Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » আমেরিকায় পণ্য রপ্তানিতে অ্যামাজনের সঙ্গে ওয়ালটনের চুক্তি
    রিভিউ

    আমেরিকায় পণ্য রপ্তানিতে অ্যামাজনের সঙ্গে ওয়ালটনের চুক্তি

    August 23, 2019
    Walton & Amazon Agreement
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    নিজস্ব প্রতিবেদক: এখন থেকে আমেরিকাতেও মিলবে বাংলাদেশে তৈরি ওয়ালটনের ইলেকট্রনিক্স এবং আইসিটি পণ্য। এজন্য বাংলাদেশি ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের সঙ্গে চুক্তি করেছে আমেরিকার বিশ্বখ্যাত ই-কমার্স জায়ান্ট অ্যামাজন।

    এর মাধ্যমে অ্যামাজনের প্ল্যাটফর্ম ব্যবহার করে বিশ্বব্যাপী বিক্রয় করা হবে ওয়ালটন ব্র্যান্ডের বিভিন্ন পণ্য।

    এই চুক্তির ফলে সব ধরনের ওয়ালটন পণ্য নিতে পারবে অ্যামাজন। তবে প্রাথমিকভাবে আমেরিকার বাজারে ওয়ালটনের ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন এবং হোম অ্যাপ্লায়েন্স বিক্রি হবে।

    আজ রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

    অ্যামাজন বিডির কান্ট্রি ম্যানেজার শশাঙ্ক পান্ডে এবং ওয়ালটনের নির্বাহী পরিচালক ও কম্পিউটার পণ্য বিভাগের সিইও ইঞ্জিনিয়ার লিয়াকত আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান এস এম শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম, ওয়ালটন করপোরেশনের চেয়ারম্যান এস এম মাহবুবুল আলম, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম, আরবি গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আফরোজ তান্না, ওয়ালটন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক রাইসা সিগমা হিমা এবং ওয়ালটন আন্তর্জাতিক বিজনেস ইউনিটের (আইবিইউ) প্রেসিডেন্ট অ্যাডওয়ার্ড কিমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

    এ সময় বাংলাদেশে তৈরি ট্যামারিন্ড ইএক্স মডেলের নতুন একটি ওয়ালটন ল্যাপটপের মোড়ক উন্মোচন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশে তৈরি পণ্য আমেরিকার বাজারে যাচ্ছে, এটা শুধু ওয়ালটনের জন্য ঐতিহাসিক দিন নয়, বরং বাংলাদেশের জন্যও ঐতিহাসিক দিন। ডিজিটাল বাংলাদেশের জন্য ঐতিহাসিক দিন। যারা বিশ্বের ডিজিটাল ইকোনমির নেতৃত্ব দিচ্ছে তাদের দেশে ওয়ালটন পণ্য রপ্তানি হচ্ছে। এটা আমাদের জন্য একটি বড় অর্জন।

    জুনাইদ আহমেদ পলক বলেন, ওয়ালটন নিঃসন্দেহে বিশ্বমানের পণ্য তৈরি করছে। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে তাদের পণ্য রপ্তানি হচ্ছে। আজকের এই চুক্তির মাধ্যমে ওয়ালটন ব্র্যান্ডের বিভন্ন পণ্য অ্যামাজনের প্ল্যাটফর্ম ব্যবহার করে বিশ্বব্যাপী বিক্রয় করা হবে। তিনি বলেন, এটি বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। সরকার ওয়ালটনের এ অগ্রযাত্রায় সবধরণের সহায়তা করবে ।

    বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আমরা মধ্যম আয়ের দেশে প্রবেশের দ্বারপ্রান্তে রয়েছি। ২০৪১ সাল নাগাদ উন্নত বাংলাদেশ গড়ার যে ভিশন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন সেলক্ষ্য বাস্তবায়নে  আমাদের এগিয়ে যেতে হবে। তরুণদের জন্য মেধা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়ে তুলতে হবে। এজন্য ওয়ালটন এর মত কোম্পানি গুলোকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, এ চুক্তির ফলে বাংলাদেশি পণ্য এখন থেকে আমেরিকার বাজারে পাওয়া যাবে। প্রতিমন্ত্রী ডিজিটাল বাংলাদেশে বিনির্মানে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে এগিয়ে আসার আহবান জানান।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleইভ্যালিতে পাওয়া যাবে মটোরোলা স্মার্টফোন
    Next Article বাংলাদেশের বাজারে আইফোন ১১ সিরিজ নিয়ে এলো সিপিএল

    সম্পর্কিত নিবন্ধ

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    সিটি আইটি মেলায় কী দিচ্ছে টেকনো?

    ঝুঁকিতে মোবাইল খাতের ভবিষ্যৎ, ছড়ানো হচ্ছে অপতথ্য

    মোবাইল ফটোগ্রাফিতে নতুন যুগের সূচনা

    অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে কিনা, স্পষ্ট করলেন ফয়েজ তৈয়্যব

    ফয়েজ আহমদ তৈয়্যবের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত

    ক্লোন ফোন, ভুয়া সিম ও অবৈধ আমদানি বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ

    রিয়েলমি ১৫ সিরিজ বাংলাদেশে উন্মোচন

    নতুন আইফোন এলো গ্যাজেট অ্যান্ড গিয়ারে

    শাওমি ব্ল্যাকশার্ক প্যাড ৭ দেশের বাজারে নিয়ে এলো টেকটাইম

    ভ্রমণপ্রেমীদের জন্য এলো ভিভো ভি৬০ লাইট

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.