Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » স‌ঠিক পূর্বাভাস কমা‌তে পা‌রে দুর্যোগের ক্ষয়ক্ষতি
    অন্যান্য

    স‌ঠিক পূর্বাভাস কমা‌তে পা‌রে দুর্যোগের ক্ষয়ক্ষতি

    November 25, 2023
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডি‌জিটাল বার্তা ডেস্ক : আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ি দেয়া তথ্য সময় মত কাজে লাগানো গেলে দুর্যোগের ক্ষতি মোকাবেলা করা সম্ভব শতভাগ। আর এ কাজে অগ্রণী ভূমিকা পালন করতে সাংবাদিক ও গণমাধ্যম সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর পরিচালক আজিজুর রহমান। 

    শনিবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর ঝড় সতর্কীকরণ কেন্দ্র মিলনায়তনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের কর্মশালায় এ আহবান জানান তিনি।

    “আবহাওয়া ও জলবায়ু তথ্য-উপাত্ত উপস্থাপন সম্পর্কিত দক্ষতা ও কারিগরি সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক কর্মশালায় আবহাওয়া অধিদপ্তর পরিচালক বলেন, জীবন ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আবহাওয়ার সুনির্দিষ্ট তথ্য। বিশেষ করে আবহাওয়ার তথ্য জানা থাকলে প্রাকৃতি দুর্যোগে জীবন ও সম্পদের ক্ষতি রোধ করা সম্ভব। তবে আবহাওয়ার পরিভাষা সম্পর্কে ধারণা ও জ্ঞান না থাকায় এই তথ্য গণমানুষ এবং সব মানুষের কাছে পৌঁছতে বিভ্রান্তি তৈরি হয় বলে জানান তিনি। এমন সমস্যা সমাধানেই সাংবাদিকদের নিয়ে কর্মশালার আয়োজন বলে জানান আবহাওয়া অফিস পরিচালক।

    দিনব্যাপি কর্মশালায় ঘূর্ণিঝড়, ভূমিকম্প, ভারী বর্ষন, এলনিনো, খরা, উষ্ণায়ন, কৃষি ও বিমান চলাচলের মত গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আলোচনা করেন জেষ্ঠ্য আবহাওয়াবিদরা।

    বক্তব্য রাখেন আবহাওয়া অধিদপ্তর উপপরিচালক আরিফ রাশিদ, বিএমডি ট্রেনিং ইন্সটিটিউট পরিচালক শেখ শাহজাহান  আলম, ঝড় সতর্কীকরণ কেন্দ্রের জেষ্ঠ আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক, এসএম কামরুল হাসান, বজলুর রশীদ, রাশেদুজ্জামান, আব্দুর রহমান খান, মনোয়ার হোসেন, কৃষি আবহাওয়া বিভাগের ড. মো: শামীম হাসান ভুইয়া এবং ভূমিকম্প পর্যালোচনা বিভাগের মোমিনুল ইসলাম।

    আবহাওয়া অধিদপ্তর আয়োজিত দিনব্যাপি কর্মশালায় অংশ নেয় জাতীয় গণমাধ্যমের প্রায় অর্ধশত সাংবাদিক। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে আবহাওয়ার তথ্য জ্ঞান পেশাগত  জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করেন সাংবাদিকরা।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleভিভো সার্ভিস ডে’তে এক ঘন্টায় মিলবে ফ্লাশ রিপেয়ার
    Next Article প‌রি‌বেশ বান্ধব শেয়া‌রিং ই-বাইক এখন সি‌লে‌টে

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.