্যানেজার সাফাত ইসতিয়াক।
১ অগাস্ট বৃহস্পতিবার থেকে কাওয়াসাকি নিনজা ১২৫ (এবিএস) ও কাওয়াসাকি জেড ১২৫ (এবিএস) বাইক দুটি বাজারে পাওয়া যাবে।

অনুষ্ঠানে কাওয়াসাকি বাংলাদেশের ডিরেক্টর ইয়োসিদা বলেন, অত্যাধুনিক এ বাইক উন্মোচনের মাধ্যমে বাংলাদেশে মোটরসাইকেল শিল্পের নতুন যুগের সূচনা হবে।
বাংলাদেশে মোটরবাইকের ইঞ্জিন সক্ষমতা ২৫০ সিসি করা হল ভবিষ্যতে আরও সাড়া জাগানো বাইক নিয়ে আসা হবে বলে জানান তিনি।

২০১৮ সাল থেকে বাংলাদেশে কাওয়াসাকি মোটরসাইকেলের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছে এশিয়ান মোটরবাইকস লিমিটেড।
