Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » ঈদে যেসব স্মার্টফোনে থাকছে বিশেষ অফার !
    খবর

    ঈদে যেসব স্মার্টফোনে থাকছে বিশেষ অফার !

    June 12, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: প্রতিবারের মত আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে আকর্ষণীয় সব অফার নিয়ে এসেছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। দেশের স্মার্টফোন বাজারে বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে এসব অফারে গ্রাহকরা কেনাকাটায় ছাড় সহ পেতে পারেন বিভিন্ন সুযোগ! নির্মাতা প্রতিষ্ঠানগুলো ঈদ উপলক্ষে নিয়ে আসে নতুন মডেলের বিশেষ ফিচার সংবলিত স্মার্টফোন। সঙ্গে থাকছে নানারকম ছাড় আর উপহার। এবারের ঈদে স্মার্টফোনের বাজার ও প্রতিষ্ঠানগুলোর নানারকম ছাড় উপহার নিয়ে বিস্তারিত……

    অনার স্মার্টফোনে ক্যাশব্যাক ও ১ বছর ফ্রি ইন্টারনেট
    অনার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ‘অবিশ্বাস্য ক্যাশব্যাক অফার’। অনারের নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কিনলেই জিতে নিতে পারেন আকর্ষণীয় গিফট অথবা নগদ অর্থ সহ অবিশ্বাস্য ক্যাশব্যাক। আরও রয়েছে নির্দিষ্ট প্রোডাক্টে ০% ইএমআই সুবিধাসহ গ্রামীনফোন, রবি ও এয়ারটেল গ্রাহকদের জন্য ফ্রি ইন্টারনেট। ক্যাম্পেইনটি চলবে পুরো জুন মাসজুড়ে।

    ক্যাম্পেইনে অনারের ম্যাজিক ভি২, এক্স৯বি, ৯০লাইট, এক্স৮বি, এক্স৭বি, এক্স৬এ এবং এক্স৫প্লাস স্মার্টফোনগুলো কিনলেই কেবল এই পুরস্কার পাওয়া যাবে। সারাদেশেই যেকোনো অনার অথোরাইজড মোবাইল রিটেইল থেকেই ক্রেতারা অনারের স্মার্টফোন কিনে অবিশ্বাস্য ক্যাশব্যাক অফার ও ১ বছর পর্যন্ত ফ্রি ইন্টারনেট উপভোগ করা যাবে।

    পো স্মার্টফোন কিনে জিতুন ফ্রিজ, টিভি, এসি
    অপো নিয়ে এসেছে দারুণ সব উপহার। নতুন অপো ফোনের মোড়ক খুললেই গ্রাহকদের জন্য থাকছে নানা চমক। ঈদ-উল-আজহা পর্যন্ত থাকবে আনন্দের এক ভিন্ন আবহ, কারণ এই সময়ের মধ্যে নির্ধারিত অপো ডিভাইস কিনে গ্রাহকরা অনলাইনে লটারির মাধ্যমে মেগা গিফট জেতার দারুণ সুযোগ পাবেন। অপো এ১৮, এ৬০, এ৩৮ এবং এ৫৮ স্মার্টফোন কিনলে পাওয়া যাবে আকর্ষণীয় এই সুযোগ।

    মেগা গিফটের মধ্যে রয়েছে রেফ্রিজারেটর, ৪কে টিভি, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন ইত্যাদি। সবকিছুই পাওয়া যাবে অনলাইনে লটারির মাধ্যমে। এ ছাড়াও রয়েছে অপো ছাতা, ফ্যান জার্সি ও ইন্টারনেট ডেটা। অনলাইনে লটারিতে অংশগ্রহণের জন্য: https://oppobangladesh.com/Eid-Al-Adha-lottery-camp/। ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত: (https://www.facebook.com/OPPOBangladesh)।

    ইনফিনিক্স স্মার্টফোন কিনে জিতুন বাইক
    ইনফিনিক্স বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে। ইনফিনিক্স ‘ঈদ বোনানজা’ ক্যাম্পেইনে স্মার্টফোন ক্রয়ে থাকছে মোটরসাইকেল, কক্সবাজার ট্যুর, নিশ্চিত ক্যাশব্যাকসহ আরও সব আকর্ষণীয় পুরস্কার। ক্যাম্পেইনটি চলবে ২৫ জুন পর্যন্ত। ইনফিনিক্সের নির্দিষ্ট কিছু স্মার্টফোন ক্রয়ে বিশেষ মূল্যছাড়সহ পুরস্কার জেতার সুযোগ পাবেন গ্রাহকরা। স্মার্টফোন ক্রয়েই থাকছে ১০০ টাকার নিশ্চিত ক্যাশব্যাক। এ ছাড়াও স্টক থাকা সাপেক্ষে নিশ্চিত উপহার হিসেবে গ্রাহকরা পেতে পারেন নেক ব্যান্ড, টি-শার্ট এবং ছাতা।

    ক্যাম্পেইন চলাকালে অফিসিয়াল স্টোর থেকে ইনফিনিক্সের নোট ৩০ এবং ৪০ সিরিজ, হট ৩০ (৪+১২৮ এবং ৮+১২৮ জিবি সংস্করণ); হট ৪০ সিরিজ এবং স্মার্ট ৮ সিরিজের স্মার্টফোনগুলো ক্রয়েই এই পুরস্কার পাওয়া যাবে। পুরস্কার ছাড়াও ক্যাম্পেইনে অংশ নেয়া গ্রাহকরা সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিতে পারবেন।

    টেকনো স্মার্টফোনে ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ অফার
    টেকনো এর ব্যবহারকারী ও ভক্তদের জন্য নিয়ে এসেছে ধামাকা অফার। টেকনো ক্যামন ৩০, স্পার্ক ২০ প্রো+, ক্যামন ২০ এবং ক্যামন ২০ প্রো ডিভাইসগুলো কেনার সময় এই অফারগুলো উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। স্পার্ক ২০ প্রো+ কিনলে ক্রেতারা পাবেন একটি প্রিমিয়াম ব্যাকপ্যাক। টেকনো ক্যামন ৩০ কিনলেই গ্রাহকরা একটি আকর্ষণীয় গিফট প্যাকেজ পাবেন। ক্যামন ৩০ ফোন কেনার পর বিক্রেতার কাছ থেকে কোড সংগ্রহ করুন এবং ২৬৯৬৯ নাম্বারে (TECNOIMEI1RetailCode) পাঠিয়ে দিন।

    সকল ক্রেতা নিশ্চিতভাবে একটি প্রিমিয়াম টি-শার্ট অথবা একটি স্মার্ট মগ পাবেন। সৌভাগ্যবান বিজয়ীদের জন্য থাকছে আরও অনেক চমক, সুযোগ থাকছে বিনা মূল্যে আরও একটি ক্যামন ৩০ ফোন, স্মার্ট ওয়াচ অথবা টিডব্লিউএস জিতে নেয়ার। ঈদ উপলক্ষে নতুন মূল্যে ক্যামন ২০ সিরিজের ফোন কেনার সুযোগ পাচ্ছেন। ক্যামন ২০ প্রো (৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্ট) কিনতে পারবেন মাত্র ২১,৯৯৯ টাকায় (বাজারমূল্য ২৪,৯৯০ টাকা) এবং ক্যামন ২০ (৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্ট) মাত্র ১৮,৯৯৯ টাকায় (বাজারমূল্য ১৯,৯৯০ টাকা)।

     

    ভিভোর স্মার্টফোনে ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ অফার
    স্মার্টফোনপ্রেমীদের দারুণ সব অফার দিচ্ছে ভিভো। স্মার্ট ও স্টাইলিশ ভিভো ভি এবং ওয়াই সিরিজের বেশ কিছু স্মার্টফোন কিনলেই ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ অফারসহ মিলবে দারুণ সব উপহার। এই অফারটি চলবে ঈদ পর্যন্ত। ভিভো ওয়াই১৮, ওয়াই১৭এস, ওয়াই২৭এস, ওয়াই৩৬, ভি২৯ই মডেলের যেকোনো একটি স্মার্টফোন কিনলেই মিলবে উপহার। উপহার হিসেবে পাওয়া যাবে রিরো বি১০ নেকব্যান্ড, আকর্ষনীয় ছাতা, ৩০০ টাকার রিরো ভাউচার, টি-শার্ট এবং জিপি অফার।

    পাশাপাশি ভিভোর ভি সিরিজের স্মার্টফোনও থাকছে আকর্ষনীয় অফার। ভিভো ভি৩০ ও ভি৩০ লাইট স্মার্টফোন ক্রয়ে ভিভো দিচ্ছে ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ অফার। ভিভোর স্মার্টফোন ভি৩০ কিনলে উপহার হিসেবে পাবেন রিরো ওয়াচ ডব্লিউ১ প্রো। ভি৩০ লাইট কিনলেই ঈদ উপহার হিসেবে পাওয়া যাবে রিরো টিডব্লিউএস ওয়ারলেস এয়ারফোন এল১৩। ঈদ উপহারের সাথে ভিভোর এই স্মার্টফোনগুলো সারাদেশে ভিভোর যেকোনো অথোরাইজড শো-রুমের পাশাপাশি মিলবে ই-স্টোরেও।

    রিয়েলমি স্মার্টফোন কিনে জিতুন বাইক
    গ্রাহকদের জন্য একটি বিশেষ ঈদ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে রিয়েলমি। এক্ষেত্রে নির্দিষ্ট ডিভাইস কিনলেই স্মার্টফোনপ্রেমীরা পাচ্ছেন নানা আকর্ষণীয় পুরস্কার। ক্যাম্পেইনে প্রথম পুরস্কার বিজয়ী পাবেন একটি মোটরসাইকেল। দ্বিতীয় পুরস্কারজয়ী দুজনের প্রত্যেককে দেয়া হবে রেফ্রিজারেটর। তৃতীয় পুরস্কারজয়ী তিনজনের প্রত্যেককে দেয়া হবে টেলিভিশন এবং চতুর্থ পুরস্কারজয়ী পাঁচজন পাবেন ওভেন। এ ছাড়াও, পণ্যের সহজলভ্যতার ভিত্তিতে দেয়া হবে ‘একটি কিনলে একটি ফ্রি’ অফার।

    গ্রাহকদের রিয়েলমি ডিভাইসগুলোর যে কোনো একটি কিনতে হবে- রিয়েলমি সি৬৩ (১২জিবি+১২৮জিবি এবং ১৬জিবি+১২৮জিবি), নোট ৫০ (৬জিবি+৬৪জিবি এবং ৮জিবি+১২৮জিবি), সি৬৫ (১২জিবি+২৫৬জিবি এবং ১৬জিবি+৫১২জিবি), সি৬৭ (১৬জিবি+১২৮জিবি), সি৫৫ ((৬জিবি+১২৮জিবি)। প্রতিটি ফোন কিনলেই গ্রাহকরা পাবেন একটি ফ্রি ডেটা বান্ডেল।

    বিস্তারিত: https://www.facebook.com/realmeBD/ -এ ভিজিট করুন।

    অনার অপো ইনফিনিক্স ঈদ-উল-আযহা টেকনো ভিভো রিয়েলমি স্মার্টফোন
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleটফি-তে টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখেছেন ৮০ লাখ দর্শক
    Next Article কুষ্টিয়ার ‘ইউটিউব ভিলেজে’ নতুন টাওয়ার স্থাপন করলো গ্রামীণফোন

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.