Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » অ্যাপস কলিং এর বিজ্ঞাপনে অতিষ্ঠ দেশের ৯৯ শতাংশ গ্রাহক
    খবর

    অ্যাপস কলিং এর বিজ্ঞাপনে অতিষ্ঠ দেশের ৯৯ শতাংশ গ্রাহক

    June 3, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : সময় ও চাহিদার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ইন্টারনেট ভিত্তিক অ্যাপস এর মাধ্যমে কলিং ও ভিডিও কল এবং মেসেজ এবং ডকুমেন্ট আদান-প্রদান। বাংলাদেশের বর্তমানে প্রায় সাড়ে পাঁচ কোটি অ্যাপস ভিত্তিক ব্যবহারকারী রয়েছে। চাহিদা বৃদ্ধির সাথে সাথে এ সকল অ্যাপসের মান এবং কল করার সময় বা শেষে বিজ্ঞাপনে অতিষ্ঠ হয়ে পড়েছে দেশের প্রায় ৯৯% গ্রাহক এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের এক পর্যবেক্ষণ প্রতিবেদনে।

    প্রতিবেদন পর্যবেক্ষণ বার্তায় সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ উল্লেখ করে বলেন, গত ১৫ দিনে আমরা প্রায় তিন শতাধিক অ্যাপস ব্যবহারকারীদের ব্যবহারের কারণ, গুণগতমান ও সন্তুষ্টি এবং বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করলে তাদের মধ্যে থেকে দেখা যায় whatsapp ব্যবহারকারী প্রায় ২৫০ জন, ইমু ব্যবহারকারী শতভাগ, ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারী শতভাগ, বাংলাদেশি অ্যাপস আলাপ ব্যবহারকারী মাত্র পাঁচজন, চীনের সাথে ব্যবসা করে এমন ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে উইচ্যাট ব্যবহারকারী পাওয়া যায় ২০ জন, ভাইবার বিশ্বব্যাপী দ্বিতীয় জনপ্রিয় অ্যাপস হলেও বাংলাদেশের ব্যবহারকারীর সংখ্যা খুবই নগণ্য, কাওয়া টক, লাইন, সিগন্যাল, ফেস টাইম, google duet ও হ্যাংআউট ব্যবহারকারীর সংখ্যা নাই বললেই চলে। প্রবাসীদের কাছে এবং প্রান্তিক ব্যবহারকারী জন গোষ্ঠীর কাছে সবচাইতে জনপ্রিয় অ্যাপস ইমো, কারণ ইমু ব্যবহার করতে প্রয়োজন হয় না থ্রিজি ফোরজি ইন্টারনেট টু জী ব্যবহার করা যায় ইমু অ্যাপস ব্যবহার করার জন্য। কিন্তু সমস্যা হচ্ছে এই অ্যাপস এ এত বিজ্ঞাপন চলে আসে যা পরবর্তীতে হ্যান্ডসেট বন্ধ করতেও বিড়ম্বনায় পড়ে যায় গ্রাহক। এমনকি অনেক গ্রাহকের ভিতর আতঙ্ক বিরাজ করে যে তার হ্যান্ডসেট টি ম্যালুয়ার যুক্ত হল কিনা। আবার অর্থ হাতিয়ে নিয়ে প্রতারকদের বা হ্যাকারদের আধিপত্য নিয়েও এখানে গ্রাহকরা ভীতির মধ্যে থাকে।

    এ সকল বিজ্ঞাপনের তথ্য এবং রাজস্ব থেকে বঞ্চিত সরকার। অন্যদিকে গুরুত্বপূর্ণ অ্যাপস এবং জনপ্রিয় whatsapp messenger হলেও এই অ্যাপসে কল করতে প্রয়োজন হয় দ্রুতগতির ফোরজি ইন্টারনেট। কিন্তু আমাদের দেশের বর্তমান ইন্টারনেটের মান এতটাই নিম্নগামী যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কল করতে এবং কি মেসেজ ও ডকুমেন্ট পাঠাতে গ্রাহকরা বিরম্বনার সম্মুখীন হচ্ছে বলে আমাদের কাছে অভিযোগ করেছে প্রায় তিন শতাধিক গ্রাহক। তাদের বক্তব্য হচ্ছে অনেক সময় একাধিক বার কল দেওয়ার পর সংযোগ পাওয়া যায়, আবার সংযোগ পাওয়ার পর দেখা যায় অপর প্রান্ত থেকে কথা শোনা যাচ্ছে না কিংবা অপর প্রান্ত থেকে শুনলেও কল করা ব্যক্তি শুনতে পাচ্ছে না। আবার মাঝখানে হ্যাং হয়ে যাচ্ছে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অন্যদিকে একটি এক মিনিটের ভিডিও বা একটি পিডিএফ ফাইল পাঠাতেও বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে ।

    এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে ও বর্তমান চাহিদা ও প্রয়োজনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অ্যাপস আলাপকে ইমুর আদলে পাশাপাশি চীনের wechat এর সমকক্ষ একটি অ্যাপস তৈরি করা অত্যন্ত জরুরি। যার মাধ্যমে নিরবিচ্ছিন্ন কলিং ভিডিও কল ফাইল আদান প্রদান এবং ক্যাশলেস লেনদেন করা এবং রাষ্ট্রের সকল সেবা গ্রহণ করতে সক্ষম হবে দেশের জনগণ।

    অভিযোগ অ্যাপস কলিং বিজ্ঞাপন
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleনতুন ওয়্যারলেস সিসি ক্যামেরা আনলো ডাহুয়া, থাকছে বিক্রয়োত্তর সেবা
    Next Article ডেটাথন তৃতীয় সংস্করণে বিজয়ীরা পেলো ১০ লাখ টাকার পুরস্কার

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.