Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » কক্সবাজারে চলছে ইন্টারনেট প্রকৌশলীদের সম্মেলন
    খবর

    কক্সবাজারে চলছে ইন্টারনেট প্রকৌশলীদের সম্মেলন

    বিডিনগ সম্মেলন : এআইয়ের ওপর গুরুত্বারোপ
    July 13, 2024
    ছবি : ডিজিটাল বার্তা
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    নিজস্ব প্রতিবেদক :  কক্সবাজারের একটি হোটেলে গতকাল থেকে শুরু হয়েছে অষ্টাদশ বিডিনগ সম্মেলন ও ইন্টারনেট প্রকৌশলীদের কর্মশালা। বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ) ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইর্ডাস এসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের অংশ হিসাবে ১২ জুলাই অনুষ্ঠিত হয়েছে বিডিনগ সম্মেলন এবং ১৩-১৫ জুলাই ইন্টারনেট প্রকৌশলীদের জন্য নেটওয়ার্ক সিকিউরিটি, সেগমেন্ট রাউটিং, এবং এডভান্সড বিজিপি ও আইএক্সপি রাউটিং উইথ মাইক্রোটিক বিষয়ে প্রশিক্ষণ চলবে।

    জাতীয় সংসদের হুইপ কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল প্রধান অতিথি হিসাবে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি এ ধরনের প্রযুক্তি ভিত্তিক সম্মেলন ও প্রশিক্ষণ কার্যক্রমের জন্য কক্সবাজারকে বেছে নেয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এ আয়োজনের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা একসাথে তাদের অভিজ্ঞতা বিনিময় করে। ফলে আমাদের ইন্টারনেট প্রকৌশলীদের দক্ষতা বাড়ার সুযোগ তৈরি হয়। বিডিনগ সম্মেলনের মতো আয়োজন স্মার্ট বাংলাদেশ গড়ার কার্যক্রমকে আরও বেগবান করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিডিনগ বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান সুমন আহমেদ সাবির, আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক, বিডিনগ ট্রাস্টি ও আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন বাংলাদেশের (আইআইজিএবি) সভাপতি আমিনুল হাকিম, বিডিনগ সাধারণ সম্পাদক বরকতুল আলম বিপ্লব প্রমুখ।

    বিডিনগ বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান সুমন আহমেদ সাবির বলেন, বাংলাদেশের প্রকৌশলীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, বিভিন্ন অপারেশনাল রিসার্চ সম্পাদন, স্থানীয় আইসিটি ট্যালেন্টদের আন্তর্জাতিক পর্যায়ে প্রমোট করা এবং বাংলাদেশের জন্য বেটার ইন্টারনেটের ব্যবস্থা করতে সহায়তা করার উদ্দেশ্য নিয়ে নিয়মিতভাবে এ সম্মেলন আয়োজন করে আসছি আমরা। ১০ বছর আগে আমরা যখন এই সম্মেলন শুরু করেছি, তখনকার সাথে তুলনা করলে এখন আমাদের ইন্টারনেট প্রকৌশলীরা আরও অনেক বেশি দক্ষ। এই দক্ষ মানব সম্পদ তৈরিতে বিডিনগের অত্যন্ত গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে।

    আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক এ প্রসঙ্গে বলেন, নিয়মিত বিডিনগ সম্মেলনের মাধ্যমে ইন্টারনেট খাতের সার্বিক উন্নয়নের পাশপাশি ধারাবাহিকভাবে দেশীয় অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতার উন্নয়ন হচ্ছে। বিডিনগ সম্মেলনের মাধ্যমে তৈরী দক্ষ প্রকৌশলীগণ ইতোমধ্যে বিদেশে নিজেদের কর্মক্ষেত্র তৈরির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে অবদান রাখছে, আমরা আশাকরি যৌথভাবে আরও অধিক সংখ্যক প্রকৌশলীর দক্ষতা বৃদ্ধিতে আমরা অবদান রাখতে পারবো।

    বিডিনগ ট্রাস্টি ও আইআইজিএবি সভাপতি আমিনুল হাকিম বলেন, আমাদের দেশের ইন্টারনেটের সার্বিক ব্যবস্থাপনা ও অবকাঠামোর উন্নতি করতে হলে এর সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট প্রকৌশলীদের জ্ঞান ও পেশাদারিত্ব বাড়াতে হবে। এ ধরনের প্রযুক্তি সম্মেলনের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা একসাথে তাদের অভিজ্ঞতা বিনিময় করে। ফলে গত কয়েক বছর আমরা দেখছি আমাদের ইন্টারনেট প্রকৌশলীদের দক্ষতা বাড়ছে। তাই আমরা বিডিনগ সম্মেলনের মাধ্যমে প্রকৌশলীদের মান উন্নয়নের কার্যক্রম অব্যাহত রাখতে চাই।

    এর আগে দিনব্যাপী সম্মেলনে বিভিন্ন কারিগরি বিষয়ে গবেষনাপত্র উপস্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলো সফটওয়্যার ডিফাইনড নেটওয়ার্কিং, কনসেপ্টস এন্ড প্রাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন্স; এনহ্যান্সিং সিমলেস এক্সেস ইউজিং টাইগারফেড; ওপেনসোর্স টিসিপি অর নেটপ্লো লগ সার্ভার ইউজিং গ্রেলগ; ম্যাক্সিমাইজিং নেটওয়ার্ক ইফেসিয়েন্সি উইথ লার্জ ল্যাঙ্গুয়েজ মডিউলস (এলএলএম); ডাটা সেন্টার ডিজাইন কনসিডারেশন ফর বাংলাদেশ; জিওলোকেশন এন্ড জিওফিড ইমপ্লিমেন্টেশন; আইপিভিসিক্স ডেপ্লয়মেন্ট প্ল্যানিং এন্ড সিকিউরিটি কনসিডারেশানস; ডিএনএস ট্রাবালশুটিং- এসামশানস এন্ড প্রবলেম ব্রেকডাউন ইত্যাদি। এছাড়া ‘বিয়ন্ড বাউন্ডারিজ: এক্সপ্লোরিং ক্লাউড নেটওয়ার্ক অপারচুনেটিজ এন্ড সিকিউরিটি চ্যালেঞ্জেস একরজ আইএসপি, ব্যাংকিং এন্ড এন্টারপ্রাইজ সেক্টরস’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

    সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.bdnog.org/bdnog18 ওয়েবসাইটে।

    ইন্টারনেট প্রকৌশলী কক্সবাজার দশকপূর্তি বিডিনগ বিডিনগ সম্মেলন
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleকাল থেকে শুরু বিডিনগ সম্মেলন
    Next Article সারাদেশে ১২ ঘণ্টা ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.