Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » ইন্টারনেটে অপো রেনো ১২ সিরিজের তথ‌্য ফাঁস
    আন্তর্জাতিক

    ইন্টারনেটে অপো রেনো ১২ সিরিজের তথ‌্য ফাঁস

    May 10, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email
    ডিজিটাল বার্তা ডেস্ক : অপো শিগগিরই তাদের রেনো ১২ সিরিজ উন্মোচন করবে। ইতিমধ্যেই এই সিরিজের অন্তর্ভুক্ত অপো রেনো ১২ এবং অপো রোনো ১২ প্রো সম্পর্কে নানান তথ্য ইন্টারনেটে ফাঁস হচ্ছে। আর এখন এক নির্ভরযোগ্য টিপস্টার সূত্রে প্রো মডেলেটির কিছু আকর্ষণীয় তথ্য সামনে এসেছে।
    বলা হচ্ছে অপো রেনো ১২ প্রোতে মিডিয়াটেক ব্র্যান্ডের একটি বিশেষ সংস্করণের প্রসেসর ব্যবহার করা হবে। এছাড়া, এতে নেটওয়ার্ক-ফ্রি “ব্লুটুথ কলিং ফাংশন” মিলবে বলেও দাবি করা হয়েছে। আশা করা যায় ফিচারটি শর্ট-রেঞ্জের যোগাযোগকে সহজতর করবে। তবে, এই বৈশিষ্ট্যটি সম্পর্কে আরও জানতে একটি অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।
    টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, অপো রেনো ১২ প্রো ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ “স্টার স্পিড এডিশন” চিপসেটে চলবে। আর নামের অতিরিক্ত অংশটি স্ট্যান্ডার্ড ডাইমেনসিটি ৯২০০ প্লাসের তুলনায় আরও দ্রুত ক্লক স্পিডের দিকে নির্দেশ করছে। এছাড়াও ফোনটির মেমরি কনফিগারেশন সামনে এসেছে। এতে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ মিলবে বলে জানা গেছে।
    অপো রেনো ১২ প্রো হ্যান্ডসেটের ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে বলে জানা গেছে, যা ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ২x অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জিএন৫ টেলিফটো সেন্সর দ্বারা গঠিত। আর ফোনের সামনে একটি ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জেএন৫ সেন্সর অবস্থান করবে বলে জানা গেছে।
    অপো রেনো ১২ স্মার্টফোন
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleপ্রকৌশল সংস্থার শীর্ষপদগুলোতে প্রকৌশলীদের পদায়ন চায় আইইবি
    Next Article এক্সে মনিটাইজেশনসহ একাধিক ফিচার চালু

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.