Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » সুখবর ! মোবাইল ইন্টারনেট প্যাকেজে
    খবর

    সুখবর ! মোবাইল ইন্টারনেট প্যাকেজে

    July 2, 2024
    ছবি : অনলাইন
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হতে যাচ্ছে ৩ দিন মেয়াদি মোবাইল ইন্টারনেট প্যাকেজ। সম্প্রতি পৃথক দুটি অনুষ্ঠানে গণমাধ্যমকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, গ্রাহকদের পছন্দের সব ডাটা প্যাকেজ পুনর্বহালে এরইমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেয়া হয়েছে। সেই মোতাবেক কাজ শুরু করেছে কমিশন।

    গত বছরের ১৫ অক্টোবর বিটিআরসির নির্দেশে ৩ ও ১৫ দিনের ডাটা প্যাকেজ উঠিয়ে দেন মোবাইল অপারেটররা। ৭ দিন, ৩০ দিন ও আনলিমিটেড-এই তিন মেয়াদের ৯৫টির পরিবর্তে প্যাকেজ সংখ্যা নামিয়ে আনা হয় ৪০টিতে।

    লাবণ্য বিশ্বাস নামের একজন গ্রাহক বলেন, বর্তমান প্রত্যেকটি অপারেটরে ডাটা প্যাকেজের দাম বেশি থাকায় এতো বেশি টাকা দিয়ে একবারে এতো ইন্টারনেট কেনার প্রয়োজন পড়ে না। আর বাসায় ওয়াইফাই বা ব্রডব্যান্ড ইন্টারনেট থাকার কারণে বাসাবাড়িতে এই মোবাইল ডাটা কোন কাজেই আসে না। তাই অতিরিক্ত টাকা দিয়ে মোবাইল ডাটা আর কেনা হয় না।

    এ ব্যাপারে রাব্বি নামের বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক শিক্ষার্থী বলেন, একবারে এতো বেশি পরিমাণ ডাটা শিক্ষার্থীদের প্রয়োজন হয় না। এক্ষেত্রে প্রয়োজনে অল্প পরিমাণ ডাটা কিনতেই পছন্দ করে সবাই। যখন প্রয়োজন পড়বে, তখন কেনা হয় এইসব ডাটা। ১৫ দিনের জন্য বা ১ মাসের জন্য পুরো ডাটা কিনতে বাধ্য করার কোনো যৌক্তিকতা দেখছি না বলেও উল্লেখ করেন রাব্বি।

    এদিকে জানা গেছে, ৩ ও ১৫ দিনের ডাটা প্যাকেজ উঠিয়ে দেওয়ায় কমেছে মোবাইল অপারেটরদের আয়ও। ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ এপ্রিল-জুনে জিপি, রবি ও বাংলালিংকের বিক্রীত সেবার আয় ছিল ৭ হাজার ৯৯৩ কোটি টাকা। সেইসঙ্গে প্রবৃদ্ধির হার ছিল ৭ দশমিক ২৩ শতাংশ। চতুর্থ প্রান্তিক অর্থাৎ অক্টোবর-ডিসেম্বরে আয় বাড়লেও, প্রবৃদ্ধির হার ছিল ঋণাত্মক ১ দশমিক ৭৬ শতাংশ। এ ঋণাত্মক ধারা অব্যাহত আছে চলতি বছরেও।

    বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান ডিজিটাল বার্তাকে জানান, ‘আমাদের অধিকাংশ গ্রাহকই তিনদিনের প্যাকেজটা বেশি পছন্দ করে থাকে। তাই এ প্যাকেজটা বন্ধ করে দেয়ার পর থেকে মোবাইল অপারেটরদের আয়ের ওপর বড় ধরনের প্রভাব পড়েছে।’ আমরাও চাই পুনরায় ৩ ও ১৫ দিনের ডাটা প্যাকেজ চালু হোক।

    এ ব্যাপারে একই মত দিলেন রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম। তিনি বলেন, গ্রাহকদের পছন্দ অনুযায়ী সেবা দিতে হবে। তাদেরকে কোনো কিছুতে বাধ্য করে বা তাদের ইচ্ছার বাইরের কোনো প্যাকেজ চাপিয়ে দেয়া হলে, মোবাইল অপারেটরদের ক্ষতি হবে। এতে সরকারও রাজস্ব হারাবে।

    টেলিটক এর ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাহমুদ চৌধুরী জানান, গ্রাহকের সুবিধা মাথায় রেখে আমরাও ছোট ছোট ইন্টারনেট প্যাকেজগুলো পুনরায় চালু করব। সবার আগে গ্রাহক সন্তুষ্টি বিবেচনায় নিয়ে আমরা কাজ করতে চাই।

    এ অবস্থায় জনপ্রিয় সব ডাটা প্যাকেজ আবারও চালু করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সম্প্রতি বিটিআরসিতে অপারেটেরদের সাথে এক সভায় তিনি বলেন, এতে আপনারা খুশিই হবেন, যেটা জনপ্রিয় জনগণের কাছে,  এটা  আমরা গণশুনানিতে দেখেছি গ্রাহকদের কাছে ছোট ছোট প্যাকেজ গুলোর ব্যাপারে ডিমান্ড আছে। তিনি বলেন, মাননীয় আইসিটি উপদেষ্টাে আমাদের বলেছেন  একটা সার্ভে করে জনিপ্রয় প্যাকেজগুলো যাতে কনসিডারেশনে আনা হয়। তিনি বলেন, ৯৫টি থেকে ৪০টি প্যাকেজে আনা হচ্ছে, তা যাচাই বাছাই শেষে গ্রাহকদের যেটা পছন্দ, সেখানে অগ্রাধিকার দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। তারা যদি ছোট প্যাকেজগুলো পছন্দ করে থাকেন, সেক্ষেত্রে এ ব্যাপারে যত দ্রুত সম্ভব যথাযথ পদক্ষেপ নেয়া হবে।

    বিটিআরসির সবশেষ তথ্যমতে, দেশে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন ১২ কোটি ৫১ লাখ গ্রাহক। তবে টানা চার মাসে মোবাইল ইন্টারনেটের গ্রাহক কমে যায় প্রায় ৩১ লাখ।

    যদিও সেই সময় খোদ বিটিআরসির জরিপেই উঠে আসে প্রায় ৭০ শতাংশ গ্রাহক ব্যবহার করেন তিনদিনের ডাটা প্যাকেজ। তাই নতুন নির্দেশনা নিয়ে তীব্র আপত্তি তোলেন গ্রাহক ও মোবাইল অপারেটররা, যদিও তা ধোপে টেকেনি। নতুন ডাটা প্যাকেজ চালুর পর অক্টোবর থেকে জানুয়ারি- টানা চার মাসে মোবাইল ইন্টারনেট গ্রাহক কমে যায় প্রায় ৩১ লাখ।

    ইন্টারনেট ডাটা জিপি টেলিটক ডাটা ডাটা প্যাকেজ বাংলালিংক রবি
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleনকল ওষুধ চেনার ৭ উপায়
    Next Article চীনে যেতে পারবেন রিয়েলমি ফ্যানরা

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.