Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » বাংলাদেশের বাজারে আইফোন ১১ সিরিজ নিয়ে এলো সিপিএল
    তথ্য প্রযুক্তি

    বাংলাদেশের বাজারে আইফোন ১১ সিরিজ নিয়ে এলো সিপিএল

    November 2, 2019
    বাংলাদেশের বাজারে আইফোন ১১ সিরিজ নিয়ে এলো সিপিএল
    বাংলাদেশের বাজারে আইফোন ১১ সিরিজ নিয়ে এলো সিপিএল
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা, ০২ নভেম্বর বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো আইফোন ১১, আইফোন ১১ প্রো ও আইফোন ১১ প্রো ম্যাক্স।

    আজ রাজধানীর গুলশানে  আ্যাপেল  ব্র্যান্ড আইফোনের বাংলাদেশের একমাত্র অনুমোদিত ডিস্ট্রিবিউটার কম্পিউস্টার প্রাইভেট লিমিটেরডের কার্যালয়ে সেটগুলোর বাংলাদেশে মার্কেটিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেনারেশন নেক্সটের চিফ অপারেটিং অফিসার রিয়াজুল ইসলাম।

    এসময় উপস্থিত ছিলেন জেনারেশন নেক্সটের চিফ অপারেটিং অফিসার রিয়াজুল ইসলাম, সিপিএলে’র বিজনেস কন্ট্রোলার আসিফ আলমগীর, বিজনেস ম্যানেজার মনিরুজ্জামান ও এ্যসিসটেন্ট রিটেইল ম্যানেজার সাইফ হাসান।

    আজ থেকে ঢাকাসহ সারাদেশে অনুমোদিত ডিলারের কাছ থেকে আইফোন ১১, আইফোন ১১ প্রো ও আইফোন ১১ প্রো ম্যাক্স কেনার সুযোগ পাচ্ছেন একজন ক্রেতা। ছয়টি রঙের এ নতুন আইফোনে থাকছে সুপার রেটিনা এইচডি ডিসপ্লে, এ-১২ বায়োনিক চিপ, ডুয়েল ১২ এমপিওয়াইড এঙ্গেল ও টেলিফটো ক্যামেরা।

    ৬৪ জিবি, ১২৮ জিবি ও ২৫৬ জিবি’র নতুন এ আইফোনের দাম শুরু হয়েছে ৮৭,৯৯৯ টাকা থেকে। আইফোন ১১ তে ৬ দশমিক ১ ইঞ্চি, আইফোন ১১ প্রো-তে ৫ দশমিক ৮ ইঞ্চি ও আইফোন ১১ প্রো ম্যাক্স ৬ দশমিক ৫ ইঞ্চির ডিসপ্লে রয়েছে।

    আইফোন ১১ প্রো ও আইফোন ১১ প্রো ম্যাক্সে আগের আইফোনগুলোর চেয়ে যথাক্রমে ৪ ও ৫ ঘণ্টা বেশি সময় চার্জ থাকবে। পেছনের তিনটি ক্যামেরার প্রতিটিই ১২ মেগাপিক্সেলের। এর একটি ওয়াইড অ্যাঙ্গেল ল্যান্স, আরেকটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল অন্যটি  টেলিফোটো ক্যামেরা।

    আইফোন ১১ প্রসঙ্গে সিপিএল’র চেয়ারম্যান রাকিবুল কবির জানান, বাজারে ইতিমধ্যে দেখতে হুবহুব নকল আইফোন পাওয়া যাচ্ছে। নকল আইফোন কিনে প্রতারিত না হয়ে অনুমোদিত ডিলারের কাছ থেকে আইফোন কেনার পরামর্শ দেন তিনি। এছাড়া একজন ক্রেতা খুব সহজেই www.Compustarltd.com এই ওয়েবসাইটে প্রবেশ করে তার সেটটির আইএমইআই নম্বর দিয়ে চেক করে নিতে পারছেন আইফোন আসল না নকল। এছাড়াও জানতে পারছেন বাংলাদেশে অনুমোদিত আইফোন বিক্রেতাদের ঠিকানা।

    রাকিবুল কবির বলেন “আমরা চাই না কেউ নতুন ফোন সেটের মূল্য দিয়ে নকল অথবা পুরনো ফোন কিনুক। যেহেতু আপনি ভাল অংকের টাকা খরচ করে একটি সর্বাধুনিক ফোন সেট কিনবেন, সেহেতু নিশ্চিত হন যে আপনি নতুন পণ্যটিই কিনছেন, প্রতারিত হচ্ছেন না। কবির জানান, নকল সেট বাজারে বিক্রি যেমন অপরাধ ঠিক তেমনি নকল সেটের কারনে প্রচুর রাজস্ব হারাচ্ছে সরকার।

    আইফোন-১১
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleআমেরিকায় পণ্য রপ্তানিতে অ্যামাজনের সঙ্গে ওয়ালটনের চুক্তি
    Next Article শ্যাওড়াপাড়ায় র‌্যাংগস ইমার্টের নতুন আউটলেট

    সম্পর্কিত নিবন্ধ

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    সিটি আইটি মেলায় কী দিচ্ছে টেকনো?

    ঝুঁকিতে মোবাইল খাতের ভবিষ্যৎ, ছড়ানো হচ্ছে অপতথ্য

    এবার দেশের শিক্ষকরাও পাবে জাপানি ভাষার প্রশিক্ষণ

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.