Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » অপারেটরদের কাছে পাওনা ১২ হাজার কোটি টাকা দ্রুতই আদায় হবে: পলক
    অর্থ ও বাণিজ্য

    অপারেটরদের কাছে পাওনা ১২ হাজার কোটি টাকা দ্রুতই আদায় হবে: পলক

    July 17, 2024
    ছবি : ফেসবুক থেকে
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    নিজস্ব প্রতিবেদক :  দেশের চারটি মোবাইল ফোন অপারেটরের কাছে প্রায় ১২ হাজার কোটি টাকা পাওনা দ্রুতই আদায় করা যাবে বলে আশা প্রকাশ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

    মঙ্গলবার (১৬ জুলাই) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপ অনুষ্ঠানে অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

    মোবাইল অপারেটরদের কাছে বিটিআরসি এবং জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা আদায় প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, চারটি মোবাইল অপারেটরের কাছে বেশ কিছু পাওনা আছে। তার প্ররিমাণ প্রায় ১২ হাজার কোটি টাকা। এটা নিয়ে গতকাল এনবিআর চেয়ারম্যান এবং বিটিআরসি চেয়ারম্যানের সাথে কথা বলেছি। আজকে বিকেলে মোবাইল নেটওয়ার্ক অপারেটর এবং বিটিআরসির প্রতিনিধিকে এনবিআরে পাঠাবো। কোনটা কোনটা বিচারধীন এবং কোনটা কোনটা আদালতের বাইরে আমরা সেটেলড করতে পারি এবং কোনটায় কোন মোবাইল অপারেটরের প্রস্তাব কী আছে- এগুলো বিবেচনায় নিয়ে আমরা বিটিআরসির এখতিয়ার কতটুকু আছে, দেখা যাচ্ছে যে ১২ হাজার কোটি টাকা আমরা পাই তা ১২ বছর দরে পাওনা আছে। সেটার আবার একটা ইন্টারেস্ট আছে। এটা কি এখনই আমরা সেটেলড করে বনিবনা করতে পারি তাহলে আমাদের লাভ হবে না ১২ বছর যদি পিছায়ে যাই তাহলে লাভ হবে? এটা নিয়ে আমি আপনাদেরও (সাংবাদিক) মতামত চাই। কারণ এটা প্রকাশ্যে আলোচনায় এলে তখন আর প্রশ্ন থাকবে না।

    পলক বলেন, এটা নিয়ে আমরা বিটিআরসি, এনবিআর আন্তরিক আছি। আমার আত্মবিশ্বাস আমরা এই টাকাটা দ্রুত আদায় করতে পারবো।

    সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফ’র সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

    অপারেটর পাওনা আদায় বিএসআরএফ সংলাপ বিটিআরসি মোবাইল অপারেটর
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleঅনির্দিষ্ট কালের জন্য দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
    Next Article মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে যা জানাল গ্রামীণফোন

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.