Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!
    অর্থ ও বাণিজ্য

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    January 3, 2026
    ছবি : ডিজিটাল বার্তা
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: এনইআইআর চালুর পর ‘ক্লোন ফোন’ নিয়ে বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য। নেটওয়ার্কে বর্তমানে লক্ষ লক্ষ ভুয়া IMEI নম্বর রয়েছে। যেমন “1111111111111”, “0000000000000”,“9999999999999” এবং এ ধরনের অনুরূপ প্যাটার্ন। তবে এসব IMEI এখনই ব্লক করা হচ্ছে না।

    বাংলাদেশের লক্ষ লক্ষ নাগরিক এসব নিম্নমানের নকল ফোন ব্যবহার করছেন। এসব ফোনের রেডিয়েশন টেস্ট, Specific Absorption Rate (SAR) Testing সহ বিভিন্ন ধরনের নিরাপত্তা টেস্ট কখনও হয়নি। চারটি মোবাইল অপারেটরের নেটওয়ার্কে ব্যাপকভাবে সচল এসব ফোন সারাদেশে ছড়িয়ে রয়েছে। এসব ফোন বন্ধ না করে গ্রে হিসেবে ট্যাগ করা হবে কারন জনজীবনে অসুবিধা তৈরি হয় এমন কোনো পদক্ষেপ অন্তর্বর্তী সরকার গ্রহণ করবেনা।

    বিগত ১০ বছরের সর্বমোট সংখ্যা হিসেবে, শুধুমাত্র একটি আইএমইআই (IMEI) নাম্বার 99999999999999 এ পাওয়া গেছে ৩ কোটি ৯১ লক্ষ ২২ হাজার ৫৩৪টি। বিভিন্ন কম্বিনেশন (Document ID+MSISDN+IMEI)। স্মার্টফোনের পাশাপাশি এ ধরনের IMEI বিভিন্ন IOT ডিভাইসেরও হতে পারে। যদিও অপারেটর মোবাইল ডিভাইস, সিম সংযুক্ত ডিভাইস এবং IOT ডিভাইসের IMEI আলাদা করতে পারে না। যেমন হতে পারে, CCTV বা এ ধরনের ডিভাইস হয়ত একই IMEI নম্বরে আনা হয়েছে। সরকার বৈধভাবে আমদানি করা IOT আলাদাভাবে ট্যাগের কাজ শুরু করেছে।

    শীর্ষ কিছু আইএমইআই (IMEI) নম্বরের একটা তালিকা তৈরি করে দেখা যাচ্ছে , সাড়ে ১৯ লাখ ডিভাইসের আইএমইআই (IMEI) নাম্বার হচ্ছে 440015202000; যেগুলো ডুপ্লিকেট হিসাবে আনা হয়েছে। এভাবে- 35227301738634 নাম্বারে সাড়ে সতেরো লাখ, 35275101952326 নাম্বারে সোয়া পনেরো লাখ। আর শুধুমাত্র ১ ডিজিটের শূন্য IMEI নাম্বারে আছে ৫ লাখ ৮৬ হাজার ৩৩১টি ডিভাইস ।

    ১ লক্ষের উপর নেটওয়ার্কে সচল আছে এরকম ফেক এবং ডুপ্লিকেট IMEI এর তালিকা তৈরি করা হয়েছে যা দেখলে চমকে উঠতে হবে।

    প্রাপ্ত তথ্য অনুযায়ী, আইএম‌ইআই নাম্বার ৪৪০০১৫২০২০০০ এর বিপরীতে ১৯ লাখ ৪৯ হাজার ৮৮টি, ৩৫২২৭৩০১৭৩৮৬৩৪ এর বিপরীতে ১৭ লাখ ৫৮ হাজার ৮৪৮ টি, ৩৫২৭৫১০১ ৯৫২৩২৬ এর বিপরীতে ১৫ লাখ ২৩ হাজার ৫৭১টি, ০ আইএম‌ইআই নাম্বারের বিপরীতে ৫ লাখ ৮৬ হাজার ৩৩১ টি, ৩৫৪৬৪৮০২০০০০২৫ এর বিপরীতে ৫ লাখ ৩৯ হাজার ৬৪৮টি, ৩৫৮৬৮৮০০০০০০১৫ এর বিপরীতে ৫ লাখ ৩২ হাজার ৮৬৭টি, ৮৬৭৪০০০২০৩১৬৬১ এর বিপরীতে ৪ লাখ ৬৩ হাজার ১৭ টি, ৮৬৭৪০০০২০৩১৬৬২ এর বিপরীতে ৪ লাখ ১৩ হাজার ৮১৪ টি, ১৩৫৭৯০২৪৬৮১১২২ এর বিপরীতে ২ লাখ ৭৬ হাজার ৯০৭টি, ৩৫২১০৮০১০০০২৩০ এর বিপরীতে ২ লাখ ১৩ হাজার ৭৮৯টি, ১৫১৫১৫১৫১৫১৫১৫ এর বিপরীতে ২ লাখ ১০ হাজার ৩৭টি, ৩৫৯৭৫৯০০২৫১৪৯৩ এর বিপরীতে ১ লাখ ৯৪ হাজার ৭৮২টি, ৩৫৮৬৮৮০০০০৯৩৮৫ এর বিপরীতে ১ লাখ ৯০ হাজার ৩৯৩টি, ৩৫৫০৫০০২০৯৮৪৫১ এর বিপরীতে ১ লাখ ৬৮ হাজার ৫৬০ টি, ৩৫৯৪৫৪৭৮৪৯৮১৮৮ এর বিপরীতে ১ লাখ ৫৮ হাজার ৫৫৬টি, ৩৫৪৬৪৮০২০০০০০০ এর বিপরীতে ১ লাখ ৫০ হাজার ৫৪৬টি, ৩৫৩৯১৯০২৫৬৮০১৩ এর বিপরীতে ১ লাখ ৪৭ হাজার ৬৫টি, ৩৫৯৭৩৮০০৯৫৫৩৪০ এর বিপরীতে ১ লাখ ২৭ হাজার ১৮৪টি, ৩৫৩২৫৯০৫৪৫৭৪৬৮ এর বিপরীতে ১ লাখ ২৬ হাজার ৫৯৬টি, ৩৫৯৬৮৮০০০০০০১৫ এর বিপরীতে ১ লাখ ২৪ হাজার ৪৪০ টি, ৩৫৮২৭৩১১৭৩৮৬৩৪ এর বিপরীতে ১ লাখ ১৪ হাজার ৭৮১ টি, ৩৫৪৪৮৫০১৫৬৭২০৭ এর বিপরীতে ১ লাখ ১৪ হাজার ৬৭১ টি, ৮৬ ৩০১৪০২০০০০০৫ এর বিপরীতে ১ লাখ ৬ হাজার ৩১৪টি এবং ৩৫৪১১২০৮০৬৪৪২৯ এর বিপরীতে ১ লাখ ৩ হাজার ২৮১টি মোবাইল সেট সচল রয়েছে।

    দেশের বাজারে ক্লোন ও নকল ফোনের ছড়াছড়ি থাকলেও উল্লিখিত তথ্য অনুযায়ী তার ভয়াবহতার চিত্র ফুটে উঠেছে।

    বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের একটি প্রতিবেদন মতে, ৭৩ শতাংশ ডিজিটাল জালিয়াতি ঘটে অনিবন্ধিত ডিভাইসে। বিটিআরসি ও এমএফএস প্রতিষ্ঠানগুলোর যৌথ তথ্য অনুযায়ী, ২০২৩ সালে e-KYC জালিয়াতির ৮৫ শতাংশ ঘটেছিল অবৈধ ফোন, কিংবা পুনঃপ্রোগ্রাম করা হ্যান্ডসেট ব্যবহার করে। ২০২৩ সালে ১,৮ লাখ ফোন চুরির রিপোর্ট হয় (রিপোর্ট হয়নি এমন সংখ্যা আছে আরও কয়েক লক্ষ), এসব ফোনের অধিকাংশই উদ্ধার করা যায়নি।

    বাংলাদেশের নাগরিকদের কাছে এভাবে আন-অফিশিয়াল নতুন ফোনের নামে নকল ফোন বিক্রি করা হয়েছে, এমন প্রতারণা অভাবনীয়, নজিরবিহীন। জনস্বার্থে এই চক্রের লাগাম টানা জরুরি।

    এনইআইআর ক্লোনফোন গ্রেফোন জনস্বার্থ ডিজিটালপ্রতারণা ডুপ্লিকেটআইএমইআই নকলমোবাইল প্রযুক্তিসংবাদ বাংলাদেশ বিটিআরসি ভুয়াআইএমইআই ভোক্তাঅধিকার মোবাইলনিরাপত্তা মোবাইলনেটওয়ার্ক সাইবারঝুঁকি
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleটেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক
    Next Article সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সিটি আইটি মেলায় কী দিচ্ছে টেকনো?

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.