Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর
    অর্থ ও বাণিজ্য

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    March 2, 2026
    ডাক ভবনের প্রথম পরিচিতি সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    নিজস্ব প্রতিবেদক: দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবন পরিদর্শন করলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। পরিদর্শনের সময় তিনি দেশের কীর্তীমানদের নিয়ে প্রকাশিত ডাকটিকেটের সামনে কিছু্ক্ষণ দাঁড়িয়ে তাদের প্রতি সম্মান জানান।

    পরিদর্শন শেষে ডাক ভবনের সভাকক্ষে ডাক অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ডাক বিভাগ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

    সভায় মন্ত্রী জানান, ডাক এখন শুধু চিঠি আদান-প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি আধুনিক ও বহুমুখী সেবা নেটওয়ার্কে পরিণত হয়েছে। তিনি বলেন, “পোস্টাল ব্যালট সফলভাবে বিতরণ করে ডাক বিভাগ তাদের দক্ষতা, দায়িত্ববোধ ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ দিয়েছে।”

    মন্ত্রী আরও বলেন, দেশের বিস্তৃত ডাকঘর নেটওয়ার্ক ও বিপুল জনবলকে আরও কার্যকরভাবে কাজে লাগিয়ে প্রান্তিক পর্যায় পর্যন্ত নির্ভরযোগ্য সেবা পৌঁছে দেওয়া সম্ভব। এজন্য সময়োপযোগী সংস্কার, প্রযুক্তিনির্ভর আধুনিকায়ন এবং দক্ষ প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হবে।

    বিশেষ অতিথি, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান বলেন, ডাক বিভাগ দেশের প্রত্যন্ত অঞ্চলেও দ্রুত ও নির্ভরযোগ্য সেবা প্রদানে সফল হয়েছে। নির্বাচনী ব্যালট বিতরণ এবং জরুরি কার্যক্রমে তাদের অবদান প্রশংসনীয়। এছাড়া আধুনিক প্রযুক্তি, অ্যাড্রেস ম্যানেজমেন্ট, কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং পুরনো আইন ও অধ্যাদেশ আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

    সভায় ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম সভাপতিত্ব করেন। ডাক অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। ডাক ভবন ফকির মাহবুব আনাম
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleকাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম
    Next Article দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সিটি আইটি মেলায় কী দিচ্ছে টেকনো?

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.