Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » অক্টাকোর প্রসেসর এবং বড় ডিসপ্লের ফোন আনলো সিম্ফনি
    তথ্য প্রযুক্তি

    অক্টাকোর প্রসেসর এবং বড় ডিসপ্লের ফোন আনলো সিম্ফনি

    August 2, 2019
    SYMPHONY i97 LAUNCH
    ‘সিম্ফনি আই৯৭’ হ্যান্ডসেটটি উন্মোচন অনুষ্ঠানে এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশীদসহ অন্যান্যরা।
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের শীর্ষস্থানীয় হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি মোবাইল বাজারে নিয়ে এলো ‘সিম্ফনি আই ৯৭’ নামের নতুন একটি স্মার্টফোন।

    মঙ্গলবার হ্যান্ডসেটটি উন্মোচন করেন প্রতিষ্ঠানটির এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশীদ, হেড অফ সেলস এম এ হানিফ, ডেপুটি জেনারেল ম্যানেজার মার্কেটিং মোহাম্মদ রিয়াদ এবং জেনারেল ম্যানেজার প্রডাক্ট ডিপার্টমেন্ট মুনিম এমডি ইশতিয়াক।

    ভোল্টি এনাবল্ড এবং ফোরজি নেটওয়ার্ক সমৃদ্ধ স্মার্টফোনটির সবচেয়ে বড় আকর্ষণ এর ডিজাইন।

    সিম্ফনির কর্মকর্তারা জানান, নতুন হ্যান্ডসেটটিতে রয়েছে ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর। যা চলবে আন্ড্রয়েড ৯.১ পাই অপারেটিং সিস্টেমে। ফোনটির ফ্রন্ট সাইডে রয়েছে ৫.৭ ইঞ্চির ডিসপ্লে, যার উপর আছে আইপিএস এলসিডি প্যানেল। যার রেজুলেশন ১৪৪০*৭২০ পিক্সেল। এই স্মার্টফোনে ভিডিওগুলো খুবই প্রাণবন্ত হয়ে উঠে এবং এতে অন স্ক্রীণ নেভিগেশন বাটন দেওয়া হয়েছে।

    সিম্ফনি আই ৯৭ এ রয়েছে ২ জিবি র‍্যাম এবং ১৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ। মেমোরি কার্ডে বাড়ানো যাবে ৬৪ জিবি পর্যন্ত। মিড হাই ডিমান্ডিং গেম গুলো খেলা যাবে অনায়াসে। এছাড়াও আছে ফেস আনলক এবং মাল্টিফাংশনাল ফিংগারপ্রিন্ট সুবিধা।

    ডিভাইসটির সামনে ৮ এবং পিছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল অটো ফোকাস ক্যামেরা। ব্যাকআপ দিতে রয়েছে ৩২০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া গ্র্যাভিটি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর সহ আরো কিছু সেন্সরও আছে এই স্মার্টফোনে।

    সিম্ফনির সকল আউটলেটে গ্রামীণফোন এর আকর্ষনীয় বান্ডেল অফার সহ এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে দুইটি ভিন্ন কালারে। এর দাম সাত হাজার ৪৯০ টাকা।

    সিম্ফনি
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleবাংলাদেশি মেধাবীদের সম্মান জানালো হুয়াওয়ে
    Next Article সুপার স্পোর্টস বাইক নিনজা ও জেড আনলো কাওয়াসাকি

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    মহাকাশ জয়ের স্বপ্নে মুখর ছোট্ট বিজ্ঞানীরা

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.