Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » ওয়ালটন কম্পিউটার পণ্যে ১৮ শতাংশ পর্যন্ত বৈশাখী ছাড়
    খবর

    ওয়ালটন কম্পিউটার পণ্যে ১৮ শতাংশ পর্যন্ত বৈশাখী ছাড়

    April 18, 2019
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    স্টাফ রিপোর্টার ।। ১৮ এপ্রিল, ২০১৯ : বাংলা নববর্ষ উপলক্ষ্যে কম্পিউটার পণ্যে ১৮ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে দেশীয় প্রযুক্তিপণ্যের প্রতিষ্ঠান ওয়ালটন।

    আকর্ষণীয় এই মূল্যছাড় উপভোগ করা যাবে ৩০ এপ্রিল পর্যন্ত।

    ওয়ালটন কম্পিউটার প্রজেক্ট ইনচার্জ ইঞ্জিনিয়ার লিয়াকত আলী জানান, বৈশাখী অফারে ওয়াক্সজ্যাম্বু সিরিজের ডিজাইন, সিমুলেশন এবং গেমিং ল্যাপটপ ক্রয়ে ক্রেতারা পাবেন ১৮ শতাংশ মূল্যছাড়। একই ধরনের কেরোন্ডা সিরিজের ল্যাপটপের ক্ষেত্রে মূল্যছাড়ের পরিমাণ ১৬ শতাংশ। প্যাশন এবং ট্যামারিন্ড সিরিজের ষষ্ঠ প্রজন্মের প্রসেসরযুক্ত ল্যাপটপে ১২ এবং প্রিলুড সিরিজের সব মডেলের ল্যাপটপে ৮ শতাংশ মূল্যছাড় থাকছে।

    এছাড়া, অন্য সব মডেলের ল্যাপটপ, ডেক্সটপ, মনিটর এবং কম্পিউটার এক্সেসরিজের ক্ষেত্রে মূল্যছাড়ের পরিমাণ ৫ শতাংশ। পাশাপাশি ঢাকার আইডিবি থেকে ক্রেতারা ওয়ালটন ল্যাপটপ, ডেক্সটপ এবং মনিটর কিনলে পেলো শার্ট উপহার পাবেন।

    ওয়ালটন সূত্রে জানা গেছে, ওয়াক্সজ্যাম্বু ও কেরোন্ডা সিরিজে রয়েছে দুই মডেলের ডিজাইন, সিমুলেশন অ্যান্ড গেমিং ল্যাপটপ। যেগুলোর বাজারমূল্য ৭৯ হাজার ৯৫০ এবং ৬৯ হাজার ৯৫০ টাকা। বৈশাখী ছাড়ে এগুলোর দাম পড়বে মাত্র ৬৫ হাজার ৫৬৯ এবং ৫৮ হাজার ৭৫৪ টাকা।

    এছাড়াও, প্যাশন এবং টেমারিন্ড সিরিজে রয়েছে কোরআইসেভেন, কোরআইফাইভ এবং কোরআইথ্রি প্রসেসর সমৃদ্ধ বিভিন্ন কনফিগারেশনের সাশ্রয়ী মূল্যের ল্যাপটপ।

    বৈশাখী ছাড়ে এগুলো আরো সাশ্রয়ী দামে কেনা যাবে। নতুন বছরের আনন্দকে আরেকটু রঙিন করতে ল্যাপটপ ক্রয়ে এই মূল্যছাড় দেয়া হয়েছে বলে ওয়ালটন কর্তৃপক্ষ জানিয়েছে।

    techzonetv-WALTON-Computer-Logo

    স্মার্ট ডিজাইন, আকর্ষণীয় কালার এবং অত্যাধুনিক ফিচার সম্বলিত ৫টি সিরিজের মোট ২১ মডেলের ওয়ালটন ল্যাপটপ বাজারে পাওয়া যাচ্ছে। এই ৫টি সিরিজ হলো প্রিলুড, প্যাশন, ট্যামারিন্ড, কেরোন্ডা ও ওয়াক্সজ্যাম্বু। এরমধ্যে প্রিলুড সিরিজের ৪ মডেলের ল্যাপটপ পাওয়া যাচ্ছে মাত্র ১৯,৯৯০ টাকা থেকে ২১,৯৯০ টাকার মধ্যে। প্যাশন সিরিজে রয়েছে ২৪ হাজার ৫০ টাকা থেকে শুরু করে ৫৩,৫৫০ টাকা দামের ৮ মডেলের ল্যাপটপ। আর ট্যামারিন্ড সিরিজের ৭ মডেলের ল্যাপটপের সর্বনিম্ন দাম ২৩,৪৯০ টাকা; সর্বোচ্চ ৫৪ হাজার টাকা।

    এছাড়াও, ওয়ালটনের রয়েছে বিভিন্ন কনফিগারেশনের ১৩ মডেলের ডেক্সটপ। দাম ২৩ হাজার ৫৫০ টাকা থেকে ৪৪ হাজার ৯৯০ টাকা। আছে ১৫ থেকে ২৩ ইঞ্চির চার মডেলের মনিটর। দাম ৫ হাজার ৭৯০ টাকা থেকে ১৩ হাজার ৯৯০ টাকা।
    ওয়ালটনের কম্পিউটার এক্সেসরিজে রয়েছে বিভিন্ন মডেলের গেমিং এবং স্ট্যান্ডার্ড কিবোর্ড ও মাউস, পেন ড্রাইভ এবং ইয়ারফোন। সাশ্রয়ী মূল্যের এসব এক্সেসরিজ কেনা যাবে ৫ শতাংশ ছাড়ে।

    দেশের সব ওয়ালটন আউটলেটে মাত্র ২০ শতাংশ ডাউন পেমেন্টে ১২ মাসের কিস্তিতে পাওয়া যাবে সব মডেলের ওয়ালটন ল্যাপটপ। এছাড়াও, শিক্ষার্থীদের জন্য ল্যাপটপ ক্রয়ে থাকছে বিশেষ সুবিধা।

    উল্লেখ্য, ওয়ালটন ল্যাপটপ তৈরি হয় যুক্তরাষ্ট্রভিত্তিক দুই শীর্ষ আইটি প্রতিষ্ঠান ইন্টেল ও মাইক্রোসফট এবং বাংলাদেশের বিজয় বাংলার যৌথ সহযোগিতায়।

    এসব ল্যাপটপের আকর্ষণীয় দিক হচ্ছে কি-বোর্ডে ইংরেজির পাশাপাশি বাংলা ফন্টের সংযোজন। ফলে বাংলা ভাষাভাষী যে কেউ অনায়াসে ব্যবহার করতে পারবেন এই ল্যাপটপ। ব্যবসায়ী, চাকরিজীবী, গেমার, ওয়েব ডিজাইনার এবং শিক্ষার্থীদের ব্যবহারের দিক বিবেচনা করেই ভিন্ন ভিন্ন মডেল ও দামের ল্যাপটপ বাজারে ছেড়েছে ওয়ালটন।

    সব মডেলের ওয়ালটন ল্যাপটপে থাকছে ২ বছরের ওয়ারেন্টি। ডেক্সটপ এবং মনিটরে সর্বোচ্চ ৩ বছরের বিক্রয়োত্তর সেবা মিলবে।

    ওয়ালটন ল্যাপটপ
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleবিপিও সামিট এর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
    Next Article কুমিল্লায় শুরু হয়েছে পাঁচদিনব্যাপী বিসিএস ডিজিটাল এক্সপো

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.