Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » অটোমোবাইল রিপোর্টাস ফোরাম-এর আত্মপ্রকাশ, সভাপতি মিজান-সাধারণ সম্পাদক আজাদ
    অটোমোবাইল

    অটোমোবাইল রিপোর্টাস ফোরাম-এর আত্মপ্রকাশ, সভাপতি মিজান-সাধারণ সম্পাদক আজাদ

    July 4, 2022
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    নিজস্ব প্রতিবেদক, ডিজিটাল বার্তা : দেশের অটোমোবাইল খাতের উন্নয়নে সময়োপযোগী প্রতিবেদন ও গবেষণার মাধ্যমে অবদান রাখার প্রত্যয় নিয়ে শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদপত্র ও অনলাইনের সাংবাদিকদের নিয়ে গঠিত হলো “অটোমোবাইল রিপোর্টাস ফোরাম (এআরএফ)”।

    সংগঠনটি বৃহস্পতিবার (৩০জুন) রাজধানীর কারওয়ানবাজারে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করে।

    নবগঠিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়াজ ডটকম ডটবিডি’র মিজানুর রহমান এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের অনলাইন হেড আজাদ বেগ। এছাড়া সহ-সভাপতি পদে রয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র রিপোর্টার মাহফুজুল্লাহ বাবু এবং বিবার্তা২৪ডটনেটের চিফ রিপোর্টার উজ্জ্বল এ গমেজ।

    কমিটির অন্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদ আলিফ (দৈনিক প্রথম আলো), সাংগঠনিক সম্পাদক রেজওয়ান ফয়েজ (এটিএন নিউজ), কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম শান্ত (বিজটেক২৪ডটকম), তথ্য ও প্রচার সম্পাদক শাহজালাল রোহান (সারাদিন ডটনিউজ), দপ্তর সম্পাদক গাজী মনসুর আজিজ (দৈনিক আলোকিত বাংলাদেশ), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মনিরুল ইসলাম মনি (মোহনা টিভি) এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক সাজেদুর রহমান (দৈনিক নতুন সময়)।

    এছাড়াও অনুষ্ঠানে সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

    নবগঠিত কমিটির সভাপতি মিজানুর রহমান বলেন, আমরা সাংবাদিকরা সবাই নিজ নিজ মিডিয়া হাউজে অটোমোবাইল নিয়ে নিউজ করে থাকি। অনেক দিন থেকেই একটা সর্বজনীন প্লাটফর্ম তৈরি করার কথা ভাবছিলাম, যেখানে সবাই একসাথে অটোমোবাইল সেক্টর নিয়ে কাজ করা যাবে। এই সেক্টর উন্নয়নে গবেষণামূলক লেখা-লেখিতে উৎসাহ দিতে বিভিন্ন সচতেনামূলক প্রোগ্রাম, প্রতিযোগিতা, সভা, সেমিনার, কর্মশালা করা যাবে। মিডিয়ার সহকর্মী ভাইদের স্বতস্ফূর্ত সাড়া, অংশগ্রহণ এবং আন্তরিক সহযোগিতায় আজ সেই ভাবনা একটা সাংগঠনিক রূপ লাভ করেছে। এর জন্য মিডিয়ার সহকর্মী ভাইদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আশা করছি, সকলের আন্তরিক সহযোগিতায় সংগঠনটি ধীরে ধীরে এগিয়ে যাবে।

    সংগঠনটির সাধারণ সম্পাদক আজাদ বেগ বলেন, একটি দেশের যোগাযোগ ব্যবস্থা যত উন্নত, সে দেশ ততো উন্নত। যোগাযোগ ব্যবস্থার একটি অপরিহার্য অংশ হলো অটোমোবাইলস। তাই এই সেক্টরকে আরো সংগঠিতভাবে সামনে দিকে এগিয়ে নিয়ে দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে স্টেক হোল্ডারদের সঙ্গে কাজ করে যাবে এআরএফ।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleমোহনগঞ্জ ও মদন উপজেলার হাওর অঞ্চলের জন্য ত্রাণ পাঠালেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী
    Next Article ডিজিটাল ওয়ালেট সেবা ‘নোভি’ বন্ধ করছে মেটা

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.