Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » স্মার্ট ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বেসিসকে নতুন উচ্চতায় নিতে চাই: রফিক উল্লাহ
    খবর

    স্মার্ট ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বেসিসকে নতুন উচ্চতায় নিতে চাই: রফিক উল্লাহ

    May 1, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : দেশের তথ্য প্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর নির্বাচনে পরিচালক পদে লড়ছেন কনটেন্ট ম্যাটার্স লিমিটেডের সহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ এস এম রফিক উল্লাহ। প্যানেল ‘স্মার্ট টিম’ এর হয়ে সাধারণ ক্যাটাগরিতে পরিচালক পদে লড়ছেন তিনি। নির্বাচিত হলে দেশের আইসিটি ইন্ড্রাস্ট্রির সঠিক ব্রান্ডিং করতে চান। আন্তর্জাতিক পর্যায়ে দেশীয় তথ্যপ্রযুক্তি পণ্যের বিপণন, মেন্টরশিপ তৈরি ও আইসিটি খাতে দেশীয় বড় ব্র্যান্ড প্রতিষ্ঠান গড়তে রাখতে চান মূখ্য ভূমিকা। স্মার্ট ব্রান্ডিংয়ের মাধ্যমে বেসিসকে নতুন উচ্চতায় পৌঁছানোর লক্ষ্যও রয়েছে তার।

    কনটেন্ট ম্যাটার্স লিমিটেডের (র‌্যাবিটহোল) প্রধান নির্বাহী এ এস এম রফিক উল্লাহ প্যানেল ‘টিম স্মার্ট’ থেকে জেনারেল ক্যাটাগরিতে পরিচালক পদে লড়ছেন। অ্যাডভান্সড ইআরপি বিডি লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেলের নেতৃত্বে গড়া এই প্যানেলে রয়েছেন এক ঝাঁক তরুণ প্রার্থী। এ এস এম রফিক উল্লাহও তাদের একজন। এ ছাড়া তিনি অনলাইন গণমাধ্যম সারাবাংলা ডটনেটের ব্যবস্থাপনা সম্পাদকও।

    এ এস এম রফিক উল্লাহ বলেন, দেশের আইসিটি কোম্পানিগুলো অনেক ভালো ভালো কাজ করছে। আমাদের আইসিটি ইন্ড্রাস্ট্রির সক্ষমতা রয়েছে। বিদেশী প্রতিষ্ঠানকেও টেক্কা দেওয়ার মতো ক্ষমতা রয়েছে আমাদের। দেশের আইসিটি খাতে বড় বড় ব্র্যান্ড প্রতিষ্ঠান তৈরি হয়েছে। দেশের আরও বেশি ব্র্যান্ড প্রতিষ্ঠান তৈরিতে আইসিটি খাতের উদ্যোক্তাদের সঙ্গে নলেজ শেয়ারিংয়ের উদ্যোগ নেওয়া হবে। নির্বাচিত হলে দেশে বড় বড় ব্র্যান্ড প্রতিষ্ঠান তৈরিতে সহায়ক ভূমিকা রাখতে চাই। তিনি বলেন, দেশের আইসিটি খাতের রফতানি আয়ের ডাটা নিয়ে বিভ্রান্তি রয়েছে। সঠিক পরিসংখ্যানের মাধ্যমে আমরা সেই বিভ্রান্ত দূর করার উদ্যোগ নেবো। কর অব্যাহতি বহাল রাখতে আইসিটি খাতের সব উদ্যোক্তাকে সঙ্গে নিয়ে আরও সোচ্চার হওয়ার উদ্যোগ নেবো, সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এই খাতের প্রাণের দাবিকে বাস্তবে রুপ দেওয়ার চেষ্টা করবো। তিনি আরও বলেন, দেশের আইসিটি খাতকে মিডয়াতে আরও বেশি সম্পৃক্ত করতে নানামূখী উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। আইসিটি ইন্ড্রাস্ট্রির নানামূখী ব্রান্ডিং করবো। খাতটির সক্ষমতা সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে কাজে লাগিয়ে দেশের আইসিটি ইন্ড্রাস্ট্রির সঠিক ব্রান্ডিং করতে চাই। সঠিক ব্রান্ডিংয়ের মাধ্যমে বেসিসকে নতুন উচ্চতায় পৌঁছানোর লক্ষ্য আমার।

    এ এস এম রফিক উল্লাহর হাতে গড়া প্রতিষ্ঠান র‌্যাবিটহোল একাধিবার বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড অর্জন করেছে। দুইবার এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্সের (অ্যাপিকটা) অংশ নিয়েছে প্রতিষ্ঠানটি এবং সবশেষ ২০২৩ সালে একমাত্র দেশীয় কোম্পানি হিসাবে স্পেশাল এচিভমেন্ট অ্যাওয়ার্ড অর্জন করেছে। বেসিসের প্রথম সদস্য হিসেবে র‌্যাবিটহোল গ্লোবাল মার্কেটিং ফোরামের সিএমও অ্যাওয়ার্ড অর্জন করে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল অ্যাড প্লেসমেন্ট সফটওয়্যার তৈরি ও ২০১৯ সালের বিশ্বকাপে সেই অ্যাড সার্ভার থেকে ৪০ হাজার ঘন্টা লাইভ স্ট্রিমে অ্যাড সার্ভ করার অনন্য রেকর্ড অর্জন করে র‌্যাবিটহোল। দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি ডিজিটাল ক্যাম্পেইনের পার্টনার হিসাবে গিনেজ বুকেও নাম উঠিয়েছে কনটেন্ট ম্যাটার্স।

    ছাত্রবস্থায় এ এস এম রফিক উল্লাহ ভোরের কাগজে জুনিয়র সাব এডিটর হিসেবে কাজ শুরু করেন। পরে এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনে যোগ দেন। টেলিকম খাতের শীর্ষ প্রতিষ্ঠান গ্রামীণফোনে দীর্ঘ ১০ বছর কাজ করেছেন। এরপর তার যাত্রা শুরু হয় দেশের আইসিটি ইন্ড্রাস্ট্রিতে। গ্রামীণফোন থেকে বের হয়ে শুরু করেন কনটেন্ট ম্যাটার্স লিমিটেড। এর অঙ্গপ্রতিষ্ঠানই র‌্যাবিটহোল, যা ক্রিকেট ও ফুটবলের লাইভ স্ট্রিমিং দেখানোয় জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।

    রফিক উল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। ছাত্রবস্থা থেকেই বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনে জড়িত ছিলেন। আইবিএ এলামনাই অ্যাসোসিয়েশন, আইবিএ এলামনাই ক্লাব,  ওল্ড ল্যাবরেটরিয়ান অ্যাসোসিয়েশন, ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস এলায়েন্স, ডুফা ক্লাব, ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম ও ডিবেটিং সোসাইটির মতো অনেক সংগঠনে জড়িয়ে আছেন তিনি। বেসিসেও তার সম্পৃক্ততা প্রায় এক দশক ধরে।

    টিম স্মার্ট বেসিস বেসিস নির্বাচন
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleথাইল্যান্ডের এআইটি’র সাথে একাডেমিক অংশীদারিত্ব স্বাক্ষর করেছে ড্যাফোডিল
    Next Article বৈদ্যুতিক গাড়ি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা দিবে চীন

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.