Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » গেমিংয়ে মাতল বাংলাদেশ, ৩০ লাখ টাকা জিতলেন গেমাররা
    খবর

    গেমিংয়ে মাতল বাংলাদেশ, ৩০ লাখ টাকা জিতলেন গেমাররা

    July 16, 2024
    ছবি : সংগৃহীত
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : ইউরো কিংবা কোপা আমেরিকার মত মাঠের ফুটবলের পাশাপাশি গেমিংয়েও দারুণ ফুটবলে মাতল বাংলাদেশ। দারুণ লড়াইয়ে মোবাইল গেমিংয়ে দেশের সবচেয়ে বড় আসর ‘মোবাইল ম্যানিয়া ২০২৪ পাওয়ার্ড বাই এয়ারটেল’-এ ই-ফুটবল সেগমেন্ট জিতে নিলেন রায়ান ইসমাইল। জয়ী রায়ান পেয়েছেন ৩ লাখ টাকা। রানার আপ আবদুল্লাহ বিন জাহাঙ্গীর পেয়েছেন দেড় লাখ টাকা।

    শুধু ই-ফুটবল নয়, ‘মোবাইল ম্যানিয়া ২০২৪ পাওয়ার্ড বাই এয়ারটেল’ এ গেমাররা মেতে ছিলেন ‘কল অব ডিউটিঃ মোবাইল’ ও ‘মোবাইল লেজেন্ডসঃ ব্যাং ব্যাং’ এই গেমগুলোতেও।

    গত শুক্রবার রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে গেমসগুলোতে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় মোট ৩০ লাখ টাকার পুরস্কার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ এবং ডিসকভারি ওয়ান লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও কো-ফাউন্ডার সাদাব হোসেন।

    দুইমাস ধরে চলা এই আসরের আয়োজন করে জনপ্রিয় ই-স্পোর্টস প্ল্যাটফর্ম, ডিসকভারি ওয়ান। এর সাথে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত ছিল রবি আজিয়াটা লিমিটেডের সহযোগী ব্র্যান্ড এয়ারটেল। আয়োজনে ১ হাজার ৭০০ জনেরও বেশি গেমার অংশ নেন।

    আসরে ‘মোবাইল লেজেন্ডস: ব্যাং ব্যাং’ গেম-এ চ্যাম্পিয়ন হয়েছে কমফোর্ট ক্রাউড। দলটি পেয়েছে পাঁচ লাখ টাকা পুরস্কার। রানার আপ হয়ে আড়াই লাখ টাকা জিতেছে কিংসম্যান। ‘কল অব ডিউটি’ গেমে চ্যাম্পিয়ন হয়েছে টিম ওয়ানএইচপি। দলটি পেয়েছে চার লাখ টাকা। অন্যদিকে রানার আপ এলবিডি রিবর্ন জিতেছে দুই লাখ টাকা।

    চ্যাম্পিয়ন ও রানার আপের পাশাপাশি টুর্নামেন্টে মোট ৪৮টি দল বিভিন্ন বিভাগে পুরস্কার জিতেছে।

    ই-স্পোর্টসের ভবিষ্যত সম্ভাবনা নিয়ে রবি আজিয়াটা লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, ‘ই-স্পোর্টস আমাদের জন্য একটি সম্ভাবনাময় ক্ষেত্র। বিশ্বজুড়ে ধীরে ধীরে তা সমাদৃত হচ্ছে। আমরা চাই  এই অঙ্গনে বাংলাদেশও এগিয়ে যাক। সেজন্য দক্ষতার পাশাপাশি প্রয়োজন কারিগরি সহযোগিতা ও কার্যকর প্ল্যাটফর্ম। রবি গেমারদের পাশে থেকে আন্তর্জাতিক পর্যায়ে বলতে চায়, পারবে বাংলাদেশও।’

    এ ব্যাপারে ডিসকভারি ওয়ান লিমিটেড-এর কো-ফাউন্ডার সাদাব হোসেন বলেন, ‘আমরা বাংলাদেশে ই-স্পোর্টসকে এগিয়ে নেওয়ার জন্য নিবেদিত। এ খাতে নতুন মানদণ্ড স্থাপনের মাধ্যমে স্থানীয় প্রতিভাদের লালন করার দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা দেশের গেমারদের প্রতিভা ও সম্ভাবনায় আশাবাদী। আমরা বিশ্বাস করি আমরা বিশ্ব মঞ্চেও ব্যাপক সফলতা বয়ে আনতে সক্ষম।’

    বিজয়ী ও অনুষ্ঠানে উপস্থিতদের মুগ্ধ করে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড আর্টসেলের পারফরম্যান্স।

    গেমস পুরস্কার রবি
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleটেন মিনিট স্কুলের বিনিয়োগ বাতিল করল স্টার্টআপ বাংলাদেশ
    Next Article  টানা দশমবার “জাতীয় রপ্তানি ট্রফি”অর্জন করল সার্ভিস ইঞ্জিন

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.