Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » গ্রাহকদের হাতের নাগালে ডিজিটাল সল্যুশন আনতে গ্রামীণফোনের নতুন উদ্যোগ
    খবর

    গ্রাহকদের হাতের নাগালে ডিজিটাল সল্যুশন আনতে গ্রামীণফোনের নতুন উদ্যোগ

    আরও সহজলভ্য হবে আইওটি ও টেলিকম সেবা
    October 12, 2025
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : দেশের শীর্ষ টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন সম্প্রতি প্রিমিয়াম ইলেকট্রনিকস খাতের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান সুমাস টেক লিমিটেডের সঙ্গে একটি কৌশলগত পার্টনারশিপ স্থাপন করেছে। এই পার্টনারশিপের লক্ষ্য হলো সুমাস টেক আউটলেটগুলোতে গ্রামীণফোনের ভবিষ্যৎ-উপযোগী পণ্যগুলো আরও সহজলভ্য করা। পাশাপাশি রয়েছে এক্সক্লুসিভ ভাউচার সুবিধা।

    এই উদ্যোগের অংশ হিসেবে, গ্রামীণফোন আলো’র স্মার্ট আইওটি সল্যুশন যেমন সিসি ক্যামেরা ও ভেহিকল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস), এবং গ্রামীণফোনের টেলিকম পণ্য যেমন পকেট রাউটার, সিম কার্ড ও ডেটা প্যাকসহ অন্যান্য সেবা এখন থেকে সারাদেশে অবস্থিত ১৫টি সুমাস টেক স্টোরে পাওয়া যাবে। এর মাধ্যমে গ্রাহকরা আরও সহজে গ্রামীণফোনের আধুনিক ডিজিটাল ও কানেক্টিভিটি সল্যুশন গ্রহণ করতে পারবেন। পাশাপাশি, নির্বাচিত ১০টি গ্রামীণফোন সেন্টারে নির্দিষ্ট পণ্য ক্রয়ে গ্রাহকরা সর্বোচ্চ ৫,০০০ টাকা মূল্যের সুমাস টেক ভাউচার পাবেন, যা নির্ধারিত সুমাস টেক আউটলেটে ব্যবহার করা যাবে।

    পার্টনারশিপটি বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর বসুন্ধরার জিপি হাউসে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ সময় গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান, হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশন নাফিস আনোয়ার চৌধুরী, হেড অফ কাস্টমার সার্ভিস আবদুল্লাহ আল মাহমুদ, হেড অফ ডিস্ট্রিবিউশন এসকে. ইফতেখার আহমেদ এবং সুমাস টেক লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর আবু সাইদ পিয়াস ও হেড অফ মার্কেটিং মোঃ রাসেদুল আলম রাফি খান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান বলেন, “গ্রামীণফোনে আমাদের প্রতিটি উদ্যোগের কেন্দ্রে থাকেন গ্রাহক। এই পার্টনারশিপের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের জন্য ভবিষ্যত-উপযোগী টেলিকম ও ডিজিটাল সল্যুশনসহ তাদের পছন্দের গ্যাজেট ইলেকট্রনিক্স এক জায়গায় সহজলভ্য করতে চাই, যা তাদের ডিজিটাল-ফার্স্ট জীবনধারাকে আরও সমৃদ্ধ করবে।”

    সুমাস টেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ম্যানেজিং ডিরেক্টর আবু সাইদ পিয়াস বলেন, “সংযোগ ও উদ্ভাবনের প্রতীক গ্রামীণফোনের সাথে পার্টনারশিপ স্থাপন করতে পেরে আমরা আনন্দিত। গ্রাহকদের জন্য আমরা একসাথে এনেছি সেরা টেলিকম ও ইলেকট্রনিকস অভিজ্ঞতার নিশ্চয়তা; পাশাপাশি পণ্য কেনার ক্ষেত্রে রয়েছে বিশেষ সুবিধা।”

    একটি স্মার্ট টেলকো- টেক কোম্পানিতে রূপান্তরিত হতে গ্রামীণফোনের অবস্থানকে আরো সংহত করবে প্রিমিয়াম ইলেকট্রনিকসের সাথে টেলিকম পণ্যের সহযোগে গড়ে উঠা এই পার্টনারশিপ। অন্যদিকে বিশেষ অফার এবং বিস্তৃত গ্রাহকগোষ্ঠীর জন্য পণ্যগুলো সহজলভ্য হওয়ায় গ্রাহকদের অভিজ্ঞতা আরো সমৃদ্ধ হবে।

    গ্রামীণফোন ডিজিটাল সল্যুশন সুমাস টেক
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleভ্রমণপ্রেমীদের জন্য এলো ভিভো ভি৬০ লাইট
    Next Article জনবল নেবে আকিজ গ্রুপ, আছে প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুইটি

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.