Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » এআই নির্ভর সেরা নেটওয়ার্ক প্রদানে সংকল্পবদ্ধ গ্রামীণফোন: গ্রামীণফোন সিইও
    খবর

    এআই নির্ভর সেরা নেটওয়ার্ক প্রদানে সংকল্পবদ্ধ গ্রামীণফোন: গ্রামীণফোন সিইও

    May 8, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: একটি বিশেষ উদ্যোগ ‘পথে পথে‘ – এর অংশ হিসেবে দেশব্যাপী গ্রাহক, মাঠ পর্যায়ের কর্মী, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের সাথে সরাসরি কথা বলছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী (সিইও) ইয়াসির আজমান। এরই অংশ হিসেবে গত রবিবার থেকে (৫ মে) পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট ও দিনাজপুর জেলায় মত বিনিময় করছেন তিনি।

    আলোচনার সময়, অত্যাধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করে গ্রামীণফোন গ্রাহকদের জন্য বিশ্বমানের নেটওয়ার্ক নিশ্চিত করতে তিনি তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উদাহরণ হিসেবে, এআই প্রযুক্তি ব্যবহার করে গ্রামীণফোন এখন গ্রাহকদের ব্যবহারের চাহিদার পূর্বাভাস পেতে পারে, যা নেটওয়ার্ককে গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী তৈরি রাখতে সাহায্য করে। গ্রামীণফোন গ্রাহকের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার জন্য শুধু শহরে নয়, গ্রামীণ এলাকায়ও এই ধরনের প্রযুক্তি ব্যবহার করছে।

    এ সম্পর্কে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, “ দেশের বিভিন্ন স্থানে ঘুরে গ্রাহক, মাঠ পর্যায়ের কর্মী, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের সাথে আমাদের সেবা সম্পর্কে আমি সরাসরি কথা বলছি। তাদের সাথে আলাপ করে আমি বাস্তব পরিস্থিতি সম্পর্কে অনেক কিছু জানতে ও শিখতে পারছি। দেশের ১ নম্বর নেটওয়ার্ক হিসেবে গ্রামীণফোনের কাছে গ্রাহকদের প্রত্যাশা একটি অত্যাধুনিক নেটওয়ার্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অত্যাধুনিক প্রযুক্তির সহযোগে আমরা সেই প্রত্যাশা পূরণে সংকল্পবদ্ধ। গ্রাহকদের আরো উন্নতমানের সেবা প্রদান করতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

    আজ ইয়াসির আজমানের সাথে ছিলেন রাজশাহী অঞ্চলের সার্কেল বিজনেস হেড মোঃ আতিকুল হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

    গ্রামীণফোনের সকল কার্যক্রমের কেন্দ্রে রয়েছেন গ্রাহক। আর সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে গ্রাহক চাহিদা। তাই গ্রাহকের পরিবর্তনশীল চাহিদা অনুযায়ী সেরা অভিজ্ঞতা নিশ্চিত করতে নানা উদ্যোগ নিয়েছে কোম্পানিটি। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে, গ্রাহকদের বৈচিত্রময় চাহিদা পূরণ করে একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন।

    গ্রামীণফোন টেলিকম
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleঅত‌্যাধুনিক ফিচার সমৃদ্ধ ছয়টি ল্যাপটপ এনেছে আসুস
    Next Article বেসিস নির্বাচন : দুপুর পর্যন্ত ভোট পড়েছে ১৬ শতাংশ

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.