Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » এক বছরে ১০ লাখ উদ্যোক্তা বানাবে কাঞ্চন একাডেমি
    খবর

    এক বছরে ১০ লাখ উদ্যোক্তা বানাবে কাঞ্চন একাডেমি

    বর্ণাঢ্য আয়োজনে কোচ কাঞ্চন একাডেমি’র সপ্তম বর্ষে পদার্পণ
    July 2, 2024
    ছবি: সৌজন্য
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    দেশে ১০ লাখ উদ্যোক্তা তৈরি আর কোটি মানুষের মাঝে হ্যাপিনেস ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে গড়ে উঠা প্রতিষ্ঠান ‘কোচ কাঞ্চন একাডেমি’। সাফল্যের সঙ্গে ছয় বছর পার করে রোববার, ৩০ জুন, ২০২৪, সপ্তম বর্ষে পদার্পণ করেছে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষ্যে রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে “অন করি হ্যাপিনেস, ভাল রাখি বাংলাদেশ” শীর্ষক এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    রোববার সন্ধ্যায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কেটে হ্যাপিনেস সেলিব্রেশন শুরু করেন প্রতিষ্ঠানটির কর্ণধার মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন, যিনি কোচ কাঞ্চন নামেই সর্বমহলে পরিচিত। এসময় টেন মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, ক্যারিয়ার এন্ড প্রফেশনাল ট্রেইনার গোলাম সামদানি ডন, লেখক মার্ক অনুপম মল্লিক, সেলস লিডারশীপ ট্রেইনার ইউসুফ ইফতি, ক্যারিয়ার কোচ ট্রেইনিং সলিউশনস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জামাল উদ্দিন জেমি, বিক্রয় প্রশিক্ষক রাজিব আহমেদ, পাবলিক স্পিকার সোলাইমান আহমেদ জিসান, কিডস টাইম-এর প্রতিষ্ঠাতা ওয়ালিউল্লাহ ভূঁইয়া, ভার্চুয়াল বিজনেস গ্রুপ ‘কওমি উদ্যোক্তা’র অ্যাডমিন মাওলানা রোকন রাইয়ান, ইন্সপায়ার বাংলাদেশের প্রতিষ্ঠাতা ইমরান ফাহাদসহ ইন্ড্রাস্ট্রির অন্যান্য লিডার ও বিজনেস আইকনরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কোচ কাঞ্চনের হ্যাপিনেস কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং উত্তরোত্তর উৎকর্ষ ও সাফল্য কামনা করেন। বিশেষ অতিথির বক্তব্যে গোলাম সামদানি ডন বলেন, “আমরা যখন নিজেদের অনেক সমস্যার সমাধান নিয়ে ব্যস্ত কোচ কাঞ্চন তখন সমাজে হ্যাপিনেস ছড়াতে ব্যস্ত। আর এই সাহসটা সবার মধ্যে থাকেনা। আশা করছি, কোচ কাঞ্চনের এই কার্যক্রম সামনের দিনে আরও বড় পরিসরে পৌঁছাবে।”

    লেখক মার্ক অনুপম মল্লিক বলেন, “কোচ কাঞ্চন এমন একজন মানুষ, যার মধ্যে জানার এবং শেখার প্রচন্ড ক্ষুধা আছে এবং মজার বিষয় হচ্ছে, সেই ক্ষুধা তিনি অন্য সবার মাঝে ছড়িয়ে দিচ্ছেন, শেখার আগ্রহ বাড়াচ্ছেন। আমি বিশ্বাস করি, এই যাত্রায় তাঁর সাফল্য সুনিশ্চিত।”

    অনুষ্ঠানে দেয়া বক্তব্যে, আগামী এক বছরে ১০ লাখ উদ্যোক্তাকে বিনামূল্যে প্রশিক্ষণের ঘোষণা দেন কোচ কাঞ্চন। তিনি বলেন, “আমরা একটি হ্যাপিয়ার, হেলদিয়ার ও বেটার ওয়ার্ল্ড গড়ার মিশনে বদ্ধপরিকর। দেশে ১০ লক্ষ দক্ষ উদ্যোক্তা গড়া, কোটি মানুষের মাঝে হ্যাপিনেস ছড়িয়ে দেয়া সেই মিশনেরই অংশ। কোচ কাঞ্চন একাডেমি নামের একটি বিন্দু ৭ বছরে পা দিয়ে, আজ এক সিন্ধুর নাম। এটা সম্ভব হয়েছে শুধু মানুষের ভালবাসা,অনুপ্রেরণা ও সবসময় পাশে থাকায়। ৭-এ পা দিয়ে আমরা আরও সমৃদ্ধ, আরও পরিপূর্ণ, আরও বেশি দায়িত্ব কাঁধে নেয়ার জন্য প্রস্তুত। সামনের দিনেও উদ্যোক্তাসহ সকলের জন্য আরও ভালো কিছু নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ।”

    উল্লেখ্য, বর্তমান সময়ে মানসিক অস্থিরতা দূর করে নিজেকে খুশি রাখার কৌশল ছড়িয়ে দেয়ার যাত্রায় অনন্য এক নাম কোচ কাঞ্চন। তিনি একাধারে লেখক, উদ্যোক্তা ও হ্যাপিনেস কোচ। তিনি জীবনের কথা বলেন, জীবনকে নিয়ে ভাবার কথা বলেন। পাশাপাশি অর্গানিক ব্র্যান্ড ন্যাচারালসের প্রতিষ্ঠাতাও মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন। দেশের গণ্ডি পেরিয়ে তিনি ব্যবসা সম্প্রসারণ করেছেন। বাংলাদেশি গ্লোবাল ব্র্যান্ড গড়ার লক্ষ্যে ছুটে চলছেন দেশ-বিদেশে।

    ২০১৮ সালে যাত্রা শুরুর পর এখন পর্যন্ত কোচ কাঞ্চন একাডেমি ৫০ হাজার ব্যক্তি কিংবা উদ্যোক্তাকে ব্যক্তি পর্যায়ে হ্যাপিনেস, ব্রেইন মাস্টারিং এবং বিজনেস গ্রোথ ও মার্কেটিং স্ট্র্যাটেজিসহ বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছে। এই প্রশিক্ষণ কঠিন সময়কে সুখী মুহুর্তে রূপান্তরিত করা, সুপার চার্জিং পদ্ধতিতে ব্যবসার উন্নতি সাধন করা এবং উদ্যোক্তাদের আট থেকে নয় অঙ্কের ভবিষ্যতের ব্যবসা গড়ে তুলতে সহযোগিতা করেছে। কোচ কাঞ্চনের বই পড়েছেন ৫০ হাজারেরও বেশি পাঠক।

    সূত্র : প্রেসরিলিজ

    উদ্যোক্তা কাঞ্চন একাডেমি তরুণ উদ্যোক্তা প্রশিক্ষণ
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleবিডিনগের অষ্টাদশ সম্মেলনের রেজিস্ট্রেশন চলছে
    Next Article ডিআইইউ’র সাথে একাডেমিক ও কালচারাল সহযোগিতা সম্প্রসারণ

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.