Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » বিএসটিআই থেকে আইএসও সার্টিফিকেট পেল বেসিস
    উদ্যোক্তা

    বিএসটিআই থেকে আইএসও সার্টিফিকেট পেল বেসিস

    March 23, 2023
    বিএসটিআই থেকে আইএসও সার্টিফিকেট পেল বেসিস
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : মানসম্পন্ন ব্যবস্থাপনা এবং দেশে-বিদেশে ব্যবসা সম্প্রসারণ এবং সক্ষমতা বৃদ্ধিতে সদস্যদের সহায়তা করার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), মঙ্গলবার ঢাকায় শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে আইএসও সার্টিফিকেট পেয়েছে।

    বেসিসের পক্ষে বেসিসের সহ-সভাপতি (প্রশাসন) আবু দাউদ খান, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের কাছ থেকে সনদপত্রটি গ্রহণ করেন।

    অনুষ্ঠানটিতে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    বেসিসের সদস্যদের দেশে ও বিদেশে ব্যবসা সম্প্রসারণে সহায়তা করার জন্য এবং ব্যবসায়িক উৎকর্ষতা অর্জনের মাধ্যমে তাদের সক্ষমতা বৃদ্ধি, গুণমান উন্নয়ন, নেটওয়ার্কিং এর স্বীকৃতিস্বরূপ এই সনদ প্রদান করা হয়।

    বেসিসের সহ-সভাপতি (প্রশাসন) আবু দাউদ খান, সার্টিফিকেশন প্রাপ্তিতে আনন্দ প্রকাশ করে বলেন, যে এটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও কার্যক্রমের সব দিক থেকে সর্বোচ্চ স্তরের গুণমান নিশ্চিত করার অঙ্গীকারের প্রমাণ। এই সার্টিফিকেটটি বেসিসের অবস্থানকে আরও শক্তিশালী করবে। বেসিস দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে সফটওয়্যার এবং প্রযুক্তি শিল্পের বিকাশে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। বেসিস গতিশীল প্রযুক্তি শিল্প তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যা দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। শ্রেষ্ঠত্বের দিকে বেসিসের যাত্রায় আইএসও সার্টিফিকেট হল আরেকটি মাইলফলক।

    উল্লেখ্য, আইএসও সার্টিফিকেট হল কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য একটি বিশ্বব্যাপী স্বীকৃত মান, যা সদস্যদের প্রয়োজনীয়তা পূরণ করে এবং ক্রমাগত তাদের প্রক্রিয়াগুলিকে উন্নত করে সদস্যদের সন্তুষ্টি বাড়াতে সাহায্য করে।

    আইএসও সার্টিফিকেট বেসিস শিল্প মন্ত্রণালয় শিল্পমন্ত্রী
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleমোবাইল ব্যালেন্স থেকে দেওয়া যাবে সরকারি সেবার বিল
    Next Article ন‌্যাশনাল হেলথকেয়ার ডাটাবেজ তৈ‌রির ল‌ক্ষ্যে বৈঠক

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.