Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » বৈশাখে ওয়ালটনের চার স্মার্টফোনে শতভাগ পর্যন্ত মূল্যছাড়
    তথ্য প্রযুক্তি

    বৈশাখে ওয়ালটনের চার স্মার্টফোনে শতভাগ পর্যন্ত মূল্যছাড়

    April 11, 2019
    TECHZONETV-Walton-handsets-on-Boishakhai-offer
    বৈশাখে ওয়ালটনের চার স্মার্টফোনে শতভাগ পর্যন্ত মূল্যছাড়
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    স্টাফ রিপোর্টার ।। ১১ এপ্রিল, ২০১৯ :  বছর ঘুরে আবার আসছে পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ উপলক্ষ্যে সারা দেশে উৎসবের আমেজ। স্মার্টফোনপ্রেমিদের বৈশাখী আনন্দ আরেকটু রাঙিয়ে দিতে বিশেষ সুবিধা দিচ্ছে প্রযুক্তিপণ্যের দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। চার মডেলের ওয়ালটন স্মার্টফোনে থাকছে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত নিশ্চিত মূল্যছাড়।

    ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে ক্রেতাদের বিশেষ কিছু উপহার দিতে এই অফার ঘোষণা করা হয়েছে।

    বুধবার (১০ এপ্রিল, ২০১৯) থেকে শুরু হওয়া এই অফারে শতভাগ মূল্যছাড় পাওয়ার সুযোগ থাকবে আগামি ১৪ এপ্রিল পর্যন্ত।

    তিনি আরো জানান, অফারটি পেতে হ্যান্ডসেট কেনার পর এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য বিও (BO) লিখে স্পেস দিয়ে ক্রয়কৃত ফোনটির আইএমইআই নাম্বার (IMEI) লিখে ০১৭৫৫৬১১১১১ নাম্বারে সেন্ড করতে হবে। ফিরতি মেসেজে ক্রেতাকে মূল্যছাড়ের পরিমাণ জানিয়ে দেয়া হবে। যা ফোনটির ক্রয়মূল্যের সাথে সমন্বয় করা যাবে।

    ওয়ালটন সূত্রে জানা গেছে, প্রিমো ইএইটআই, প্রিমো এফএইটএস, প্রিমো জিএইটআই ফোরজি এবং প্রিমো জিএমথ্রিপ্লাস (৩জিবি) – এই চার মডেলের স্মার্টফোনে বৈশাখী অফার উপভোগ করা যাবে। হ্যান্ডসেটগুলোর বর্তমান মূল্য যথাক্রমে ৩ হাজার ৫০০, ৫ হাজার ১৯৯, ৬ হাজার ৭৯৯ এবং ৮ হাজার ৫৯৯ টাকা।

    ইএইটআই বাদে বাকি তিনটি স্মার্টফোন নগদ মূল্যের পাশাপাশি কিস্তিতেও কেনা যাবে। রয়েছে ইএমআই সুবিধাও। সেক্ষেত্রেও ক্রেতা মূল্যছাড়ের এই অফার উপভোগ করতে পারবেন।

    বাংলাদেশে তৈরি এই স্মার্টফোনগুলোয় রয়েছে বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি ধরা পড়লে ফোনটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেয়া হবে। এছাড়াও, ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘন্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন। তাছাড়া, স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা তো থাকছে।

    প্রিমো ইএইটআই: দেশে তৈরি প্রথম স্মার্টফোন এটি। অত্যন্ত সাশ্রয়ী মূল্যের ফোনটির উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে ৪ দশমিক ৫ ইঞ্চি পর্দা, ১.২ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র‌্যাম, ৮ গিগাবাইট রম, সামনে ২ এবং পেছনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং ১৭০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি।

    প্রিমো এফএইটএস: ৫.৪৫ ইঞ্চির ফুল-ভিউ ডিসপ্লের এই ফোনটির বিশেষ ফিচারের মধ্যে রয়েছে, ১ দশমিক ৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, ১ জিবি র‌্যাম, ৮ জিবি রম, উভয় পাশে এলইডি ফ্ল্যাশযুক্ত ৫ মেগাপিক্সেলের ক্যামেরা, ২ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও গো অপারেটিং সিস্টেম ইত্যাদি।

    প্রিমো জিএইটআই ফোরজি: ফোনটির উল্লেখযোগ্য ফিচার হলো Ñ ৫.৩৪ ইঞ্চির ফুল-ভিউ ডিসপ্লে, ১.৪ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, মালি টি৮২০ গ্রাফিক্স, ২ জিবি র‌্যাম, ১৬ জিবি রম, পেছনে এলইডি ফ্ল্যাশসহ ৮ এবং সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ২ হাজার ২২৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেম, ফেস আনলক, ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট ইত্যাদি।

    প্রিমো জিএমথ্রি প্লাস (থ্রিজিবি): ৫.৩৪ ইঞ্চির ফুল-ভিউ ডিসপ্লের এই ফোনটির উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে, ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, পাওয়ার ভিআর জিই ৮১০০ গ্রাফিক্স, ৩ জিবি র‌্যাম, ১৬ জিবি রম, উভয় পাশে এলইডি ফ্ল্যাশযুক্ত ১৩ এবং ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেম, ওটিজি, ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট ইত্যাদি।

    আরো জানতে যোগাযোগ করুন ওয়ালটনের কাস্টমার কেয়ারে। যেকোনো মোবাইল এবং ল্যান্ডফোন থেকে ০৯৬১২৩১৬২৬৭ নম্বরে অথবা মোবাইল থেকে ১৬২৬৭ নম্বরে কল করে। ভিজিট করতে পারেন ওয়ালটনের ওয়েবসাইট www.waltonbd.com|

    ওয়ালটন মোবাইল ফোন
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleতথ্যপ্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে তৈরি হচ্ছে গ্রোথ ইকোসিস্টেম
    Next Article বৈষম্যহীন প্রযুক্তি-বিশ্ব গড়তে ডব্লিউএসআইএসকে কাজ করতে হবে : মোস্তাফা জব্বার

    সম্পর্কিত নিবন্ধ

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    সিটি আইটি মেলায় কী দিচ্ছে টেকনো?

    ঝুঁকিতে মোবাইল খাতের ভবিষ্যৎ, ছড়ানো হচ্ছে অপতথ্য

    এবার দেশের শিক্ষকরাও পাবে জাপানি ভাষার প্রশিক্ষণ

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.