Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » প্রতিদিন ১ টাকা প্রিমিয়ামে এক লাখ টাকার বেশি স্বাস্থ্য বীমা পাবে বাইকাররা
    অটোমোবাইল

    প্রতিদিন ১ টাকা প্রিমিয়ামে এক লাখ টাকার বেশি স্বাস্থ্য বীমা পাবে বাইকাররা

    April 3, 2019
    রাজধানীর ব্যস্ত সড়কগুলোয় ফুল ও কমপ্লিমেন্টারি কাস্টমাইজড কুপন বিতরণ করছে কার্নিভাল এ্যাসিউর এর টিম।
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    টেকজোন টিভি : কার্নিভাল এ্যাসিউর কতিপয় স্বনামধন্য ইন্স্যুরেন্স কোম্পানির এ্যাগ্রিগেটর হিসেবে বাইক চালকদের জন্য নিয়ে এলো একটি চমৎকার ও সাশ্রয়ী নতুন বীমা সেবা কার্নিভাল দুরন্ত কম্বো।

    বাইকারদের সাথে একাত্মতা প্রকাশ করতে এই সেবা চালুর পাশাপাশি ১ এপ্রিল, সোমবার রাজধানীর ব্যস্ত সড়কগুলোয় ফুল ও কমপ্লিমেন্টারি কাস্টমাইজড কুপন বিতরণ করেছে কার্নিভাল এ্যাসিউর টিম।

    এই উদ্যোগটির মূলমন্ত্র ছিলো “আমরা আপনার প্রতি যত্মশীল”। যার মাধ্যমে রাইডারদের জন্য এমন সুবিধাজনক বীমা প্যাকেজ চালুর মূল উদ্দেশ্যটি প্রতিফলিত হয়।

    এদেশের মানুষের এখনও বীমাগ্রহণে অনীহা একটু বেশি। নানা জটিলতা, অনিয়ম এবং বীমা কোম্পানিলোর অপ্রকাশিত নানা শর্তাবলির কারণে প্রতি মাসে প্রিমিয়ামের এতোগুলো টাকা পরিশোধ করাটা এদেশের মানুষের কাছে একটি অতিরিক্ত বোঝা হিসেবেই বিবেচিত হয়।

    এসব মানুষের কথা ভেবেই সম্পূর্ণ ডিজিটাইজড এবং স্বচ্ছভাবে প্রকাশিত শর্তাবলি প্রয়োগের মাধ্যমে ২ টি প্যাকেজে ৫০-১৫০সিসি পর্যন্ত (প্যাকেজ ১) এবং ১৫১-২৫০ সিসি পর্যন্ত (প্যাকেজ ২) বাইকের মালিকদের জন্য এই বীমা সেবা নিয়ে এসেছে কার্নিভাল এ্যাসিউর।

    এই প্যাকেজের আওতায় ৫০-১৫০ সিসি বাইকের মালিকরা পেতে পারেন ১০০,০০০ টাকা (প্যাকেজ ১) এবং ১৫১-২৫০ সিসি বাইকের মালিকরা পেতে পারেন ১২৫,০০০ টাকা (প্যাকেজ ২) পর্যন্ত সম্মিলিত জীবন ও হসপিটাল কাভারেজ। এবং তারা এই প্যাকেজের আওতায় প্রতিদিন মাত্র ১ টাকা প্রিমিয়াম থেকে শুরু করে বার্ষিক ৩৬৫ টাকা প্রদানের সুবিধা পেয়ে থাকবেন। অফারটি শুধুমাত্র এপ্রিল মাসের জন্য প্রযোজ্য।

    পরবর্তীতে প্যাকেজগুলো এর সাধারণ মূল্য ৪৯৯ টাকা এবং ৫৯৯ টাকায় বহাল থাকবে। স্বাভাবিক/দুর্ঘটনাজনিত মৃত্যু, দুর্ঘটনাজনিত কারণে হাসপাতালে ভর্তি এবং থার্ড পার্টি ইনস্যুরেন্স (আইনী দায়) এই তিনটি কারণে বীমাগ্রহীতা বীমা দাবি করতে পারবে কার্নিভাল দুরন্ত কম্বো বীমা সেবাটি থেকে। স্বাভাবিক/ দুর্ঘটনাজনিত মৃত্যুর আওতায় (আত্মহত্যা অথবা এইচআইভি-এইডস ব্যতীত) বীমাগ্রহীতার মৃত্যু ঘটলে ৫০,০০০ টাকা (প্যাকেজ ১) এবং ৭৫,০০০ টাকা (প্যাকেজ ২) পৌঁছে যাবে নমিনীর ব্যাংক বা মোবাইল ওয়ালেট এ্যকাউন্টে।

    দুর্ঘটনাজনিত কারণে হাসপাতালে ভর্তির আওতায় ৫০,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন যার ভেতর মাথায় আঘাত, বুকে আঘাত, ফ্র্যাকচারস ও ডিসলোকেশন, কাঁটাছেঁড়া এবং ব্রেইনসহ নরম কোন টিস্যুতে আঘাতের জন্য বীমাদাবি প্রযোজ্য।

    বর্ণিত প্যাকেজটি ছাড়াও কার্নিভাল এ্যাসিউর এর সবগুলো প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন www.carnivalassure.com.bd তে।

    কার্নিভাল এ্যাসিউর বাইকার স্বাস্থ্য বীমা
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleরবি’র গ্রাহকদের জন্য বিশেষ ছাড় বান্দরবানের সাইরু হিল রিসোর্টসে
    Next Article বিপ্রপার্টির মাধ্যমে বাংলাদেশের প্রপার্টি কিনতে পারবেন সারজার প্রবাসীরা

    সম্পর্কিত নিবন্ধ

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    টিভিএসের প্রথম অ্যাডভেঞ্চার বাইকের দাম কেমন হতে পারে?

    জনবল নেবে আকিজ গ্রুপ, আছে প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুইটি

    ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে প্রতারণা থেকে নিরাপদ থাকবেন যেভাবে

    রোবোট্যাক্সির পাশাপাশি রোবোভ্যানও দেখালেন ইলন মাস্ক

    সড়ক দুর্ঘটনা : সেপ্টেম্বরেই মোটরসাইকেলে নিহত ১৭৯ জন

    এবার বাংলাদেশে রয়্যাল এনফিল্ড, কবে মিলবে?

    ১ হাজার তথ্যপ্রযুক্তি প্রকৌশলীকে প্রশিক্ষণ দিতে চায় জাপান

    বাক্কোর নেতৃত্বে তানভীর ইব্রাহীম ও ফয়সল আলিম

    মিরপুরে ক্রিয়েটিভ আইটির নতুন শাখা চালু

    ঢাকায় আয়োজিত হলো জিপি এক্সিলারেটরের বুটক্যাম্প

    ৪০০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে তোশিবা

    এবারও জাতীয় আইটি প্রতিযোগিতায় লড়বে প্রতিবন্ধীরা

    প্রথমবারের মত স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য সার্টিফিকেট কোর্স চালু করল বাংলাদেশ

    বৈদ্যুতিক গাড়ি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা দিবে চীন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.