Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » প‌রি‌বেশ বান্ধব শেয়া‌রিং ই-বাইক এখন সি‌লে‌টে
    অটোমোবাইল

    প‌রি‌বেশ বান্ধব শেয়া‌রিং ই-বাইক এখন সি‌লে‌টে

    November 25, 2023
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডি‌জিটাল বার্তা ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিসিসি এর অধীনে আইডিয়া প্রকল্পের পোর্টফোলিও স্টার্টআপ “স্কুট লিমিটেড” সিলেটে তাদের কার্যক্রম শুরু করেছে। 

    শনিবার ২৫ নভেম্বর ২০২৩ বিকেলে সিলেটের চৌহাট্টা পয়েন্টে প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত থে‌কে “স্কুট”-এর স্টেশন উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব আবু আহমদ ছিদ্দীকী।

    এসময় স্কুট লিমিটেড এর চেয়ারম্যান কাজী মাসুদ আহাম্মেদ এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কাজী রিদওয়ান আহমেদ-সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

    সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী বলেন, ডিজিটাল বাংলাদেশ তৈরির লক্ষ্যে স্কুট এক অনন্য সেবা।

    তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্পকে ধন্যবাদ জানান দেশীয় স্টার্টআপ এর পাশে থাকার জন্য।

    তিনি আরো বলেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। তিনি তরুণদের শুধু চাকুরীর পিছনে না ঘুরে উদ্যোক্তা হবার জন্যেও আহ্বান জানান।

    স্কুট এর ব্যবস্থাপনা পরিচালক কাজী রিদওয়ান আহমেদ বলেন, যে মানুষের দৈনন্দিন যাতায়াতের পদ্ধতিকে অধিকতর সহজ, সাশ্রয়ী ও নিরাপদ করতে স্কুট এর কার্যক্রম আরো প্রসারিত করা হচ্ছে।

    তিনি বলেন, স্কুট লিমিটেড দেশের সর্বপ্রথম পরিবেশ বান্ধব ই-বাইক শেয়ারিং কোম্পানি। বর্তমানে বাংলাদেশে খুলনা, রাজশাহী ও সিলেটে স্কুটের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি আরো বলেন, প্রতি মিনিট দুই টাকায় স্কুটের বাইক ভাড়া নেয়া যাবে এবং সর্ব প্রথম ২০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে এই সার্ভিস গ্রহণ করা যাবে। প্রাথমিক ভাবে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে এই সার্ভিস পাওয়া গেলেও পরবর্তীতে সিলেটে আরও বেশ কয়েকটি স্টেশন চালু হবে বলেও তিনি জানান।

    উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রক‌ল্পের অধী‌নে এ পর্যন্ত ৩৮৫টি সম্ভাবনাময় স্টার্টআপকে প্রি-সিড পর্যায়ে ১০ লক্ষ টাকা করে অনুদান প্রদানের অনুমোদন করেছে আইডিয়া প্রকল্পের সিলেকশন কমিটি। এ সকল স্টার্টআপদের মধ্যে অনুদান গ্রহণের পর বেশ কিছু স্টার্টআপ ভালো করছে যার মধ্যে উল্লেখযোগ্য একটি হল “স্কুট লিমিটেড (Skoot Ltd.)”।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleস‌ঠিক পূর্বাভাস কমা‌তে পা‌রে দুর্যোগের ক্ষয়ক্ষতি
    Next Article বাংলাদেশের আইটি ইঞ্জিনিয়ারদের দক্ষতা বাড়াতে বেসিস-বিসিসি-জাইকার যৌথ প্রকল্প

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.