Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » শিশুদের জন্য নতুন নিয়ম, বিশ্বজুড়ে কড়াকড়ি
    আন্তর্জাতিক

    শিশুদের জন্য নতুন নিয়ম, বিশ্বজুড়ে কড়াকড়ি

    July 22, 2026
    ছবি : অনলাইন থেকে সংগৃহীত
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    কুমার বিশ্বজিত রায়: বিশ্বের বিভিন্ন দেশ শিশু ও কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ আরোপের পথে হাঁটছে। ইতোমধ্যে কয়েকটি দেশে আইন কার্যকর হয়েছে, আবার কোথাও আইন প্রণয়নের কাজ চলছে। সরকারের দাবি, শিশুদের সাইবার বুলিং, সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি, মানসিক স্বাস্থ্য সমস্যা এবং অনলাইনে যৌন শিকারি ও ক্ষতিকর কনটেন্টের ঝুঁকি থেকে সুরক্ষা দিতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

    তবে এসব উদ্যোগ নিয়ে বিতর্কও রয়েছে। সমালোচকদের মতে, বাধ্যতামূলক বয়স যাচাই ব্যক্তিগত গোপনীয়তার জন্য নতুন ঝুঁকি তৈরি করতে পারে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি টেকসহ বিভিন্ন সংগঠন বলছে, কেবল নিষেধাজ্ঞা আরোপ করলেই সমস্যার সমাধান হবে না; বরং শিশু-কিশোরদের ডিজিটাল বাস্তবতাকে বিবেচনায় নিয়ে কার্যকর নীতি প্রয়োজন।

    অস্ট্রেলিয়া

    বিশ্বে প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া ২০২৫ সালের ডিসেম্বরে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করে। ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, থ্রেডস, টিকটক, এক্স, ইউটিউব, রেডিট, টুইচ ও কিক এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। তবে হোয়াটসঅ্যাপ ও ইউটিউব কিডস এর বাইরে রাখা হয়েছে।

    সরকারের নির্দেশনা অনুযায়ী, প্ল্যাটফর্মগুলোকে কার্যকর বয়স যাচাই ব্যবস্থা চালু করতে হবে। শুধু ব্যবহারকারীর দেওয়া জন্মতারিখের ওপর নির্ভর করা যাবে না। আইন অমান্য করলে প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ ৪৯ দশমিক ৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে।

    অস্ট্রিয়া

    অস্ট্রিয়া ১৪ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার পরিকল্পনা নিয়েছে। এ বিষয়ে খসড়া আইন চূড়ান্ত করার কাজ চলছে।

    কানাডা

    কানাডা ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম সীমিত করতে একটি ডিজিটাল নিরাপত্তা বিল উত্থাপন করেছে। তবে কোনো প্রতিষ্ঠান যদি শিশুদের সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রমাণ দিতে পারে, তাহলে তারা কিছু ক্ষেত্রে ছাড় পেতে পারে। বিলটি আইন হতে প্রায় এক বছর লাগতে পারে বলে জানিয়েছে সরকার।

    ডেনমার্ক

    ডেনমার্ক ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে। সরকার জানিয়েছে, সংসদে এ বিষয়ে পর্যাপ্ত রাজনৈতিক সমর্থন রয়েছে। পাশাপাশি বয়স যাচাইয়ের জন্য একটি বিশেষ ডিজিটাল পরিচয় অ্যাপ চালুর প্রস্তুতিও চলছে।

    ফ্রান্স

    ২১ জুলাই ফ্রান্সের পার্লামেন্ট ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে আইন পাস করেছে। আগামী ১ সেপ্টেম্বর থেকেই এটি কার্যকর হতে পারে। একই আইনের আওতায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়েও মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে।

    জার্মানি

    জার্মানির ক্ষমতাসীন জোটের মধ্যে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে এখনো রাজনৈতিক ঐকমত্য তৈরি হয়নি।

    গ্রিস

    গ্রিস ২০২৭ সালের জানুয়ারি থেকে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছে। সরকারের ভাষ্য, শিশুদের উদ্বেগ, ঘুমের সমস্যা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তিমূলক নকশা মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ইন্দোনেশিয়া

    ইন্দোনেশিয়া ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম এবং কয়েকটি জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ সীমিত করার ঘোষণা দিয়েছে। ইউটিউব, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, এক্স, বিগো লাইভ এবং রোবলক্স এই তালিকায় রয়েছে।

    মালয়েশিয়া

    মালয়েশিয়া ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা নিয়েছে এবং চলতি বছর তা বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করেছে।

    পোল্যান্ড

    পোল্যান্ডে ক্ষমতাসীন দল ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করতে নতুন আইন প্রণয়নের কাজ করছে।

    স্লোভেনিয়া

    স্লোভেনিয়া ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধে আইন তৈরির উদ্যোগ নিয়েছে। টিকটক, স্ন্যাপচ্যাট ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলোকে এই নিয়ন্ত্রণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

    স্পেন

    স্পেন ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণাত্মক বক্তব্য নিয়ন্ত্রণে প্ল্যাটফর্মগুলোর নির্বাহীদের ব্যক্তিগত জবাবদিহির আওতায় আনার প্রস্তাবও দিয়েছে সরকার।

    তুরস্ক

    তুরস্কের পার্লামেন্ট ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করার বিল পাস করেছে। এখন এটি আইনে পরিণত হতে রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

    যুক্তরাজ্য

    যুক্তরাজ্য ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে। স্ন্যাপচ্যাট, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক ও এক্স এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। তবে হোয়াটসঅ্যাপ ও সিগন্যালের মতো মেসেজিং অ্যাপ এর বাইরে থাকবে।

    এছাড়া ১৮ বছরের কম বয়সীদের জন্য এআইভিত্তিক ‘রোমান্টিক কম্প্যানিয়ন’ চ্যাটবট ব্যবহারে সীমাবদ্ধতা আনার পরিকল্পনাও রয়েছে। সরকার ২০২৭ সালের বসন্ত নাগাদ এসব ব্যবস্থা কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করেছে।

    সূত্র : টেক ক্র্যাঞ্চ।

    কড়াকড়ি কনটেন্ট শিশু সোশ্যাল মিডিয়া
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Article১৫ বছরে বিকাশ: বদলে দিয়েছে মানুষের লেনদেনের অভ্যাস
    Next Article নিরাপত্তা পরীক্ষায় অপ্রত্যাশিত ঘটনা, বিপাকে ওপেনএআই

    সম্পর্কিত নিবন্ধ

    নিরাপত্তা পরীক্ষায় অপ্রত্যাশিত ঘটনা, বিপাকে ওপেনএআই

    ১৫ বছরে বিকাশ: বদলে দিয়েছে মানুষের লেনদেনের অভ্যাস

    ভুয়া প্রশিক্ষণ প্রকল্পে অর্থ আদায়ের চেষ্টা, বিসিসির সতর্কবার্তা

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.