Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » বাংলালিংক ও লাভেলো আইসক্রিম এর মধ্যে চুক্তি স্বাক্ষর
    অন্যান্য

    বাংলালিংক ও লাভেলো আইসক্রিম এর মধ্যে চুক্তি স্বাক্ষর

    November 30, 2023
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডি‌জিটাল বার্তা ডেস্ক : দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক স্বনামধন্য আইসক্রিম ব্র্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি ও এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান তাওফিকা ফুডস-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

    এই নতুন চুক্তির আওতায়, লাভেলো আইসক্রিম পিএলসি ও এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান তাওফিকা ফুডস-এর -এর কর্মীদেরকে বাংলালিংক কর্পোরেট সেবার বিভিন্ন সুবিধা দেবে। এর মধ্যে রয়েছে কর্পোরেট সংযোগ, ডাটা সংযোগ, বাংলালিংক-এর ওকলা® স্বীকৃত দ্রুততম ফোর-জি ইন্টারনেট, এসএমএস ব্রডকাস্ট, ভ্যালু-অ্যাডেড সার্ভিস সুবিধাসহ অন্যান্য উদ্ভাবনী ডিজিটাল সেবা।

    বাংলালিংক-এর এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ. তানজিন ও তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি- এর চিফ ফিন্যান্সিয়াল অফিসার মুস্তাক আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সম্প্রতি এই চুক্তিতে স্বাক্ষর করেন।

    বাংলালিংক-এর এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ. তানজিন, বলেন, “একটি গ্রাহক-কেন্দ্রিক ডিজিটাল অপারেটর হিসেবে এন্টারপ্রাইজ গ্রাহকদের উন্নত সংযোগ ও সর্বোচ্চ মানের ডিজিটাল সেবা দেওয়ার জন্য বাংলালিংক প্রতিশ্রুতিবদ্ধ।

    এই চুক্তির মাধ্যমে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি-এর কর্মীদেরকে বিভিন্ন উন্নত ডিজিটাল সেবা দেওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।”

    তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি-এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মুস্তাক আহমেদ বলেন, “বাংলালিংক-এর সাথে চুক্তিবদ্ধ হতে পেরে আমরা আনন্দিত। দ্রুততম ফোর-জি নেটওয়ার্ক ও বিভিন্ন রকমের ডিজিটাল সেবা দেওয়ার মাধ্যমে বাংলালিংক ইতোমধ্যে দেশব্যাপী চার কোটিরও বেশি গ্রাহকের নির্ভরযোগ্য ডিজিটাল অপারেটর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই চুক্তির ফলে আমাদের কর্মীরা এখন সহজেই বাংলালিংক-এর অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন সেবা নিতে পারবে ও উপকৃত হবে।”

    চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি-এর কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চিফ স্ট্র্যাটেজিক অফিসার মুহম্মদ রাজীব হাসান, চিফ অপারেটিং অফিসার মোঃ কামরুজ্জামান, এক্টিং কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ দিদারুল আলম এফসিএমএ।

    এছাড়াও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর হেড অফ ইমার্জিং সেগমেন্ট-নর্থ সৈয়দ সালাহউদ্দিন ইসরার ও হেড অব ইমার্জিং সেগমেন্ট-সাউথ নাফিজ আহমেদ সাঈদসহ অন্যান্য কর্মকর্তাগণ।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন দায়িত্ব পে‌লেন পলক
    Next Article কাজের স্বীকৃতি পেলেন স্মার্ট কর্মকর্তাগণ

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.