Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি
    খবর

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    September 11, 2026
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    নিজস্ব প্রতিবেদক: যাত্রা শুরুর ১৬ বছরে নিজেদের তৈরি ১৪ কোটি ফিচার ও স্মার্টফোন বিক্রি করেছে দেশি মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান সিম্ফনি মোবাইল। ১৪ কোটি ফোন বিক্রির এই সাফল্য উদ্‌যাপন করতে আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে সিম্ফনির ১৪ কোটিতম ক্রেতার মাইলফলকের কাছাকাছি থাকা তিন ব্যক্তিকে থাইল্যান্ড ও ভারত ভ্রমণের সুযোগ করে দিয়েছে সিম্ফনি।

    অনুষ্ঠানে জানানো হয়, সিম্ফনি মোবাইলের ১৪ কোটিতম ক্রেতা হয়েছেন ময়মনসিংহের মাহফুজা খান। তিনি বিনা খরচে ব্যাংকক ভ্রমণের সুযোগ পাবেন। তার আগের দুজন ক্রেতা ফরিদপুরের রুবেল হোসেন এবং নারায়ণগঞ্জের নাদিয়া আক্তার বিনা খরচে ভারত ভ্রমণ করতে পারবেন।

    অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা তৌসিফ মাহবুব। তিনি বলেন, ‘২০০৯ সালের জুন-জুলাই মাসে টিউশনি করে টাকা জমিয়ে আমি সিম্ফনি ফোন কিনেছিলাম। আমার প্রথম স্মার্টফোন সিম্ফনি।’

    এডিসন গ্রুপের প্রতিষ্ঠাতা ও সিম্ফনি মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ বলেন, ‘বাংলাদেশের মানুষের ভালোবাসা ও আস্থাই এই অর্জনের মূল শক্তি। ভবিষ্যতেও গ্রাহকের প্রয়োজন এবং নতুন প্রযুক্তিকে গুরুত্ব দিয়ে সিম্ফনি ও এডিসন গ্রুপ এগিয়ে যেতে চায়। বিশ্বজুড়ে দাম বাড়লেও আমরা গ্রাহকদের সাধ্যের মধ্যে মোবাইল ফোন দেওয়ার চেষ্টা করছি। ২০২২ সালে আমরা নেপালে মোবাইল ফোন রপ্তানি করেছিলাম, কিন্তু পরে বিভিন্ন সমস্যার কারণে তা বন্ধ হয়ে যায়। বর্তমান সরকার সেই সমস্যাগুলো দূর করেছে, আমরা ২০২৭ সালের মাঝামাঝি সময়ে আবার রপ্তানি কার্যক্রম শুরু করব।’

    ২০০৮ সালে ‘নিউ এক্সপেরিয়েন্স’ স্লোগান নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করে সিম্ফনি মোবাইল। এরপর ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় এডিসন গ্রুপ। এর পর থেকে প্রতিষ্ঠানটির অধীনেই দেশের বাজারে কার্যক্রম পরিচালনা করছে সিম্ফনি মোবাইল। শুরু থেকেই তুলনামূলক কম দামে বিভিন্ন ফিচার ও স্মার্টফান বাজারে আনার ওপর গুরুত্ব দিয়ে আসছে সিম্ফনি। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), দ্রুতগতির সংযোগ এবং আধুনিক স্মার্টফোন প্রযুক্তি মানুষের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর তাই এসব পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের মানুষের জন্য তুলনামূলক কম দামে প্রয়োজনীয় প্রযুক্তিনির্ভর স্মার্টফোন বাজারে আনার কথা জানিয়েছে সিম্ফনি বাংলাদেশ।

    ১৪ কোটি মাইলফলক সিম্ফনি স্মার্টফোন
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleআবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ
    Next Article উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    মহাকাশ জয়ের স্বপ্নে মুখর ছোট্ট বিজ্ঞানীরা

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.