Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » বেসিসের দায়িত্ব হস্তান্তর; বড় চ‌্যালেঞ্জ কর অবকাশ বলবৎ রাখা
    খবর

    বেসিসের দায়িত্ব হস্তান্তর; বড় চ‌্যালেঞ্জ কর অবকাশ বলবৎ রাখা

    May 12, 2024
    ফের বেসিস সভাপতি রাসেল, সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক রাসেল
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    নিজস্ব প্রতিবেদক: স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের পাশাপাশি দেশীয় সফটওয়্যারে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, বৈশ্বিক বাজার সম্প্রসারণ এবং তরুণ উদ‌্যোক্তা বৃদ্ধির প্রত‌্যয় নিয়ে গঠিত হলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২০২৬।

    এ উপলক্ষে শনিবার বেসিস সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে নতুন পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায়ী কার্যনির্বাহী পরিষদ। এসময় উপস্থিত ছিলেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, সাবেক সভাপতি সরওয়ার আলম এবং হাবিবুল্লাহ এন করিম।

    এসময় আরও উপস্থিত ছিলেন বেসিস নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান টি আই এম নুরুল কবীর এবং বেসিস নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য সৈয়দ মামনুন কাদের ও নাজিম ফারহান চৌধুরী, বেসিস প্রতিষ্ঠাতা সভাপতি আবু তৌহিদ বেসিসের নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান এ তৌহিদ, এবং আপিল বোর্ডের সদস্য নাজনীন কামাল।

    আমন্ত্রিত অতিথিরা নতুন কমিটির সদস‌্যদের হাতে ফুল দিয়ে বরণ করেন। পরিচারলকদেন হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন নির্বাচন বোর্ড।

    বেসিস নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান টি আই এম নুরুল কবীর অনুষ্ঠানে জানান, ১১ সদস্যের নির্বাহী পরিষদে ‘ওয়ান টিম’ এর ৮ সদস্যের নিরঙ্কুশ বিজয়ে দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছে টিম ক্রিয়েটিভের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল টি আহমেদ এবং জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সিসটেক ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম রাশিদুল হাসান।

    সহ-সভাপতি (প্রশাসন) নির্বাচিত হয়েছেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মাদ কামাল এবং সহ-সভাপতি (অর্থ) নির্বাচিত হয়েছেন ডিভাইন আইটির ব্যবস্থাপনা পরিচালক ইকবাল আহমেদ ফখরুল হাসান।
    এছাড়া, বেসিসের নবনির্বাচিত পরিচালক হয়েছেন এডভান্সড ইআরপি বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল, শ্যুটিং স্টার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, এ আর কমিউনিকেশন্সের প্রতিষ্ঠাতা এম আসিফ রহমান, অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ড. মুহম্মদ রিসালাত সিদ্দীক, বন্ডস্টাইন টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর শাহরুখ ইসলাম, কার্নিভাল অ্যাসিউর লিমিটেডের পরিচালক বিপ্লব ঘোষ রাহুল এবং ফাইনালিটিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহ জায়েদ।
    অনুষ্ঠানে বেসিস সাবেক সভাপতি ও প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার বলেন, নতুন কমিটির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কর অবকাশ সুবিধা বলবৎ রাখা। এটা তাদের সামনে পাহাড় সমান বোঝা। আমি মনে করি, সফটওয়্যার ও ইন্টারনেট খাতকে অপর ৪ বাণিজ্য সংগঠনকে নিয়ে আজ থেকেই লড়াই করতে হবে। এজন্য সোশ্যাল মিডিয়াকে ব্যাবহারের আহবান জানান তিনি।
    এছাড়াও ডিজিটাল কিংবা স্মার্ট নয়, সবসময়ের সময়ের সঙ্গে এগিয়ে যেতে আহ্বান জানান সরওয়ার আলম।
    অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বেসিস নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান টি আই এম নুরুল কবীর সবাইকে একসঙ্গে নিয়ে সদস্যবান্ধব বেসিস গড়ে তোলার আহবান জানান। বেসিস এর সম্মান পুণরুদ্ধার করতে সহমর্মীতা ও শ্রদ্ধাবোধ জাগরুক করার ওপর গুরুত্বারোপ করেন।
    বাক্তব্য রাখেন বিদায়ী সিনিয়র সহ সভাপতি সামিরা জুবেরি হিমিকা বেসিস সংবিধান সংশোধনের প্রস্তাব দেন। ভাইস প্রেসিডন্ট আবু দাউদ খান নতুন সদস্যদের এসওপি জানাতে ওরিয়েন্টশন এবং কমিটিগুলোকে অ্যাক্টভ করতে সবাইকে নিয়ে নতুন কর্মপরিকল্পনা প্রণয়নের প্রতি গুরুত্বারোপ করেন।
    পুনঃনির্বাচিত হয়ে একাদশ বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, ‘আমি এবার ৫ম বারের মতো নির্বাচন করলাম আমার আগের মেয়াদে ৫৪ শতাংশ সদস্য বেড়েছে। এখন সবাই আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস্ত হলাম।’ এবার আমি নতুন নেতৃত্ব গড়ে তুলতে কাজ করবো, যোগ করেন তিনি।
    অনুষ্ঠানে বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি এম রাশিদুল হাসান বলেন, ‘বেসিস মূলত মেম্বারদের ব্যবসা সহজীকরণ ও সহায়তায় কাজ করে। এজন্য দেশি-বিদেশী অংশীজনদের সাথে প্রচুর সময় দিতে হয়। মেম্বারদের ব্যবসা সহজীকরণে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
    উল্লেখ‌্য, গত ৮ মে রাজধানীর বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশেন, গুলশানে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে দেশের তথ্যপ্রযুক্তি খাতের জাতীয় বাণিজ্য সংগঠন বেসিসের ২০২৪-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন। নির্বাচনে রাসেল টি আহমেদ নেতৃত্বাধীন প্যানেল ‘ওয়ান টিম’ ১১টি পদের মধ্যে ৮টিতে জিতে সংখ্যাগরিষ্ঠতা পায়। মোস্তাফিজুর রহমান সোহেল নেতৃত্বাধীন প্যানেল ‘টিম স্মার্ট’ পেয়েছে ৩টি পদ।
    বেসিস বেসিস নির্বাচন রাসেল টি আহমেদ
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleউচ্চ শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানসিক স্বাস্থ‌্য একীভূত করা প্রয়োজন
    Next Article স্মার্ট বাংলাদেশ এর ব্যাকবোন আইএসপিএবি-নিক্স

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.