Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি
    আন্তর্জাতিক

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    August 10, 2026
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    নিজস্ব প্রতিবেদক : ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অডিসি’ নিয়ে বিশ্বজুড়ে দর্শকদের আগ্রহকে কাজে লাগিয়ে অনলাইন প্রতারণার ফাঁদ তৈরি করছে সাইবার অপরাধীরা। সিনেমাটি বিনামূল্যে দেখার সুযোগ দেওয়ার কথা বলে ভুয়া ওয়েবসাইট তৈরি করা হচ্ছে। এসব সাইটের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড ও ব্যাংকিং তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে সতর্ক করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি।

    ১০ আগস্ট এক সতর্কবার্তায় ক্যাসপারস্কি জানায়, ২০২৬ সালের অন্যতম বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অডিসি’র মুক্তিকে ঘিরে তৈরি হওয়া আগ্রহকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের সিনেমা-কেন্দ্রিক প্রতারণা চালানো হচ্ছে।

    প্রতিষ্ঠানটির পর্যবেক্ষণ অনুযায়ী, সাইবার অপরাধীরা ‘অডিসি’ বিনামূল্যে দেখার সুযোগ দেওয়ার দাবি করে ভুয়া ওয়েবসাইট তৈরি করছে। দর্শকদের আরও বেশি আকৃষ্ট করতে এসব ওয়েবসাইটে বিভিন্ন ভাষায় ডাব করা সংস্করণ দেখার সুযোগ রয়েছে বলেও প্রচার করা হচ্ছে। ওয়েবসাইটগুলোকে বৈধ ও বিশ্বাসযোগ্য মনে করাতে সেখানে ভুয়া রিভিউ এবং রেটিংও ব্যবহার করা হচ্ছে।

    ব্যবহারকারী এসব ওয়েবসাইটে গিয়ে সিনেমাটি দেখার চেষ্টা করলে একটি ভুয়া ভিডিও প্লেয়ার চালু হয়। এরপর ‘কন্টিনিউ ওয়াচিং ফর ফ্রি’ বা বিনামূল্যে দেখা চালিয়ে যাওয়ার জন্য নিবন্ধন করতে বলা হয়।

    নিবন্ধনের প্রথম ধাপে ব্যবহারকারীর কাছে নাম ও ই-মেইল ঠিকানার মতো ব্যক্তিগত তথ্য চাওয়া হয়। পরে ‘ফ্রি ট্রায়াল’ চালু করার অজুহাতে একটি পাসওয়ার্ড তৈরি করতে এবং ব্যাংকিং তথ্য দিতে বলা হতে পারে। এর মাধ্যমে ব্যবহারকারীর অ্যাকাউন্টের তথ্য চুরি হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির ঝুঁকিও তৈরি হয়।

    বিশেষ করে একই পাসওয়ার্ড একাধিক অনলাইন সেবায় ব্যবহার করলে ঝুঁকি আরও বেড়ে যায়। একটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড চুরি হলে প্রতারকরা সেই একই তথ্য ব্যবহার করে অন্য অ্যাকাউন্টেও অননুমোদিত প্রবেশের চেষ্টা করতে পারে। ফলে ব্যক্তিগত তথ্যের পাশাপাশি আর্থিক তথ্যও ঝুঁকিতে পড়তে পারে।

    ক্যাসপারস্কি জানিয়েছে, বিভিন্ন ভাষায় তৈরি এসব ভুয়া ওয়েবসাইটের মধ্যে পার্থক্য থাকলেও প্রতারণার কৌশল প্রায় একই। দর্শকদের সিনেমা দেখার আগ্রহকে কাজে লাগিয়ে প্রথমে তাদের ভুয়া ওয়েবসাইটে নেওয়া হচ্ছে, এরপর ধাপে ধাপে ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।

    ক্যাসপারস্কির সিনিয়র ওয়েব কনটেন্ট অ্যানালিস্ট ওলগা আলতুখোভা বলেন, বহুল প্রতীক্ষিত ‘অডিসি’র মতো সিনেমার মুক্তিকে কেন্দ্র করে দর্শকদের উত্তেজনা ও আগ্রহকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের চেষ্টা করে প্রতারকরা। বড় কোনো সিনেমার মুক্তির অপেক্ষায় থাকা দর্শকদের এই আগ্রহই তাদের লক্ষ্য।

    তার ভাষায়, কোনো সিনেমা সদ্য মুক্তি পাওয়ার পরও যদি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়, অথচ অপরিচিত বা সন্দেহজনক কোনো ওয়েবসাইটে সেটি হঠাৎ বিনামূল্যে দেখার সুযোগ পাওয়া যায়, তাহলে ব্যবহারকারীদের বিশেষভাবে সতর্ক হওয়া উচিত।

    ব্যক্তিগত তথ্য ও অর্থ সুরক্ষিত রাখতে কেবল অফিসিয়াল সেবার মাধ্যমে কনটেন্ট দেখার পরামর্শ দিয়েছেন ওলগা আলতুখোভা। তার মতে, বিনামূল্যে সিনেমা দেখার এমন প্রস্তাব কখনো কখনো ব্যবহারকারীর জন্য বিপজ্জনক ফাঁদে পরিণত হতে পারে।

    অনলাইন প্রতারণা থেকে নিরাপদ থাকতে কয়েকটি পরামর্শ দিয়েছে ক্যাসপারস্কি। প্রতিষ্ঠানটি প্রথমেই কোনো ওয়েবসাইটে প্রবেশের আগে তার ইউআরএল এবং ওয়েবসাইটটির সত্যতা যাচাই করার পরামর্শ দিয়েছে।

    সিনেমা বা অন্য কোনো ভিডিও কনটেন্ট দেখার ক্ষেত্রে কেবল অফিসিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ব্যবহার করতে বলা হয়েছে। অনলাইনে পেমেন্টের তথ্য সুরক্ষিত রাখতে প্রিপেইড কার্ড অথবা নির্দিষ্ট পেমেন্ট সেবা ব্যবহারের পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি।

    এ ছাড়া ফিশিং প্রতিরোধ সুবিধাসহ নির্ভরযোগ্য নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার এবং অনলাইন অ্যাকাউন্টে মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন বা একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালু রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

    একই সঙ্গে ব্যাংকিং ও অন্যান্য আর্থিক অ্যাকাউন্টসহ অনলাইন অ্যাকাউন্টগুলোতে নিয়মিত নজর রাখার আহ্বান জানিয়েছে ক্যাসপারস্কি। কোনো অ্যাকাউন্টে সন্দেহজনক কার্যক্রম দেখা গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

    ক্যাসপারস্কি প্রতারণার ফাঁদ বিনামূল্যে সিনেমা সর্তকতা
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleকাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’
    Next Article ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    সম্পর্কিত নিবন্ধ

    বাংলাদেশে আসছে অনার ম্যাজিক৯ প্রো

    স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

    টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নির্বাচন অ‌ক্টোব‌রে

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.