Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » ফিলিস্তিনের ৫০ ছাত্রীকে সম্পূর্ণ বিনামূল্যে পড়াবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
    আন্তর্জাতিক

    ফিলিস্তিনের ৫০ ছাত্রীকে সম্পূর্ণ বিনামূল্যে পড়াবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

    May 7, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email
    ডিজিটাল বার্তা ডেস্ক : ফিলিস্তিনের গাজার ৫০  ছাত্রীকে সম্পূর্ন বিনা খরচে পড়ানোর কথা ঘোষণা করেছে  দেশের শীর্ষ স্থানীয় বিসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) কর্তৃপক্ষ।
    গতকাল রবিবার বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই রামাদান সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পরিদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয়ের শীর্ষ ব্যবস্থাপনা পর্ষদের সাথে এক সভায় মিলিত হন। তার এ পরিদর্শনকালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ফিলিস্থিনের গাজা এলাকার ৫০ জন ছাত্রীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে বৃত্তি প্রদানের কথা ঘোষণা করেন। সেই সাথে তাদের কৃষ্টি ও কালচারের সাথে সমন্বয় ঘটাতে ২ জন ফিলিস্তিনি শিক্ষককেও নিয়োগ দেয়া হবে।
    এ বৃত্তির অধীনে ৫০ জন ছাত্রী চলতি বছরের ফল সেমিস্টারে একাডেমিক প্রয়োজনীয়তা পূরণ সাপেক্ষ সম্পূর্ণ বিনামূল্যে বৃত্তি সহ ০১ জুলাই শিক্ষা কার্যক্রম শুরু করতে পারবেন। এটি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগের অংশ হিসাবে বাংলাদেশ এবং ফিলিস্তিনের মধ্যে সম্পর্ককে শক্তিশালী করবে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বৃত্তিপ্রাপ্তদের জন্য ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মহিলা আবাসিক হলগুলিতে আবাসনের সুবিধা প্রদান করবে। শিক্ষার্থীদেও গুনগত শিক্ষার পাশাপাশি তাদের সাইকো সেশ্যাল সাপোর্টও নিশ্চিত করা হবে।  নির্বাচিত ছাত্র-ছাত্রীদের জীবিকা নির্বাহের বিষয়ে, ডিআইইউ ক্যাম্পাসে তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর জীবনযাপন এবং অধ্যয়নের পরিবেশ নিশ্চিত করার জন্য উপযুক্ত স্পনসর খুঁজতে একসঙ্গে কাজ করবে।
    অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, উপাচার্য প্রফেসর ড.এম লুৎফর রহমান, উপ- উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদার, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাহাবুবুর রহমান, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাষ্টিবোর্ডের সদস্য ড. মোহাম্মদ ইমরান হোসেন বিভিন্ন অনুষদের ডীন, পরিচালকগণসহ উর্ধ্বতন কর্মকর্তাব উপস্থিত ছিলেন।
    ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করে, এই বৃত্তি প্রদানের মাধ্যমে ডিআইইউ উচ্চাকাঙ্খী শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের জন্য একটি ঘরোয়া এবং অনুকূল পরিবেশ প্রদান করতে সক্ষম হবে এবং দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সমর্থনের একটি নবদিগন্ত উন্মোচিত হবে।
    ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফিলিস্তিন
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleবেসিস নির্বাচন: টিম স্মার্টের মেম্বার মিট আপ
    Next Article অত‌্যাধুনিক ফিচার সমৃদ্ধ ছয়টি ল্যাপটপ এনেছে আসুস

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.