Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » আজ থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে বৃহত্তম কম্পিউটার মেলা
    খবর

    আজ থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে বৃহত্তম কম্পিউটার মেলা

    March 28, 2019
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    টেকজোন টিভি : দেশের ‘বাণিজ্যিক রাজধানী’ চট্টগ্রামে ২৮ মার্চ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে বৃহত্তম কম্পিউটার মেলা।

    বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) চট্টগ্রাম শাখার উদ্যোগে আয়োজিত চট্টগ্রামের বৃহত্তম কম্পিউটার মেলা ‘বিসিএস ডিজিটাল এক্সপো চট্টগ্রাম ২০১৯’ নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। ৩১ মার্চ পর্যন্ত প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

    গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের এফ রহমান হলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রদর্শনীর আহবায়ক এবং বিসিএস কোষাধ্যক্ষ মো. জাবেদুর রহমান শাহীন।

    তিনি আরো জানান, বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় ‘বিসিএস ডিজিটাল এক্সপো ২০১৯’ প্রদর্শনীর উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাসির উদ্দিন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি, চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ (চউক) এর চেয়ারম্যান আবদুচ সালাম, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান মাহবুবুল আলম, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার, মহাসচিব মোশারফ হোসেন সুমন এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস প্রমুখ।

    ১৫ হাজার বর্গফুটের এই প্রদর্শনীতে ১৭টি প্যাভেলিয়ন এবং ৬৫টি স্টলে হালনাগাদ সংস্করণের প্রযুক্তিপণ্য এবং ডিজিটাল জীবনধারাভিত্তিক পণ্য ও সেবা প্রদর্শন করা হবে। প্রদর্শনীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্বের নতুন সব আবিষ্কারের খোঁজ মিলবে। এতে অংশ নেয়া তথ্যপ্রযুক্তির দেশী-বিদেশী জনপ্রিয় ও বিখ্যাত ব্র্যান্ড, প্রস্তুতকারক, আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান সেসব পণ্য উপস্থাপন করবে।

    প্রদর্শনীতে সচেতনতা, বিনোদন ও শিক্ষামূলক বৈচিত্র্যময় নানা আয়োজনও থাকবে। প্রদর্শক প্রতিষ্ঠানগুলোর আয়োজনে মেলায় থাকবে বিভিন্ন তথ্যপ্রযুক্তি পণ্যের বিশেষায়িত প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা।

    এছাড়া ফ্রি ওয়াই ফাই ও গেমিং জোন, সেমিনার, র‌্যাফেল ড্র এবং আকর্ষণীয় ছাড়ে কেনাকাটার সুযোগ থাকবে। প্রদর্শনীতে প্রবেশ মূল্য ১০ টাকা। স্কুল শিক্ষার্থী ও সাংবাদিকদের পরিচয়পত্র দেখানো সাপেক্ষে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা থাকবে। এছাড়াও মেলার বিক্রিত টিকেট নিয়ে সমাপনী দিনে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। আর এতে থাকবে বিভিন্ন আকর্ষণীয় উপহার।

    প্রদর্শনীর প্লাটিনাম স্পন্সর এইচপি, আসুস, ডেল এবং লেনোভো। গোল্ড স্পন্সর টিপি লিঙ্ক, সিসকো এবং ওয়ালটন। প্রদর্শনীতে সিলভার স্পন্সর হিসেবে থাকছে ড্যাফোডিল, টেন্ডা, হাইকভিশন এবং ক্যাস্পারাস্কি।  টিকেট স্পন্সর বি-ট্র্যাক এবং টিকেট কাউন্টার স্পন্সর ট্রানসেন্ড। স্বেচ্ছাসেবক ড্রেস স্পন্সর টেন্ডা, প্রদর্শনীর সিকিউরিটি পার্টনার ডাহুয়া, ওয়াইফাই পার্টনার সিওএল এবং গেমিং পার্টনার গিগাবাইট।

    সংবাদ সম্মেলনে বিসিএস মহাসচিব মোশারফ হোসেন সুমন,বিসিএস চট্টগ্রাম শাখার সভাপতি মো. সুফিয়ান আলী, বিসিএস চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক এবং প্রদর্শনীর আহবায়ক মো. দিদারুল ইসলাম চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    কম্পিউটার মেলা চট্টগ্রাম বাংলাদেশ কম্পিউটার সমিতি বিসিএস বিসিএস
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleএয়ারটেলের গেমিং প্রতিযোগিতায় প্রথম কুমিল্লার সোলাহমান, দ্বিতীয় যশোরের ইব্রাহিম
    Next Article রবির উদ্যোগে শুরু হচ্ছে দেশের প্রথম ডেটাথন, এখনই নিবন্ধন করুন

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.