Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » এবার পদত্যাগ করলেন বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ
    খবর

    এবার পদত্যাগ করলেন বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ

    October 17, 2024
    রাসেল টি আহমেদ | ছবি : অনলাইন
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email
    ডিজিটাল বার্তা ডেস্ক: দেশের সফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি ও পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন রাসেল টি আহমেদ।
    আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বেসিস কার্যালয়ে পদত্যাগপত্র পাঠান তিনি। রাসেল টি আহমেদ বিভিন্ন মেয়াদে বেসিসের কার্যনির্বাহী কমিটির সদস্য থাকার পাশাপাশি পরপর দুই মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
    পদত্যাগপত্রে বেসিসের সব পরিচালক ও সদস্যের উদ্দেশে রাসেল টি আহমেদ বলেন, সম্পূর্ণ ব্যক্তিগত কারণে আমি বেসিসের সভাপতি ও নির্বাহী পরিষদের পরিচালক পদ থেকে পদ্যত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে আপনাদের ভালোবাসায় দেওয়া দায়িত্ব পুরো সময় পর্যন্ত পালন করতে না পারায় বেসিসের সব সদস্যের কাছে ক্ষমা চাইছি। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতকে সামনের দিকে এগিয়ে নিতে আমি সব সময় চেষ্টা করে যাব।
    পদত্যাগের বিষয়ে আজ দুপুরে রাসেল টি আহমেদ বলেন, ‘আমি বেসিসের পাঁচ মেয়াদের নির্বাচনে বিজয়ী হয়েছি। সদস্যদের ভালোবাসায় সর্বশেষ দুই মেয়াদে সভাপতিও ছিলাম। পেশাগত যেকোনো বিষয়ে প্রতিযোগিতা হতেই পারে, তবে সম্প্রতি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে নোংরা রাজনীতি করা হচ্ছে, যা আমি মেনে নিতে পারিনি। আর তাই আমি বেসিসের কার্যনির্বাহী কমিটির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দ্রুত অনুমোদন করার জন্য অনুরোধ করেছি। আশা করি, তারা আমার পদত্যাগপত্র গ্রহণ করবেন।’
    প্রসঙ্গত, গতকাল বুধবার ফ্যাসিবাদের দোসরমুক্ত করে বেসিসে প্রশাসক নিয়োগের দাবি জানিয়ে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা জানান, বেসিস এখন দুর্বৃত্তদের আখড়ায় পরিণত হয়েছে। সংগঠনটির কার্যনির্বাহী কমিটিতে পলাতক ফ্যাসিবাদের দোসর ও তাদের প্রেতাত্মারা রয়েছে। তারা সংগঠনকে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে ব্যবহার না করে নিজেদের ভাগ্যোন্নয়নে ব্যবহার করেছে। আওয়ামী লীগের দুর্নীতিবাজ প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদের সহযোগী হয়ে এরা সীমাহীন লুটপাট চালিয়েছে। এমনকি ছাত্র–জনতা হত্যার সময় ৩ আগস্ট বেসিসে অনুষ্ঠান করে বিশ্বকে দেখাতে চেয়েছে, বাংলাদেশে কোনো সমস্যা নেই। আর তাই অবিলম্বে বেসিস সভাপতিকে পদত্যাগ করতে হবে, অন্যথায় তাঁকে পদত্যাগে বাধ্য করা হবে।
    গত মে মাসে অনুষ্ঠিত বেসিসের ২০২৪–২৬ মেয়াদের নির্বাহী পরিষদের নির্বাচনে রাসেল টি আহমেদের নেতৃত্বাধীন ‘ওয়ান টিম’ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। বেসিসের ১১টি পদে তিনটি প্যানেল ৩৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আওয়ামী সরকারের পতনের পর এরই মধ্যে তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি, ই–কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই–ক্যাব) ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনটাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)–এর সভাপতিরা পদত্যাগ করেছেন।
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleপদত্যাগের চিঠিতে যা লিখলেন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ
    Next Article গ্রাহকদের ‘বিরক্ত’ করায় জিপি রবি বাংলালিংককে জরিমানা

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.