Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » বাক্কোর নেতৃত্বে তানভীর ইব্রাহীম ও ফয়সল আলিম
    আউটসোর্সিং

    বাক্কোর নেতৃত্বে তানভীর ইব্রাহীম ও ফয়সল আলিম

    September 22, 2024
    ছবি : অনলাইন
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: গত ৮ সেপ্টেম্বর শারীরিক অসুস্থতা জনিত কারণে কমিটির সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, ১২ সেপ্টেম্বর পারিবারিক কারণে সভাপতি ওয়াহিদ শরীফ এবং ১৪ সেপ্টেম্বর ব্যক্তিগত কারণে পরিচালক মোঃ ফজলুল হক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেন। ফলশ্রুতিতে বাক্কোর ২০২৪-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন এবং দায়িত্ব পুনর্বন্ঠন করা হয়। পুনর্গঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অটোমেশন সলিউশনজ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তানভীর ইব্রাহীম এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন উইনটেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সল আলিম।

    জেষ্ঠ্য সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন টাইমস এএসএল কল সেন্টার লিমিটেডের চেয়ারম্যান মোঃ আবুল খায়ের, সহ-সভাপতি হয়েছেন মাই আউটসোর্সিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ তানজিরুল বাসার, অর্থ সম্পাদক হয়েছেন ইমপেল সার্ভিস অ্যান্ড সল্যুশন লিমিটেডের (আইএসএসএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল হক এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন স্কাইটেক সলিউশন্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মুসনাদ-ই-আহমদ।

    এছাড়া পরিচালক হিসাবে দায়িত্ব পেয়েছেন এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবু দাউদ খান, ভার্চুয়াল মার্কেট সলিউশন লিমিটেডের পরিচালক আব্দুল কাদের, আয়েশা সার্ভিসেস লিমিটেডের (এএসএল বিপিও) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জায়েদ উদ্দীন আহমেদ, মনস্টারল্যাব এন্টারপ্রাইজ সলিউশন্স লিমিটেডের পরিচালক মেহেদী হাসান জুলফিকার এবং এএসকে টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়মা শওকত।

    নতুন কমিটি বাক্কো
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleদেশে এআই হাব করতে কোরিয়ার আগ্রহ প্রকাশ
    Next Article খাগড়াছড়ি-রাঙ্গামাটিতে ইন্টারনেট সেবা বিঘ্নের কারণ জানাল বিটিআরসি

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.