Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » মিরপুরে ক্রিয়েটিভ আইটির নতুন শাখা চালু
    আউটসোর্সিং

    মিরপুরে ক্রিয়েটিভ আইটির নতুন শাখা চালু

    July 2, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    তথ্যপ্রযুক্তি খাতে আরও বেশি দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে রাজধানীর মিরপুর ১০ নম্বরে নতুন শাখা চালু করেছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। এর ফলে মিরপুরে বসবাসকারীরা সহজেই তথ্যপ্রযুক্তিভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ নিতে পারবেন।

    গতকাল সোমবার নতুন শাখার উদ্বোধন করেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মনির হোসেন এবং ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) জিয়া উদ্দিন মাহমুদ। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০৮ সালে যাত্রা শুরু করা ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এরই মধ্যে ৭০ হাজারের বেশি শিক্ষার্থীকে তথ্যপ্রযুক্তিভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছে। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের চাকরিবিষয়ক বিভিন্ন পরামর্শও দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। এর ফলে প্রশিক্ষণ নেওয়া শিক্ষার্থীদের অনেকেই বর্তমানে বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে সফলভাবে কাজ করার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ধানমন্ডিতে হলেও রাজধানীর উত্তরা ও চট্টগ্রামে এর শাখা রয়েছে।

    মিরপুরে নতুন শাখা চালুর বিষয়ে মনির হোসেন বলেন, ‘দেশের তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ করে গড়ে তুলে স্বাবলম্বী করাই আমার লক্ষ্য। একই সঙ্গে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই।’

     

    শাখা উদ্বোধনী অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে উপস্থিত ছিলেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি শমী কায়সার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) জ্যেষ্ঠ সহসভাপতি এম রাশিদুল হাসান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) সহ-উপাচার্য মো. আলী নূর, নর্দান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নজরুল ইসলাম প্রমুখ।

    আইসিটি প্রশিক্ষণ ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট নতুন শাখা মিরপুর ব্রাঞ্চ
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleপেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক: অর্থমন্ত্রী
    Next Article তরুণ প্রজন্মের উৎসাহ এখন দয়াল চন্দ্র বর্মন

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.