Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বিপিও সামিট বাংলাদেশ
    খবর

    চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বিপিও সামিট বাংলাদেশ

    April 18, 2019
    techzonetv-bpo summit 2019
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    স্টাফ রিপোর্টার ।। ১৮ এপ্রিল, ২০১৯ : ‘Transforming Service To Digital’ এই থিম নিয়ে বিজনেস প্রসেস আউটসোর্সিং খাতে দেশের অবস্থানকে তুলে ধরার লক্ষে আগামী ২১ ও ২২ এপ্রিল চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক বিপিও সামিট বাংলাদেশ ২০১৯’।

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) যৌথভাবে এ সামিটের আয়োজন করছে।

    আজ আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সভা কক্ষে  বিপিও সামিট-২০১৯ উপলক্ষে আয়োজিত  এক সংবাদ সম্মেলনে ‌তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম এ সকল তথ্য জানান।

    ব্রিফিং এ আরও জানানো হয়, রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত দুই দিনের এ সামিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ।

    উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও আইসিটি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম।

    এবারের সামিটে ৪০ জন স্থানীয় প্রতিনিধি এবং মার্কিন যুক্তরাষ্ট্র,বিট্রেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্ডিয়াসহ বিভিন্ন দেশের বিপিও কর্মকান্ডের সাথে সংশ্লিষ্ট মোট ২০ জন বিদেশি প্রতিনিধি অংশগ্রহণ করবেন এবং  ১২টি সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হবে।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক এ, বি, এম আরশাদ হোসেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য)  এর সভাপতি ওয়াহিদ শরীফ, সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন।

    এ উপলক্ষে আইসিটি সচিব বলেন, ২০১৫ সালে বিপিও সেক্টর সম্পর্কে জনগণের তেমন কোনো ধারণা ছিল না। তিনবারের বিপিও সামিট আয়োজনের ফলে এখন সবাই এ বিষয়টি সম্পর্কে অবগত। বিপিও খাতে উন্নয়নের জন্য এ সামিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    বাক্য বিপিও সামিট
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleহুয়াওয়ের সহায়তায় চালু হতে যাচ্ছে বিশ্বের প্রথম ৫জি স্মার্ট হোটেল
    Next Article এবার স্যাটেলাইট উৎক্ষেপণ করলো নেপাল

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.