Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » ব্যবসায়িক উৎকর্ষ সাধনে একাউন্টেন্টদের নলেজ শেয়ারিং সেশন অনুষ্ঠিত
    অর্থ ও বাণিজ্য

    ব্যবসায়িক উৎকর্ষ সাধনে একাউন্টেন্টদের নলেজ শেয়ারিং সেশন অনুষ্ঠিত

    July 17, 2024
    ছবি : অনলাইন
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: দেশের অন্যতম উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক, ইন্সটিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্টস অফ বাংলাদেশ(আইসিএমএবি)- এর সাথে যৌথভাবে একটি নলেজ শেয়ারিং সেশন আয়োজন করেছে। ব্যবসা পরিচালনায় এথিকস ও কমপ্লায়েন্স বিষয়ক চর্চার ক্ষেত্রে সর্বোচ্চ মান নিশ্চিত করার লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের পেশাজীবীদের নিয়ে সেশনটির আয়োজন করা হয়।

    সেশনটিতে অংশগ্রহণকারীরা কর্পোরেট কাঠামোর সাথে নৈতিকতার সংযোগ ঘটিয়ে প্রতিষ্ঠানে সততার চর্চাকে কীভাবে শক্ত ভিত্তি দেওয়া যায় সে বিষয়ে পারস্পরিক মতবিনিময় করেন।  “ড্রাইভিং বিজনেস এক্সিলেন্স থ্রু এথিকস এন্ড কমপ্লায়েন্স” শীর্ষক সেমিনারটি সম্প্রতি রাজধানীর আইসিবিএমএ ভবনের রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

    দুই শতাধিক কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্ট পেশাজীবীর উপস্থিতিতে সেশনটি পরিচালনা করেন কমপ্লায়েন্স অপারেশন্স এন্ড এএমএল প্রোগ্রাম ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ আদিল হোসেন ও বাংলালিংক-এর হেড অফ ইনভেস্টিগেশনস, ট্রেনিং এন্ড গাইডেন্স মোহাম্মদ  সেলিম কবীর।

    সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সেক্রেটারি অফ ফাইনানশিয়াল ইন্সটিটিউশন্স ডিভিশন (এফআইডি) ও কাউন্সিল মেম্বার অফ আইসিএমএবি, মোঃ আবদুর রহমান খান এফসিএমএ ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলালিংক-এর চিফ এথিকস এন্ড কমপ্লায়েন্স অফিসার, মুনিরুজ্জামান শেখ। নলেজ শেয়ারিং সেশনটিতে সমন্বয়কারীর ভূমিকা পালন করেন কাউন্সিল মেম্বার অফ আইসিএমএবি ও গ্রুপ বিজনেস চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও), রহিমআফরোজ গ্রুপ, হাসনাইন তৌফিক আহমেদ, এফসিএমএ।

    বাংলালিংক-এর চিফ এথিকস এন্ড কমপ্লায়েন্স অফিসার, মুনিরুজ্জামান শেখ, বলেন, “বাংলালিংক-এ আমরা নৈতিকতার সর্বোচ্চ মান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আইসিএমএবি-এর মত পেশাদার প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে কাজ করার মাধ্যমে আমরা আমাদের নৈতিক মানদণ্ডের সাথে বিভিন্ন খাতের পরিচিতি বাড়াতে ও পারস্পরিক মত বিনিময়ের মাধ্যমে এই মানদণ্ডেকে বিভিন্ন খাতে ছড়িয়ে দিতে চাই। এই ধরণের যৌথ উদ্যোগের মাধ্যমে আমাদের নৈতিক চর্চাকে ব্যবসার মূলনীতিতে পরিণত করে সততা ও নিয়মতান্ত্রিকতার সংস্কৃতি গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও আমরা বৈশ্বিক কমপ্লায়েন্স মানদণ্ড পর্যালোচনা ও ব্যবসায় এর সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করতে এ ধরণের আয়োজন করতে চাই।”

    অর্থ মন্ত্রণালয়ের সেক্রেটারি অফ ফাইনানশিয়াল ইন্সটিটিউশন্স ডিভিশন (এফআইডি) ও কাউন্সিল মেম্বার অফ আইসিএমএবি, মোঃ আবদুর রহমান খান, এফসিএমএ, বলেন, “আমরা প্রতিনিয়ত এথিকস ও কমপ্লায়েন্স নিয়ে পেশাগত পরিসরে উন্নতির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ব্যবসার পরিচালনায় কমপ্লায়েন্সের ক্ষেত্রে কোন আপোষ করা উচিৎ নয়। এই সেশনটি থেকে আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু জানতে পেরেছি যা সামনের দিনগুলোতে এফডিএ তে প্রয়োগ করবো।”

    কাউন্সিল মেম্বার অফ আইসিএমএবি ও গ্রুপ বিজনেস চিফ এক্সিকিউটিভ অফিসার(সিইও), রহিমআফরোজ গ্রুপ, হাসনাইন তৌফিক আহমেদ এফসিএমএ, বলেন, “যে কোন খাতের ব্যবসার টেকসই উন্নতির জন্য ব্যবসা পরিচালনায় এথিকস ও কমপ্লায়েন্সের সন্নিবেশ ঘটানো অত্যন্ত জরুরি। বাংলালিংক-এর আয়োজনে এই সেশনটি আইসিএমএবি সদস্যদের পেশাগত উন্নতি জন্য খুবই মূল্যবান ছিল। এটি তাঁদের কার্যকরী কমপ্লায়েন্স কৌশল নির্ধারণের মাধ্যমে ব্যবসায়িক উৎকর্ষ সাধনে সহায়তা করবে বলে আশা করছি।”

    সেশনটিতে অনেকের মাঝে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অফ দা সেমিনার এন্ড কনফারেন্স কমিটি অ্যাট আইসিএমএবি,  মোঃ মাকসুদুর রহমান, এফসিএমএ ও গ্রুপ চিফ ফাইনানশিয়াল অফিসার এন্ড কোম্পানি সেক্রেটারি অফ সেভেন সার্কেল (বাংলাদেশ) লিমিটেড মোঃ কাউসার আলম, এফসিএমএ, এফসিএস, এফসিসিএ, এফসিএ (আইসিএইডাব্লিউ)।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleডেলের সেরা সল্যুশন প্রোভাইডার স্মার্ট টেকনোলজিস
    Next Article ফোন রিপেয়ারে খরচ বাঁচান ৬০% পর্যন্ত, উপভোগ করুন ফ্রি সার্ভিস

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.