Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » অডিট প্রত্যাহার করতে বিটিআরসিকে গ্রামীণফোনের অনুরোধ
    খবর

    অডিট প্রত্যাহার করতে বিটিআরসিকে গ্রামীণফোনের অনুরোধ

    April 16, 2019
    techzonetv-gp & btrc
    ছবি : অনলাইন
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    স্টাফ রিপোর্টার ।। ঢাকা, ১৬ এপিল, ২০১৯ : বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন (বিটিআরসি) কর্তৃক পরিচালিত অডিট এ ১২,৫৭৯.৯৫ কোটি টাকার দাবিকে “আইনগতভাবে ভিত্তিহীন” বলে অভিহিত করেছে গ্রামীণফোন।

    আজ (১৬এপ্রিল, ২০১৯) বিটিআরসিকে দেয়া এক চিঠিতে গ্রামীণফোন এই যু্ক্তিহীন অডিট প্রত্যাহার করার দাবি করে একটি যুক্তিপুর্ন সমাধানের জন্য আহব্বান জানায়।

    বিটিআরসি ২এপ্রিল ২০১৯ সালে একটি দাবি নামার মাধ্যমে গ্রামীণফোনের কাছে বিটিআরসিকে ৮,৪৯৪.০১ কোটি টাকা এবং জাতীয় রাজস্ব বোর্ডকে ৪,০৮৫.৯৪ কোটি টাকা পরবর্তী ১০ কর্মদিবসে পরিশোধ করার নির্দেশ দেয়।

    বিটিআরসি কর্তৃক নিয়োগকৃত জেভিসিএ অব তােহা খান জামান এ্যান্ড কো. নামের একটি অডিট ফার্ম গ্রামীণফোনের ১৯৯৭ সালের যাত্রা থেকে শুরু করে ২০১৪ সাল পর্যন্ত সময়ে ইনফরমেশান এ্যান্ড সিস্টেম অডিট পরিচালনা করে এই টাকা দাবি করে।

    এই অডিটে বিটিআরসি কর্তৃক দাবিকৃত ৮,৪৯৪.০১ কোটি টাকার মধ্যে প্রায় ৭৩% বা ৬,১৯৪.৩ কোটি টাকাই হলো সুদ যা ২০১৭ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ধরা হয়েছে।

    এর আগে বিটিআরসিআর একটি ইনফরমেশান এ্যান্ড সিস্টেম অডিটের মাধ্যমে ১৯৯৭ থেকে ২০১১ সালের সময়কালে গ্রামীণফোনের কাছে থেকে ৩,০৩৪ কোটি টাকা পাবে বলে দাবি করে।

    মানণীয় সুপ্রিমকোর্টের এ্যাপিলেটডিভিশনসেই অডিটের অডিটর নিয়োগকে অবৈধ ঘোষনা করে রায় দেয়। বিটিআরসি ১৯৯৭-২০১১ সময়কালের পূর্ববর্তী অডিটের দাবি নিয়ে মাননীয় আদালতে একদিকে তাদের আইনগত লড়াই চালিয়ে যাচ্ছে অন্যদিকে ১৯৯৭ থেকে ২০১৪ সালের অডিটে এখন ১২,৫৭৯.৯৫ কোটি টাকা দাবি করছে। ১৯৯৭ থেকে ২০১১ সাল পর্যন্ত সময়কালের জন্য বিটিআরসি দুটি দাবি করছে।

    গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি বলেন, “নিয়ন্ত্রন সংস্থার সাথে অনেক বার আলোচনা এবং অডিটরকে পর্যাপ্ত সহযোগিতা করার পরেও আমাদের যুক্তিগুলো অডিট প্রতিবেদনে প্রতিফলিত না হওয়া খুবই দু:খজনক।

    অডিট চলাকালীন পুরো সময়ে আমরা বারংবার অডিট প্রক্রিয়ার ত্রুটি গুলো তুলে ধরেছি। কিন্তু আমাদের মতামতকে দাবিনামায় সর্ম্পুনভাবে উপেক্ষা করা হয়েছে।”

    প্রসঙ্গত ২০১৮ সালের আগষ্ট মাসে বিটিআরসি গ্রামীণফোনকে অডিটের প্রতিবেদনের উপরে আনুষ্ঠানিক জবাব দিতে বলে। গ্রামীণফোন নির্ধারিত সময়ে সেপ্টেম্বর ২০১৮ সালে বিস্তারিত ব্যাখ্যা ও যুক্তি দাখিল করে। কিন্তু বিটিআরসি তাদের দাবিনামায় শুধুমাত্র ২০১৮সালে ফেব্রুয়ারীতে পর্যন্ত দেয়া গ্রামীণফোনের ব্যাখ্যা আমলে নিয়েছে।

    রাজস্ববোর্ডের পাওনা বিষয়ে (যেটি মোট দাবিকৃত টাকার ৩২%) গ্রামীণফোনের বক্তব্য হলো -রাজস্ব বোর্ডের হয়ে টাকা দাবি করার কোন এখতিয়ার বিটিআরসির নেই।

    এই পরিস্থিতিতে অডিটের দাবি সর্ম্পুন প্রত্যাহার করে গ্রামীণফোন বিটিআরসিকে একটি সুষ্ঠ সমাধানের জন্য আবারও আলোচনার দাবি জানাচ্ছে।

    জিপি
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleবাংলা বর্ষবরণে বিসিএস এর জমকালো আয়োজন
    Next Article রবি’র রিটেইল পয়েন্টগুলোতেও পাওয়া যাবে বাসের টিকেট

    সম্পর্কিত নিবন্ধ

    নিরাপত্তা পরীক্ষায় অপ্রত্যাশিত ঘটনা, বিপাকে ওপেনএআই

    শিশুদের জন্য নতুন নিয়ম, বিশ্বজুড়ে কড়াকড়ি

    ১৫ বছরে বিকাশ: বদলে দিয়েছে মানুষের লেনদেনের অভ্যাস

    ভুয়া প্রশিক্ষণ প্রকল্পে অর্থ আদায়ের চেষ্টা, বিসিসির সতর্কবার্তা

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.