Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » কর্পোরেট গ্রাহকদের জন্য স্টারলিংক ইন্টারনেট আনছে গ্রামীণফোন
    খবর

    কর্পোরেট গ্রাহকদের জন্য স্টারলিংক ইন্টারনেট আনছে গ্রামীণফোন

    November 19, 2025
    ছবি : সংগৃহীত
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: দেশের কর্পোরেট গ্রাহকদের জন্য প্রথমবারের মতো স্টারলিংকের নেক্সট-জেনারেশন স্যাটেলাইট ইন্টারনেট সেবা আনতে গ্রামীণফোন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) সঙ্গে চুক্তি করেছে।

    বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় জিপিহাউসে আয়োজিত অনুষ্ঠানে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান ও বিএসসিএলের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও ড. মুহাম্মদ ইমাদুর রহমান এই চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    গ্রামীণফোন জানায়, নেটওয়ার্কের সার্বক্ষণিক প্রাপ্যতা, কম ল্যাটেন্সি এবং মিশন-ক্রিটিক্যাল আপটাইম যেসব খাতে অপরিহার্য—বিশেষ করে জ্বালানি, উপকূলীয় ও সীমান্তবর্তী শিল্পক্ষেত্র—সেসব প্রতিষ্ঠানের জন্য এই সেবা উন্মুক্ত করা হচ্ছে। স্থলভিত্তিক অবকাঠামো দুর্বল বা অনুপস্থিত দূরবর্তী অঞ্চলগুলোতেও কর্পোরেট গ্রাহকরা উচ্চগতির নির্বিঘ্ন সংযোগ পাবেন।

    চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ বলেন, “বিএসসিএলের সঙ্গে এই সহযোগিতা দেশের এন্টারপ্রাইজ সংযোগ কাঠামোয় নতুন মানদণ্ড তৈরি করবে। স্টারলিংকের উন্নত স্যাটেলাইট প্রযুক্তি ব্যবসায়িক ধারাবাহিকতা ও উৎপাদনশীলতা বাড়াতে বড় ভূমিকা রাখবে।”

    বিএসসিএলের এমডি ড. ইমাদুর রহমান জানান, দেশের ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করতে এই অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে ভৌগোলিক চ্যালেঞ্জপূর্ণ এলাকায় গুরুত্বপূর্ণ কার্যক্রমের জন্য নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করা যাবে।

    গ্রামীণফোনের নেটওয়ার্ক শক্তি, বিএসসিএলের স্যাটেলাইট দক্ষতা এবং স্টারলিংকের বৈশ্বিক সক্ষমতা মিলিয়ে এই উদ্যোগ ফাইবার বিচ্ছিন্নতা, দুর্যোগ বা গ্রামীণ এলাকায় নেটওয়ার্ক বিভ্রাটের সময় নির্ভরযোগ্য ব্যাকআপ সমাধান হিসেবে কাজ করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

    কর্পোরেট ইন্টারনেট গ্রামীণফোন বিএসসিএল স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous ArticleMalaysia Airlines Expands Bonus Side Trip with Kuching
    Next Article ফয়েজ আহমদ তৈয়্যবের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.