Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » রবির উদ্যোগে শুরু হচ্ছে দেশের প্রথম ডেটাথন, এখনই নিবন্ধন করুন
    টিপস এন্ড ট্রিকস

    রবির উদ্যোগে শুরু হচ্ছে দেশের প্রথম ডেটাথন, এখনই নিবন্ধন করুন

    March 28, 2019
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    টেকজোন টিভি রিপোর্ট : বাংলাদেশে প্রথমবারের মত ডেটাথন আয়োজনের উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষ ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি। অনন্য এই উদ্যোগটির মাধ্যমে দেশের ক্রমবর্ধমান ডেটা সায়েন্স কমিউনিটিকে এক ছাতার তলে আনার চেষ্টা করছে রবি। যাতে তারা নতুন নতুন বিজনেস সল্যুশন তৈরি করে দেশের অগ্রগতিকে আরো ত্বরাম্বিত করতে পারেন।

    ডেটাথনের ক্লাউড পার্টনার হিসেবে রয়েছে গুগল এবং কারিগরি সহায়তায় আজিয়াটা অ্যানালিটিকস। ডেটাথন বিজয়ীদের দেয়া হবে ৮ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার। পাশাপাশি অসাধারণ মেধাবী প্রতিযোগীদের চাকরির সুযোগ দেয়া অথবা চাকরির সাক্ষাতকারে অংশ নেয়ার অনুরোধ জানানো হবে।

    ২৪ ঘন্টাব্যাপী এই ডেটাথনে অংশগহণের জন্য ইতোমধ্যে নিবন্ধন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা https://axiata.com/datathon/bd/index.html সাইটটি ভিজিট করে নিবন্ধন বাটনে চাপ দিলে একটি গুগল ফর্ম পাবেন। এরপর তাদের ওই ফর্মটি পূরণ এবং মূল্যায়নের জন্য নির্ধারিত প্রশ্নের উত্তর দিতে হবে।

    আগ্রহী প্রার্থীরা ফেসবুকের মাধ্যমেও-https://www.facebook.com/RobiFanz/videos/556082018232115/ নিবন্ধন করতে পারবেন।

    সেখানে তাদের জীবনবৃত্তান্তও আপলোড করতে হবে। মূল্যায়ন প্রশ্নোত্তরের ওপর ভিত্তি করে নির্দিষ্ট প্রার্থীদের ইমেইলের মাধ্যমে তাদের নির্বাচিত হওয়ার বিষয়টি জানানো হবে।

    শুধু ব্যক্তি হিসেবে নিবন্ধন করা যাবে। এরপর আয়োজকরা সংক্ষিপ্ত প্রার্থীদের তালিকা থেকে দল গঠন করবেন। প্রতিটি দলে থাকবে চার জন সদস্য। ১৫ এপ্রিল পর্যন্ত নিবন্ধন করা যাবে। সংক্ষিপ্ত প্রার্থীদের তালিকা থেকে সদস্য বাছাই করে আলাদা আলাদা দল গঠন করার পর ১৬ এপ্রিল ইমেইলের মাধ্যমে প্রত্যেককে তাদের দল সম্পর্কে বিস্তারিত জানানো হবে। এরপর আগামী ১৯-২০ এপ্রিল রাজধানীর রবি কর্পোরেট অফিসে ২৪ ঘন্টাব্যাপী এই ডেটাথন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।

    শিক্ষার্থী ছাড়াও ডেটা বিজ্ঞানী, প্রোগ্রামারসহ প্রোগ্রামিং জ্ঞান আছে এমন গণিতবিদ, পরিসংখ্যানবিদ, ব্যবসা-বাণিজ্য বিশ্লেষক এবং কম্পিউটার প্রকৌশলী ও আইটি পেশাজীবীরা ডেটাথনে অংশ নিতে পারবেন।

    বিস্তারিত তথ্যের জন্য datathonbangladesh2019@axiata.com আইডিটিতে ইমেল করতে পারেন।

    ডেটাথন রবি
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleআজ থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে বৃহত্তম কম্পিউটার মেলা
    Next Article ফেসবুক ও ইউটিউবের বিরুদ্ধে মামলা

    সম্পর্কিত নিবন্ধ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    মহাকাশ জয়ের স্বপ্নে মুখর ছোট্ট বিজ্ঞানীরা

    ভুয়া প্রশিক্ষণ প্রকল্পে অর্থ আদায়ের চেষ্টা, বিসিসির সতর্কবার্তা

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    এবার দেশের শিক্ষকরাও পাবে জাপানি ভাষার প্রশিক্ষণ

    ডি-রেজিস্ট্রেশন করুন ঘরে বসেই

    ডিজিটাল প্যারেন্টিং না জানলে যে ক্ষতির সম্মুখীন হবেন

    সাইবার হামলা থেকে মুক্ত থাকতে অ্যান্টিভাইরাসের ব্যবহার

    ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে প্রতারণা থেকে নিরাপদ থাকবেন যেভাবে

    লিংকডইনে পছন্দের চাকরির সন্ধান পেতে যে ৫টি কাজ করতে হবে

    হোয়াটসঅ্যাপে অডিও ও ভিডিও কলের লিংক তৈরি করে পাঠাবেন যেভাবে

    নানা কাজে এআইয়ের সাধারণ ব্যবহার যেমন

    জিমেইল থেকে পাঠানো ই–মেইল ফেরত আনবেন যেভাবে

    ১ হাজার তথ্যপ্রযুক্তি প্রকৌশলীকে প্রশিক্ষণ দিতে চায় জাপান

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.