মাহবুব লিটন ।। ১৯ এপ্রিল, ২০১৯ : গতবছর বাংলাদেশ প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’ সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করেছে।এবার সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করলো প্রতিবেশী দেশ নেপাল।
নেপালী স্যাট-১ নামের স্যাটেলাইটটি বৃহস্পতিবার নাসার ভার্জিনিয়া সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। এর মাধ্যমে স্যাটেলাইট যুগে প্রবেশ করল নেপাল।
স্যাটেলাইট উৎক্ষেপণে নেপাল সরকারকে সহযোগিতা করেছে জাপানিজ স্পেস এজেন্সি।
নেপালের দুই তরুণ বিজ্ঞানী আবাস মাসকেই এবং হরিরাম শ্রেষ্ঠ নেপালী স্যাট-১ স্যাটেলাইটটি তৈরী করেছেন বলে জানা গেছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে স্যাটেলাইট উৎক্ষেপণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সব বিজ্ঞানী ও প্রতিষ্ঠানকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি।
