Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » কর অব্যাহতির মেয়াদ আরো ৭ বছর পুনঃবহাল রাখার দাবি তথ্যপ্রযুক্তি ব্যবসায়ীদের
    খবর

    কর অব্যাহতির মেয়াদ আরো ৭ বছর পুনঃবহাল রাখার দাবি তথ্যপ্রযুক্তি ব্যবসায়ীদের

    June 9, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    নিজস্ব প্রতি‌বেদক: ২০২৪-২৫ অর্থবছ‌রের প্রস্তা‌বিত বা‌জেটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের কর অব্যাহতির মেয়াদ ৩ বছর বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন খাত সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতারা। পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়তে এবং স্বনির্ভরতা অর্জনে এ খাতে নীতিগত সহায়তার দাবি তাদের।

    আজ রাজধানীর বেসিস মিলনায়তনে তথ্যপ্রযুক্তি ব্যবসায়ীদের পাঁচটি সংগঠনের যৌথ ‘বাজেট প্রতিক্রিয়া’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, তথ্যপ্রযুক্তি খাতে কর অব্যাহতি শুধু আইটি এবং আইটিইএস নয় কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং ব্যবস্থা এবং রপ্তানিমুখী উৎপাদন শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে নিউক্লিয়াসের ভূমিকা রাখবে। তাই কর অব্যাহতির মেয়াদ ৫ থেকে ৭ বছর বাড়ানো প্রয়োজন।

    ব্রডব্যান্ড পেনেট্রেশনের হার বাড়ানো জরুরী উল্লেখ করে তারা বলেন, বর্তমানে দেশে ব্রডব্যান্ড পেনেট্রেশনের হার ১০ শতাংশ। কিন্তু স্মার্ট বাংলাদেশ গড়তে তা ৬০ শতাংশ হওয়া প্রয়োজন৷ যে কারণে ইন্টারনেট সেবা দাতাদের ওপর আরোপিত কর প্রত্যাহার না করা হলে স্মার্ট বাংলাদেশ বির্নিমান বাধাগ্রস্ত হবে।

    দেশের ক্লাউড সার্ভিস এবং ওয়েব হোস্টিং খাতে কর অব্যাহতির বিষয়টি পুনঃ বহাল রাখার দাবি জানান তথ্যপ্রযুক্তি ব্যবসায়ীরা। তারা বলেন, দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের কাজের সুযোগ নিশ্চিত করা, দক্ষ জনবল তৈরিসহ তিনটি সুবিধা পেলে তথ্য প্রযুক্তি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব হবে।

    এসময় বেসিস সভাপতি রাসেল টি আহমেদ, বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ, আইএসপিএবি সভাপতি মোঃ ইমদাদুল হক এবং ই ক্যাবের সহ-সভাপতি সৈয়দা আম্বারীন রেজা উপস্থিত ছিলেন।

     

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleঈদ উপলক্ষে অনার দিয়েছে “অবিশ্বাস্য ক্যাশব্যাক অফার”
    Next Article তরুণদের চাহিদা মেটাতে শাওমি নিয়ে আসলো রেডমি ১৩

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.