Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » স্মার্ট ডাকঘর রূপান্তর নিশ্চিত করতে স্মার্ট ডাককর্মী তৈরি করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী
    খবর

    স্মার্ট ডাকঘর রূপান্তর নিশ্চিত করতে স্মার্ট ডাককর্মী তৈরি করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

    March 28, 2023
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডি‌জিটাল বার্তা ডেস্ক : ডাক ও টেলিযেগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট ডাক ব্যবস্থা অপরিহার্য। স্মার্ট ডাকঘর রূপান্তর নিশ্চিত করতে ডিজিটাল দক্ষতা সম্পন্ন স্মার্ট ডাককর্মী তৈরি করতে হবে। ডাককর্মীদের ডিজিটাল দক্ষতা সম্পন্ন মানব সম্পদ হিসেবে তৈরি করা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ যত কঠিনই হোক তা মোকাবেলা করে স্মার্ট ডাকঘর বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন আমাদেরকে করতেই হবে। সামনের দিনে স্মার্ট ফোনের মতো একটা ডিজিটাল যন্ত্র দিয়ে তাদের ডাক সেবা পরিচালনা করতে হবে। তিনি ডাক কর্মীদের ডিজিটাল দক্ষতা প্রদানে করণীয় নির্ধারণ ও বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। মন্ত্রী ডাক অধিদপ্তরের এডিএ কর্মীদের একটি স্থায়ী ব্যবস্থা করার আহ্বান জানান।

    মন্ত্রী আজ ঢাকায় ডাকভবন মিলনায়তনে বাংলাদেশ পোস্ট অফিসের জন্য অটোমেটেড মেইল প্রসেসিং সেন্টার নির্মাণ সমীক্ষার চুড়ান্ত প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, চিঠির যুগ শেষ হয়ে গেলেও ডাকের প্রয়োজনীয়তা ও কর্মপরিধি বৃদ্ধি পাওয়ায় ডাকের নতুন করে ঘুরে দাঁড়াবার সময় এসেছে। দেশব্যাপী ডাকঘরের বিশাল অবকাঠামো ও নেটওয়ার্ক যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ উপকৃত হবে। আজকের ডিজিটাল প্রযুক্তির যুগে প্রতিটি মানুষে মানুষে যোগাযোগের ব্যবস্থাও ডাক অধিদপ্তর করতে পারে। এই প্রতিষ্ঠান দেশের প্রতি প্রান্তের প্রতিটি মানুষ চিনে। তিনি বলেন, উপনিবেশ আমলে সৃষ্ট অবকাঠামো কোন অবস্থাতেই বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের সাথে মিলে না। তিনি সমীক্ষা প্রতিবেদন তৈরির কাজটি ডাকসেবার জন্য একটি ঐতিহাসিক ঘটনা বলে উল্লেখ করেন। ডিজিটাল প্রযুক্তি বিকাশের এই অগ্রদূত ডাকঘর ডিজিটাইজ করতে এটুআই এর সহযোগিতার প্রশংসা করে বলেন, সরকারী প্রতিষ্ঠানকে ডিজিটাল করতে এটুআই প্রচুর সলিউশন তৈরি করেছে। আমাদের দেখতে হবে যে প্রতিষ্ঠানের রূপান্তরের দরকার সেই প্রতিষ্ঠান রূপান্তর হচ্ছে কীনা। ডাক কর্মকর্তাদের সমন্বয়ে ডিএসডিএল সুপারিশ তৈরি এটুআইয়ের একটি ফলপ্রসূ উদ্যোগ বলে মন্ত্রী উল্লেখ করে বলেন, ডিএসডিএল সুপারিশ আলোর মুখ দেখতে পাবে এবং এ কাজ দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, বর্তমানে যে পদ্ধতিতে ডাকসেবা পরিচালিত হচ্ছে তা কায়িক শ্রম নির্ভর। আমরা প্রচলিত পদ্ধতি ভেংগে নতুন পদ্ধতিতে উত্তরণের যাত্রা শুরু করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে স্মার্ট ডাকঘর বাস্তবায়িত হবেই।

    ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো: হারুনুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোাগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো: মাহবুব-উল-আলম এবং এটুআই কর্মকর্তা ফরহাদ শেখ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

    ডাক ও টেলিযোাগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো: মাহবুব-উল-আলম, স্মার্ট ডাকঘর বিনির্মাণে এ উদ্যোগকে একটি মাইলফলক কাজ আখ্যায়িত করেন। তিনি এই উদ্যোগ গ্রহণে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের ভূমিকা ডাক বিভাগের রূপান্তরের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন।

    ডাক অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বাংলাদেশ পোস্ট অফিসের জন্য অটোমেটেড মেইল প্রসেসিং সেন্টার নির্মাণ সমীক্ষা বাস্তবায়ন হলে দেশের ডাক ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন সূচিত হবে । তিনি ডাক সেবা রূপান্তরের জন্য এটি মাননীয় মন্ত্রীর দুরদৃষ্টি সম্পন্ন একটি কাজ বলে উল্লেখ করেন।

    এটুআই‌য়ের কর্মকর্তা ফরহাদ শেখ, এটিকে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত বলে উল্লেখ করেন। তিনি এ জন্য মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর ভূমিকার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    অনুষ্ঠানে সমীক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠান ত্রিভিশন এবং নিউভিশন মন্ত্রীর হাতে সমীক্ষা প্রতিবেদন পেশ করে। তিন কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে ডাক অধিদপ্তর স্মার্ট ডাকঘর বিনির্মাণের সমীক্ষা প্রকল্পটি বাস্তবায়ন করে।

    এটুআই ডাক ও টে‌লি‌যোগা‌যোগ মন্ত্রী মোস্তাফা জব্বার
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleরমজানে ট্যাং দানের মাধ্যমে ভালো কাজের সুযোগ দিচ্ছে সেলেক্সট্রা এবং ট্যাং
    Next Article চুয়েটে আইসিটি একাডেমি প্রতিষ্ঠা করবে হুয়াওয়ে

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.