Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » ডিজিটাল ওয়ালেট সেবা ‘নোভি’ বন্ধ করছে মেটা
    উদ্যোক্তা

    ডিজিটাল ওয়ালেট সেবা ‘নোভি’ বন্ধ করছে মেটা

    July 4, 2022
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : ক্রিপ্টোকারেন্সিভিত্তিক ডিজিটাল ওয়ালেট সেবা ‘নোভি’ বন্ধ করছে মেটা। চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ওয়ালেটটি বন্ধ হয়ে যাবে। পাশাপাশি, ব্যবহারকারীর জমা থাকা তহবিল ‘যত দ্রুত সম্ভব’ সরিয়ে ফেলতে বলেছে ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠানটি। খবর এনগ্যাজেট।

    ২০২১ সালের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্র ও গুয়াতেমালায় ক্ষুদ্র পরিসরে নোভি চালু করেছিল মেটা। প্রথমে, মেটা সমর্থিত ক্রিপ্টোমুদ্রা ‘ডিয়েম’ ব্যবহার করে দ্রুত ও বিনামূল্যে লেনদেন সুবিধা দিতে ডিজিটাল ওয়ালেটটি তৈরি করেছিল মেটা। তবে, নিয়ন্ত্রণ সংক্রান্ত বিভিন্ন জটিলতা থাকায় কয়েনবেইজের সঙ্গে চুক্তি করে এর পরিবর্তে ‘ইউএসডিপি’র ‘পাক্সোস স্টেবলকয়েন’ ব্যবহার করতে শুরু করে প্রতিষ্ঠানটি।

    পরবর্তীতে মেটা অবশ্য ডিয়েম ক্রিপ্টোমুদ্রায় নোভি সমর্থনের পরিকল্পনার থাকার কথা জানালেও ২০২১ সালের শেষে এবং ২০২২ সালের শুরুতে সব এলোমেলো হতে শুরু করে।

    ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠানের নাম ‘মেটা’ হিসেবে পরিচিতি পাওয়ার আগে ডিয়েমও অন্য নামে পরিচিত ছিল। তখন এর নাম ছিল ‘লিব্রা’।

    ফেসবুকের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে তদন্তের মুখোমুখি হয় এই ক্রিপ্টো প্রকল্প। সামাজিক মাধ্যমটি থেকে নিজেদের দূরত্ব বজায় রাখার চেষ্টায় নিজেদের নাম বদলে ‘ডিয়েম’ হিসেবে আত্মপ্রকাশ করে প্রকল্পটি।

    এক ইমেইল বিবৃতিতে মেটার মুখপাত্র লরেন ডিক্সন বলেছেন, মেটাভার্সে যাওয়ার পাশাপাশি ডিজিটাল সংগ্রহের মতো ‘নতুন পণ্য’ আনতে প্রকল্পটির সঙ্গে ‘তৈরি করা প্রযুক্তি’র ব্যবহার অব্যাহত থাকবে।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleঅটোমোবাইল রিপোর্টাস ফোরাম-এর আত্মপ্রকাশ, সভাপতি মিজান-সাধারণ সম্পাদক আজাদ
    Next Article গ্রামীণফোনের সর্বনাশ, রবির পৌষমাস !

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.