Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » দায়িত্ব গ্রহণ করলো নব নির্বা‌চিত ই-ক্যাব কার্যনির্বাহী কমিটি
    উদ্যোক্তা

    দায়িত্ব গ্রহণ করলো নব নির্বা‌চিত ই-ক্যাব কার্যনির্বাহী কমিটি

    July 5, 2022
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    নিজস্ব প্রতি‌বেদক, ডি‌জিটাল বার্তা : মঙ্গলবার (৫ জুলাই ২০২২) থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করলো ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) চতুর্থ কার্যনির্বাহী পরিষদ।

    সোমবার রাতে গুলশানের বারবি কিউ টুনাইটে নির্বাচন পরিচালনা বোর্ড সদস্যদের উপস্থিতিতে নব নির্বাচিত ২০২২-২৪ কার্য নির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

    অনুষ্ঠানে সভাপতি ও সাধারণ সম্পাদক অপরিবর্তীত থাকায় শুধু সদ্য বিদায়ী কমিটির অর্থ সম্পাদক মোহাম্মাদ আব্দুল হক অনু নব নির্বাচিত কমিটির অর্থ সম্পাদক আসিফ আহনাফকে সকল হিসাব ও সংশ্লিষ্ট প্রতিবেদন বুঝিয়ে দেন। এসময় বিদয়ী কমিটির পরিচালক জিয়া আশরাফ তার সঙ্গে ছিলেন।

    দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে ই-ক্যাব সভাপতি শমী কায়সার এবং সাধারণ সম্পাদক মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ তমাল নির্বাচন পরিচালনা বোর্ডকে ধন্যবাদ জানিয়ে সবাইকে নিয়ে ই-ক্যাব এর অসমাপ্ত কাজ সম্পাদন ও প্রতিশ্রুতি পূরণে নিজেদের ঐকান্তিক ইচ্ছের কথা তুলে ধরেন। একই প্রতিজ্ঞা ব্যক্ত করেন সহ-সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন, যুগ্ম সম্পাদক নাছিমা আক্তার নিশা, পরিচালক সাইদ রহমান, সৈয়দা আম্বারিন রেজা, শাহরিয়ার হাসান ও মোঃ ইলমুল হক সজীব।

    অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা বোর্ড চেয়ারম্যান আমিন হেলালী, সদস্য এ এইচ এম বজলুর রহমান, আপিল বোর্ড চেয়ারম্যান নজরুল ইসলাম খান ও সদস্য দেলওয়ার হোসেন খান রাজীবের হাতে স্বারক শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেয়া হয়।

    এছাড়াও সুষ্ঠুভাবে নির্বাচন কাজে সহযোগিতার জন্য নির্বাচন পরিচালন কর্মকর্তা জাহাঙ্গীর আলম শোভন নির্বাচন বোর্ড সেক্রেটারি আব্দুল আজিজ ভূঁইয়ার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

    দায়িত্ব হস্তান্তরের পর নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যরা নিজেদের মধ্যে কর্মবিন্যাস করে প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার করেন।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleঈদে ভিভোর ‘ডাবল ধামাকা’
    Next Article ঈদে মটোরোলা ফোনে ছাড় ও ক্যাশব্যাক

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.