Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ
    অর্থ ও বাণিজ্য

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    কৃষি, দুর্যোগ ও নিরাপত্তা খাতে সমন্বিত প্রয়োগে গুরুত্বারোপ
    January 6, 2026
    ছবি : ডিজিটাল বার্তা
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)-এর উদ্যোগে ‘Strategic Directions for BSCL in the Coming Years’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এ ডায়ালগে স্যাটেলাইট ও মহাকাশ খাতে বাংলাদেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সভাপতিত্ব করেন বিএসসিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান।

    প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সুশাসন নিশ্চিতকরণ, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং দুর্যোগ মোকাবেলায় স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এতে জবাবদিহি নিশ্চিত হবে, দুর্নীতি ও অপরাধ কমবে। তিনি বলেন, স্যাটেলাইট প্রযুক্তির বহুমাত্রিক ব্যবহার এখন সময়ের দাবি।

    তিনি আরও বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা, সক্ষমতা বৃদ্ধি, পানি সম্পদ ব্যবস্থাপনা ও নগর পরিকল্পনার জন্য স্যাটেলাইট অপরিহার্য। এ ক্ষেত্রে বিএসসিএলের সক্ষমতা আরও জোরদার করার পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

    বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়ায় বিএসসিএল প্রশংসার দাবিদার। তিনি বলেন, আর্থ অবজারভেশন স্যাটেলাইটের মাধ্যমে কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, আবহাওয়া ও বন খাতসহ বিভিন্ন সরকারি মন্ত্রণালয়ের নির্দিষ্ট সমস্যা সমাধান সম্ভব।

    সভাপতির বক্তব্যে বিএসসিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুন নাসের খান বলেন, বিশ্বব্যাপী স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে নানা জটিল সমস্যার সমাধান করা হচ্ছে। বিএসসিএলও আগামী বছরগুলোতে নতুন প্রযুক্তি গ্রহণ করে স্যাটেলাইট খাতে বৈচিত্র্য আনার পরিকল্পনা নিয়ে কাজ করছে।

    ডায়ালগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. জাবের বলেন, দেশে প্রায় ৩০ হাজার মাছ ধরার নৌকা রয়েছে, যেগুলো ট্র্যাক করা কঠিন। সাশ্রয়ী মূল্যে এসব নৌকা ট্র্যাকিংয়ের আওতায় আনা গেলে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

    বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেন, রিমোট সেন্সিং গবেষণা ও উদ্ভাবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, বিএসসিএলের সঙ্গে যৌথভাবে স্পেস-বেজড গবেষণা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে এবং আগামী ১০ বছরে বাংলাদেশ মহাকাশ শিল্পে দৃশ্যমান অবস্থান তৈরি করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মো. এমদাদ উল্ল্যাহ মিয়ান বলেন, কৃষি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে স্যাটেলাইটের মাধ্যমে ফসল উৎপাদন নিরূপণ, আবহাওয়া পূর্বাভাস এবং পাহাড়ি অঞ্চলের জমি ব্যবহারের বিশ্লেষণে কাজ করা হবে, যা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

    অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. ইমাদুর রহমান।
    ডায়ালগে ‘Blue Economy: What BSCL Can Do for Bangladesh?’ শীর্ষক বিষয়ে বক্তব্য রাখেন রিয়ার অ্যাডমিরাল (অব.) আবুল কালাম আজাদ এবং ‘How Can Bangladesh Be at the Forefront of the Space Industry?’ শীর্ষক আলোচনায় বক্তব্য দেন বাংলাদেশ এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের এরোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সাইফুর রহমান বকুল।

    অনুষ্ঠানে বক্তারা স্যাটেলাইট প্রযুক্তি, ব্লু ইকোনমি এবং মহাকাশ শিল্পে বাংলাদেশের সম্ভাবনা ও এ খাতে বিএসসিএলের কৌশলগত ভূমিকা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

    কৃষি ও স্যাটেলাইট টেলিযোগাযোগ দুর্যোগব্যবস্থাপনা বাংলাদেশ স্যাটেলাইট বিএসসিএল ব্লুইকোনমি মহাকাশ শিল্প রাষ্ট্রীয়নিরাপত্তা স্পেসটেকনোলজি স্যাটেলাইট প্রযুক্তি
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleসাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট
    Next Article জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সিটি আইটি মেলায় কী দিচ্ছে টেকনো?

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.