Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট
    খবর

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    January 4, 2026
    ছবি : ছবি: ফিশিং সাইট (বামে) ও অফিশিয়াল সাইট (ডানে) ডিজিটাল বার্তা
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর)-এর নাম ব্যবহার করে একটি ফিশিং ওয়েবসাইট পাওয়া গেছে। আসল এনইআইআর সাইটের ঠিকানা neir.btrc.gov.bd, কিন্তু ভুয়া সাইটের ইউআরএল neribtrc.com, যা ব্যবহারকারীদের বিভ্রান্ত করছে।

    সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিশেষজ্ঞদের মতে, ফিশিং ওয়েবসাইট ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি ও সিস্টেম আক্রান্ত করার জন্য তৈরি করা হয়েছে। ভিজিটে দেখা গেছে, সাইটে রেজিস্টার, লগইন এবং চেক স্ট্যাটাস নাউ অপশন রয়েছে। চেক স্ট্যাটাস নাউতে যেকোনো র‌্যান্ডম ১৫ সংখ্যা বসিয়ে ক্লিক করলে ব্যবহারকারীকে বিটিআরসির অফিসিয়াল পেইজে নেওয়া হয়। তবে রেজিস্টার বা লগইন বাটনে ক্লিক করলে ব্যবহারকারীকে বিভিন্ন অনলাইন জুয়ার সাইটে রি-ডাইরেক্ট করা হয়।

    বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) এমদাদুল হক বারী বাংলাভিশনকে জানান, “এনইআইআর-এর নাম ব্যবহার করে তৈরি কিছু ফিশিং সাইটের তথ্য আমরা পেয়েছি। এসব সাইট বন্ধ করার কাজ চলছে।”

    সাইবার বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এ ধরনের ফিশিং সাইটে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে এবং কম্পিউটার বা মোবাইল ডিভাইস আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। তারা আরও বলেছেন, ব্যবহারকারীদের যেকোনো লিঙ্কে ক্লিক করার আগে সতর্ক থাকা এবং অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা যাচাই করার গুরুত্ব অপরিসীম।

    অনলাইন নিরাপত্তা এনইআইআর ফিশিং বিটিআরসি ভুয়াসাইট সাইবার ঝুঁকি সাইবারসিকিউরিটি
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleদেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!
    Next Article স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সিটি আইটি মেলায় কী দিচ্ছে টেকনো?

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.