Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » ইন্ডিয়াসফটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলো বেসিস
    খবর

    ইন্ডিয়াসফটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলো বেসিস

    April 5, 2023
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : তথ্যপ্রযুক্তি খাতে ব্যবসা সম্প্রসারণের জন্য ২৭-২৯ মার্চ, ২০২৩ ভারতের নয়াদিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত হলো ইন্ডিয়াসফট। ৮৫ টি দেশের নামি-দামি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান তাদের সেবাসমূহ তুলে ধরে এই মেলায় যেখানে  বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সহযোগিতায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর প্রতিনিধিত্বে ৩১ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল মেলায় অংশগ্রহণ করে।

    ইন্ডিয়াসফটে অংশগ্রহণকারী স্টল গুলোতে বেসিসের ক্যাটালগ বিতরণ, বেসিস সদস্যদের সেবা সম্পর্কে জানানো এবং বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের ব্র্যান্ডিং করা হয়েছে।মেলায় অংশগ্রহণকারি বেসিস সদস্যরা বিভিন্ন দেশের সাথে ব্যবসা সম্প্রসারণের জন্য বিভিন্ন সম্মেলন, সেমিনার, কর্মশালা এবং বিটুবি মিটিংয়ে অংশগ্রহণ করে। ৮৫টি দেশের প্রতিনিধিদের সামনে প্রথমবারের মতো ‘স্মার্ট বাংলাদেশ’ এবং বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা তুলে ধরা হয়েছে।

    বেসিসের সদস্য প্রতিষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করেন ইওয়াইহোস্ট লিমিটেড, এম এস স্টুডিও, ডাটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড, ডাটাসফট, কলপলক লিমিটেড, ইনুমেন্ট সলিউশন লিমিটেড, বিজনেস গ্লোবালাইজার, রাইজ আইটি সলিউশন লিমিটেড, রিফর্মডটেক, গ্রাহো লিমিটেড, দেওয়ান আইসিটি, ডিজিটাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন লিমিটেড, বাংলাফায়ার সলিউশন লিমিটেড, সিসটেক ডিজিটাল লিমিটেড, টেকলজিশিয়ানস সলিউশন, মিডিয়াসফট ডেটা সিস্টেম লিমিটেড, মিডিয়াসফট, আইটিক্ল্যান বিডি, ওপেন কমিউনিকেশন লিমিটেড, পাইসটেক লিমিটেড, লিমদা হোস্ট, ডায়াল টু সাপোর্ট, হিমালয়ান সফট, ওপেন কমিউনিকেশন, গ্লিঅনলাইন, স্পেট ইনিশিয়েটিভ লিমিটেড, দোকান, সফটল্যাবনি, সফ্ট রেশিও, ডকাসটালিয়া লিমিটেড, মাল্টিমিডিয়া কনটেন্ট অ্যান্ড কমিউনিকেশনস লিমিটেড (এমসিসি) এবং অ্যাডফিনিক্স লিমিটেড।

    বেসিসের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বেসিসের ওয়েব সার্ভিস স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ার এবং ইওয়াইহোস্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইমরান হোসেন।  তিনি বলেন, “এই মেলাতে সর্বমোট ৮৫টি দেশের কোম্পানি অংশগ্রহণ করে এবং তাদের সেবাসমূহ প্রদর্শন করে। যার ফলে বর্তমান বৈশ্বিক ব্যবসায়িক প্রবণতা সম্পর্কে অংশগ্রহণকারি বেসিস সদস্যদের ধারণা আরো স্পষ্ট হয়েছে।”

    বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, “তথ্যপ্রযুক্তি খাতে বিদেশে ব্যবসা সম্প্রসারণের জন্য আমরা বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক আলোচনাসহ বিভিন্ন ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করি। তারই ধারাবাহিকতায় ইন্ডিয়াসফটে আমাদের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে আইসিটি সেক্টরে ব্যবসায়িক সহযোগিতা ও ক্ষেত্র তৈরি হবে বলে আমি মনে করি। এছাড়াও, এই মেলায় অংশগ্রহণের ফলে বিভিন্ন দেশের বিনিয়োগকারি ও তথ্যপ্রযুক্তিবিদদের মধ্যে মেলবন্ধন তৈরি হবে বলে আশা করি।”

    বেসিস
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleজিপি গ্রাহকদের জন্য ঢাকা ব্যাংক ও মাস্টারকার্ড-এর নতুন ক্রেডিট কার্ড
    Next Article নতুন উদ্যোগকে সহায়তা দিবে এসএমই ফাউন্ডেশন ও স্টার্টআপ বাংলাদেশ

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.