ডিজিটাল বার্তা ডেস্ক: আদালতের নিষেধাজ্ঞা রায় থাকায় সত্ত্বেও লেইট নাইট প্যাকেজ বা অফার চালু করেছে গ্রামীণফোন। রোববার গ্রামীণফোন এই প্যাকেজের অনুমোদন পায় এবং রাতে তারা এর প্রচারণা চালায়।
অপারেটরটি তাদের ওয়েবসাইটে রাত ১২টা হতে সকাল ৮টা পর্যন্ত সময়ে ৩০ জিবি ইন্টারনেট ১২৮ টাকায় পাওয়া যাবে এমন একটি অফার দেয়। এমন ‘চতুরতার’ সঙ্গে এই প্যাকেজ দিয়েছে অপারেটরটি বিটিআরসিও তা প্রথমে বুঝতে পারেনি। যদিও পরে বিটিআরসি এই বিষয়টি ধরতে পেরে দ্রুততার সঙ্গে তা বন্ধ করে নির্দেশ দিয়েছে।
পরে সোমবার নির্দেশনার পর লেইট লাইট প্যাকেজ বা অফার তা তুলে নেয় গ্রামীণফোন। ফলে লেট নাইটের প্যাকেজ দিয়ে আইন অমান্য করেছে গ্রামীণফোন।
লেট নাইট বা গভীর রাতের ইন্টারনেট প্যাকেজ বা অফার না দেয়ার বিষয়ে আদালতের রায় রয়েছে। কিন্তু অপারেটরটি বিটিআরসি হতে তাদের নিয়মিত ‘প্যাকেজ অনুমোদনের’ আবেদনের সঙ্গে এই লেট নাইট প্যাকেজেরও অনুমোদন নিয়ে নেয়।
বিষয়টি নিয়ে গ্রামীণফোন জানায়, ‘গ্রামীণফোন দেশের সকল আইনকানুন এবং বিটিআরসি প্রদত্ত সকল নির্দেশনা মেনে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সাথে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে। বিটিআরসির অনুমোদন নিয়েই অফারটি আজকে চালু করা হয়, যা পরবর্তীতে বিটিআরসির নির্দেশনা মেনে বন্ধ করে দেওয়া হয়েছে।’
যদিও আগেই এই লেট নাইট বা গভীর রাতের ৪ টা প্যাকেজ বা অফারেরর অনুমোদন নিয়ে রেখেছে গ্রামীণফোন। সূত্র : টেকশহর
