Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » সিক্স-জি নিয়ে ভিভোর শ্বেতপত্র প্রকাশ
    খবর

    সিক্স-জি নিয়ে ভিভোর শ্বেতপত্র প্রকাশ

    August 10, 2022
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email
    ডিজিটাল বার্তা ডেস্ক : “বিল্ডিং এ ফ্রিলি কানেক্টেড ফিজিকাল অ্যান্ড ডিজিটাল ইন্টিগ্রেটেড ওয়ার্ল্ড: সিক্স-জি সার্ভিসেস, ক্যাপাবিলিটিস অ্যান্ড এন্যাবলিং” শিরোনামে শ্বেতপত্র প্রকাশ করেছে ভিভো কমিউনিকেশন  রিসার্চ ইন্সটিটিউট।
    সম্প্রতি প্রকাশিত এই প্রতিবেদনে সিক্স-জি কর্মকাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতা ২০৩০ সালের পরে মানুষের জীবনকে কীভাবে পাল্টে দেবে বলে তা তুলে ধরা হয়েছে।
    ভিভো কমিউনিকেশন রিসার্চ ইন্সটিটিউটের প্রেসিডেন্ট কিন ফি বলেন, বিশ্বের প্রথম সারির বহুজাতিক র্স্মাটফোন নির্মাতা হিসেবে আমরা ভোক্তাদের কথা মাথায় রেখে ফাইভজি স্মার্টফোনগুলোকে তাদের সাধ্যের মধ্যে রেখেছি এবং সেই সাথে ভবিষ্যতের কথাও ভাবছি।
    তিনি আরো বলেন, আরওডি-এর প্রথমদিকে আমরা জানার চেষ্টা করেছি যে সিক্স-জি সেবার স্বরূপ কেমন হতে পারে এবং এর সাথে খাপ খাওয়াতে আমাদের কী ধরণের প্রযুক্তিগত উৎকর্ষতা অর্জন করা দরকার।
    সিক্স-জির মূল্যায়ন, বিশ্লেষণ ও এর ভবিষ্যৎ কী হতে পারে এসব নিয়ে কাজ করে যাচ্ছে ভিভো কমিউনিকেশন রিসার্চ ইন্সটিটিউট।
    পরিষেবা ও সক্ষমতা:
    শ্বেতপত্রে বলা হয়েছে যে, সিক্স-জি সুপার কমিউনিকেশন, ইনফরমেশন এবং কনভার্জড কম্পিউটিং সেবা প্রদান করবে যা এমন একটি বিশ্ব গড়ে তুলবে যা হবে পরস্পর সংযুক্ত এবং বাহ্যিক ও ডিজিটাল উভয় দিককে করবে সম্পৃক্ত। সিক্স-জি একটি নির্দিষ্ট পদ্ধতির আওতায় নিয়ে আসবে যোগাযোগ, গণনা ও  সেন্সিং কার্যক্রমকে। একটি সমন্বিত সিক্স-জি নেটওয়ার্ক শুধু মানুষকে মানুষের সাথে সংযুক্ত করবে না বরং এটি মানুষকে মেশিনের সাথে বা মেশিনকে মানুষের সাথে সংযুক্ত করবে। এর মাধ্যমে সম্পূর্ণ নতুন ডিজিটাল  বিশ্ব গড়ে উঠবে।  ২০৩০ সালের মধ্যে কোটি কোটি ডিভাইস এই সেবার আওতায় আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
    ভিভোর ফাইভজি স্ট্যান্ডার্ড বিশেষজ্ঞ রাকেশ তামাকর বলেন, সিক্স-জি আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে যোগাযোগ আরো বাড়িয়ে দেবে। শিল্প-কারখানা, পরিবহণ, বসতবাড়ি এমনকি সমাজের প্রতিটা ক্ষেত্রে প্রভাব ফেলবে সিক্স-জি। পেশাদার ক্ষেত্র থেকে শুরু করে জরুরি অবস্থা এবং দুর্যোগ মোকাবেলায় দারুণ কাজে আসবে এই প্রযুক্তিটি।
    এর মানে পিক ডাটা রেট এবং ইউজার এক্সপেরিয়েন্সড ডাটা রেট, কমিউনিকেশন ডিলে এবং এরিয়া ট্রাফিক ক্যাপাসিটির মত প্রতিটি পারফরমেন্স ফাইভজির তুলনায় অনেক বেশি উন্নত করতে হবে। সিক্স-জি সক্ষম প্রযুক্তি মানে চাহিদা, প্রযুক্তি এবং ব্যায়ের দিকটি বিবেচনার পাশাপাশি এর কার্যকারিতা ও প্রয়োজনীয়তার সন্নিবেশ।
    প্রযুক্তিগত সক্ষমতা: 
    নতুন সিক্স-জি সেবার জন্য নতুন নেটওয়ার্কিং ফাংশন চালু করতে হবে। সিক্স-জি মোবাইল নেটওয়ার্ক কম্পিউটিং, ক্রস-ডোমেন ডটা ইন্টারঅ্যাকশন এবং নেটিভ এআই নেটওয়ার্ককে একত্রিত করবে। তাই এজন্য একটি ব্র্যান্ড-নিউ সিস্টেম আর্কিটেকচার ডিজাইন প্রয়োজন।
    সিক্স-জি প্রযুক্তির মান নিয়ে গবেষণা ও উন্নয়ন এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। ভিভো কমিউনিকেশনস রিসার্চ ইনস্টিটিউট গবেষণা ও পরীক্ষামূলক যাচাই-বাছাই করছে।
    ২০১৬ সালে প্রতিষ্ঠিত ভিভো কমিউনিকেশন রিসার্চ ইনস্টিটিউট ফাইভজি প্রযুক্তি এবং এর মান উন্নয়নের উপর জোর দেয়। এখন পর্যন্ত ইনস্টিটিউটটি থার্ড জেনারেশন পার্টনারশিপ প্রজেক্টে ৮ হাজারের বেশি ফাইভজি প্রস্তাব জমা দিয়েছে। এর মধ্যে ১৫টি প্রযুক্তিগত ফিচার এবং তিনটি প্রযুক্তিগত প্রকল্প অনুমোদিত হয়েছে।
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleগুগল প্লে স্টোরে ম্যালুয়ার, অ‌্যাপস নিয়ন্ত্রণে প্রয়োজন দ্রুত পদক্ষেপ
    Next Article ঘন্টাব‌্যাপী আনলিমিটেড ডেটা প্যাক আনলো গ্রামীণফোন

    সম্পর্কিত নিবন্ধ

    নিরাপত্তা পরীক্ষায় অপ্রত্যাশিত ঘটনা, বিপাকে ওপেনএআই

    শিশুদের জন্য নতুন নিয়ম, বিশ্বজুড়ে কড়াকড়ি

    ১৫ বছরে বিকাশ: বদলে দিয়েছে মানুষের লেনদেনের অভ্যাস

    ভুয়া প্রশিক্ষণ প্রকল্পে অর্থ আদায়ের চেষ্টা, বিসিসির সতর্কবার্তা

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.