ডিজিটাল বার্তা ডেস্ক: ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দীর্ঘ ২৫ বছর যাবৎ কাজ করে আসছে। ২০২৪-২৫ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকা সত্বেও আইএসপি প্রতিষ্ঠানের সকল সেবাকে ITES এর অন্তর্ভুক্তি না করা, তথ্যপ্রযুক্তি খাতে ব্যবহৃত সামগ্রীর উপর শুল্ক না কমায় এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর উপর ১০ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার না করা, ইন্টারনেট সেবার প্রসার ও ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার বিষয়টি বাধাগ্রস্ত হবে বলে আইএসপি অ্যাসোসিয়েশন মনে করে। এমন বিপরীতমুখী সিদ্ধান্তের প্রতিবাদে আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সংগঠনের সভাপতি মো: ইমদাদুল হক। একই সাথে ইন্টারনেটের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকল্পে ও প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য আইএসপি প্রতিষ্ঠানের সকল সেবাকে ITES এর অন্তর্ভুক্তির মাধ্যমে আইএসপি সেক্টরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যান নিকট জোর দাবি জানান তিনি।
২০২৪-২০২৫ এর প্রস্তাবিত বাজেট ও আইএসপিএবির প্রতিক্রিয়া হুবহু তুলে ধরা হলো-
(১) Income Tax Ordinance, 1984 (ordinance No. XXXVI of 1984) আয়কর আইন ২০২৩ এর ষষ্ঠ তফসিল অংশ ১ এর অনুচ্ছেদ-২১ এ আইএসপি প্রতিষ্ঠান কতৃক প্রদত্ত সেবাকে ITES এর অন্তর্ভুক্তি ।
প্রতিক্রিয়া:
প্রধানমন্ত্রী এবং ডিজিটাল বাংলাদেশ টাস্কর্ফোস এর চেয়ারপারসনের সভাপতিত্বে গত ০৭ এপ্রিল ২০২২ তারিখে অনুষ্ঠিত ডিজিটাল বাংলাদেশ টাস্কর্ফোস এর ৩য় সভায় প্রধানমন্ত্রী আইএসপি প্রতিষ্ঠানের সকল সেবাকে Information Technology Enabled Services (ITES) সেক্টরে অন্তভর্ক্ত করার উদ্যোগ গ্রহন ও বাস্তবায়ন করতে জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশনা দেয়। তাছাড়া গত ১৩ নভেম্বর ২০২২ তারিখে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মহোদয়ের সভাপতিত্বে স্মার্ট বাংলাদেশ টাস্কর্ফোসের নির্বাহী কমিটির ১ম সভায় ISP এর কার্যক্রমকে ITES এর অন্তরর্ভূক্ত করার উদ্যোগ গ্রহন করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী আইএসপিএবি আগামী ২০২৪-২০২৫ অর্থবছরে বাজেটে অর্ন্তভূক্তির জন্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, এফবিসিসিআই ও এনবিআর এর সাথে আলোচনা হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রধানমন্ত্রীর উদ্যোগ ও স্মার্ট বাংলাদেশ টাস্কর্ফোসের নির্বাহী কমিটির সিদ্ধান্ত প্রতিফলিত না হওয়ায় আমরা খুবই মর্মাহত।
আমরা আশা করি, ২০২৪-২৫ সংশোধিত বাজেটে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও স্মার্ট বাংলাদেশ টাস্কর্ফোসের নির্বাহী কমিটির ১ম সভায় সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স ইন্ডাস্ট্রিকে Information Technology Enabled Services (ITES) কে অর্ন্তভূক্তির মাধ্যমে আইএসপি সেক্টরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহন করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সক্রিয় ভূমিকা রাখার জন্য মাননীয় অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যান মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি ।
(২) গত ২০২২-২৩ অর্থবছরের আইন অনুযায়ী Ordinance No.XXXVI of 1984 এর Section 52AA এর সংশোধন নীতিতে ইন্টারনেট সার্ভিসের বিলের উপর ১০% (AIT) আরোপিত কর প্রত্যাহার করা।
প্রতিক্রিয়া:
আইএসপিএবির গুরুত্বপূর্ণ দাবি ছিল ২০২২-২৩ অর্থবছরের আইন অনুযায়ী Ordinance No.XXXVI of 1984 এর Section 52AA এর সংশোধন নীতিতে ইন্টারনেট সার্ভিসের বিলের উপর ১০% (AIT) আরোপিত কর প্রত্যাহার করা। কিন্তু ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ইন্টারনেট সার্ভিসের বিলের উপর ১০% (AIT) প্রত্যাহার না করায়, সকল আইএসপি প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখিন হচ্ছে। আমাদের দাবি সংশোধিত বাজেটে ইন্টারনেট সার্ভিসের বিলের উপর ১০% (AIT) আরোপিত কর প্রত্যাহার করার জন্য অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যান মহোদয়ের নিকট দাবি জানাচ্ছি।
(৩) HS Code: 8544.70.00 এর Optical fiber cables AT Vat AIT CD SD RD ৪৮.%, যাহা প্রত্যাহার করে ০% করা।
প্রতিক্রিয়া:
ইন্টারনেট সেবা প্রদানে ব্যবহৃত অপটিক্যাল ফাইবার ক্যাবল আমদানিতে ৪৮.% কর সহ ২০২২-২৩ অর্থবছরে আরোপিত ১০ শতাংশ SD সম্পুরক শুল্ক প্রত্যাহার করে ০% করার প্রস্তাব করা হয়েছিল। কিন্তু ২০২৪-২৫ অর্থবছরে অপটিক্যাল ফাইবার ক্যাবল আমদানীতে ৪৮% ও আরোপিত ১০ শতাংশ SD সম্পুরক শুল্ক প্রত্যাহার না করার ফলে গ্রাহকদের ইন্টারনেট খরচ বৃদ্ধি পাবে। বিটিআরসি প্রদত্ত সারাদেশে এক দেশ এক রেইট বাস্তবায়নে বাধাগ্রস্ত হবে। গ্রাহকরা ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিতে নিরৎসাহিত হবে। এবং স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের উপর বিরুপ প্রভাব পড়বে। আমাদের দাবি সংশোধিত বাজেটে অপটিক্যাল ফাইবার ক্যাবল আমদানির উপর ৪৮% কর সহ আরোপিত ১০% সম্পুরক শুল্ক প্রত্যাহার করার জন্য অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যান মহোদয়ের নিকট জোর দাবি জানাচ্ছি।
(৪) HS Code 8517.62.30 এর ইন্টারনেট মডেম, ইথারনেট ইন্টারফেসকার্ড, কম্পিউটার নেটওয়ার্ক সুইচ, হাব, রাউটার, সার্ভার, ব্যাটারি সহ সকল ইন্টারনেট ইকুইপমেন্টোর উপর বর্তমানে আরোপিত ১৫,৫০% CD প্রত্যাহার করে ০% করা। এবং HS Code: 8517. 62.50 এর (ONU, OLT ) VAT & ATV 37% যাহা প্রত্যাহার করে ০% করা।
প্রতিক্রিয়া:
ইন্টারনেট সেবা মানুষের দোরগোড়ায় পৌছানোর জন্য নেটওয়ার্ক ইকুইপমেন্ট-এর প্রয়োজন। নেটওয়ার্ক যন্ত্রপাতির সহজলভ্যতা ও সুলভ মূল্য আইসিটি উন্নয়নে প্রধান হাতিয়ার। ইন্টারনেট যন্ত্রপাতি যেমন, মডেম, ইথারনেট ইন্টারফেস কার্ড, কম্পিউটার নেটওয়ার্ক সুইচ, হাব, রাউটার, সার্ভার ব্যাটারির উপর বর্তমানে ১৫.৫০% ভ্যাট ও শুল্ক আরোপিত রয়েছে; তাছাড়া ONU, OLT উপর বর্তমানে ৩৭.% ভ্যাট ও শুল্ক আরোপিত রয়েছে যা এ শিল্পের প্রসারে একটি বড় প্রতিবন্ধকতা এবং তা কমিয়ে ০% করার আবেদনের বিষয়টি সংশোধন বাজেটে পুনর্বিবেচনার জন্য অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যান মহোদয়ের সদয় দৃষ্টি কামনা করছি।
